ফিলিস্তিনী প্রেসিডেন্টের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪
আজকাল ডেস্ক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, গাজা উপত্যকায় সাধারণ মানুষ নিহত হওয়ার হার অনেক বেশি। গত মঙ্গলবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গাজায় চলমান যুদ্ধ আঞ্চলিকভাবে ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যে সম্প্রতি নতুন করে মধ্যপ্রাচ্য সফর শুরু করেন ব্লিঙ্কেন। গাজায় ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরুর পর এটি তাঁর চতুর্থ মধ্যপ্রাচ্য সফর। ইতিমধ্যে তুরস্ক, জর্ডান, আরব আমিরাত ও কাতার সফর করেছেন ব্লিঙ্কেন।
গত মঙ্গলবার তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এরপর এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্রদের সমর্থন জুগিয়ে যাবে। তবে অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে আটকে পড়াদের সুরক্ষার জন্য আরও বেশি করে পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ব্লিঙ্কেন বলেছেন, গাজায় সাধারণ মানুষ, বিশেষ করে শিশু নিহত হওয়ার হার অনেক বেশি।
১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল। সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সীমিত আকারে শাসন পরিচালনা করে।
এদিকে গত বুধবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ব্লিঙ্কেন। বৈঠকের আগে ব্লিঙ্কেন বলেন, তিনি বৈঠকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার এবং তাদের শাসনব্যবস্থার উন্নয়নের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা ভাবছেন।
ব্লিঙ্কেন আরও বলেন, ইসরায়েলকে অবশ্যই এমন পদক্ষেপ নেওয়া বন্ধ করতে হবে, যা ফিলিস্তিনিদের কার্যকরভাবে শাসন করার ক্ষমতাকে খর্ব করে। দ্বিরাষ্ট্র সমাধানের অগ্রগতি বিষয়েও গুরুত্বারোপ করেন ব্লিঙ্কেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েল সরকারের হিসাব অনুসারে, ওই হামলায় প্রায় ১ হাজার ১৪০ জন নিহত হন। ২৫০ ইসরায়েলিকে জিম্মি করা হয়। এর মধ্যে যুদ্ধবিরতির আওতায় কিছুসংখ্যক বন্দীকে মুক্তি দেওয়া হয়। ইসরায়েলের দাবি, এখনো ১৩২ জন জিম্মি আছেন। কমপক্ষে ২৫ জন জিম্মি হত্যার শিকার হয়েছেন।
৭ অক্টোবর হামাসের হামলার জবাবে একই দিন গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত এসব হামলায় কমপক্ষে ২৩ হাজার ২১০ জন নিহত হয়েছেন।
তাঁদের বেশির ভাগই নারী ও শিশু। বুধবার সকালে মন্ত্রণালয়টি জানায়, গতকাল রাতভর হামলায় আরও ৭০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৩০ জনের বেশি।
আজ সকালে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের আরও একজন সেনা নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় যুদ্ধ শুরুর পর নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়াল ১৮৬-তে।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
