ফাঁসির আসামি আসিফ!
প্রকাশিত: ২১ জুলাই ২০১৯
বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের ফাঁসির সাজা হয়েছে! কী এমন অপরাধ করলেন তিনি যার কারণে ফাঁসির আসামি হতে হলো তার। কবে এমন মামলায় জড়ালেন বা কবে এই মামলার রায় হয়েছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আসিফ ভক্তদের মনে। তবে এটি বাস্তবে ঘটেনি। এবার একটি মিউজিক ভিডিওতে ফাঁসির আসামির চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই গায়ককে।
বর্তমানে গাজীপুরের কালিয়াকৈরের একটি শুটিং বাড়িতে এই গানের দৃশ্যধারণ করা হচ্ছে। গতকাল আসিফ আকবর সেখান থেকে দুইটি ছবি প্রকাশ করেছেন। সেখানে একটি ছবিতে অভিনেত্রী নিমা রহমানের সঙ্গে দেখা গেছে। আর বাকীটিতে দেখা গেছে ফাঁসির মঞ্চে দাড়িয়ে আছেন আসিফ। সেখানে সেলফিও তুলছেন।
মজা করে ফেসবুকে আসিফ আকবর লিখেছেন, ফাঁসির আগে ম্যাজিষ্ট্রেট সাহেবের অনুমতি সাপেক্ষে একটি সেলফি। সেখানে তিনি পোষ্টটি সিরিয়াসলি না নিতেও অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, 'আমার বিশ্বাস' শিরোনামের গানের মিউজিক ভিডিওর দৃশ্যে ফাঁসির আসামির চরিত্রে ধরা দেবেন এই গায়ক। গানটি লিখেছেন ইথুন বাবু, সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর। মিউজিক ভিডিওর ডিওপি হিসেবে রয়েছেন লিটন হাওলাদার। ভিডিওটির কাহিনী চিত্রনাট্য ও পরিচালনা করছেন ফেরারী ফরহাদ।
আসিফ আকবর গত বছর ঘোষণা দিয়েছিলেন ১০০ গান প্রকাশ করবেন। সে কথা তিনি রেখেছেন। চলতি বছরের শুরুতে ১৩০ গান প্রকাশের ঘোষণা দেন এই গায়ক। এরইমধ্যে অর্ধেকের বেশি গান প্রকাশ হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরো ১৬ গান। সেই ১৬ গানের একটি 'আমার বিশ্বাস'। এই ১৬ টি গান এক মাসের মধ্যেই প্রকাশ করতে চান আসিফ।
আগামী কয়েকদিনে মুক্তির অপেক্ষায় থাকা গানগুলোর মধ্যে রয়েছে- তোর কারণে সন্ধ্যা নামে, একটু ভালো থাকতে চাওয়ার জন্য, ওরে আমার মন, মায়ার চান্দে, সুখের সময় বন্ধু, ও পরানের পাখি, রক্ত, কতবার বলেছি তোকে, আমি তুমিময়, দেবসাস, কি ছিল ভুল, টোল পড়া দুই গাল, লাল টিপ ও চোখের কিনারে। গানগুলো আর্ব এন্টারটেইনমেন্ট, সিডি চয়েজ, ধ্রুব মিউজিক ষ্টেশন, এস এস মিউজিক ক্লাব ও ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত হবে।
এর বাইরে ঈদে প্রকাশিত হবে ‘গহীনের গান’ নামের পূর্ণ দৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম। বাংলাঢোল প্রযোজিত এই ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আসিফ। তার সঙ্গে আরো অভিনয় করেছেন আমান রেজা, তমা মির্জা, তানজিকা আমিন প্রমুখ। আসিফের গাওয়া নয়টি গানের ওপর এটি নির্মাণ করছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
