প্রেমিকাকে পেতে বন্ধুকে খুন করে মাটিতে পুঁতে ফেলে আরেক বন্ধু
প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯
এক কিশোরীর সঙ্গে দুই বন্ধুর প্রেম। প্রেমিকাকে পেতে চান দুই বন্ধুই। কিন্তু কেউই চাননি প্রেমিকাকে হারাতে। শেষ পর্যন্ত এ নিয়ে কথা কাটাকাটির জেরে এক বন্ধুকে খুন করলো আরেক বন্ধু।
নিহত যুবকের বাবা বলেছেন, গ্রামের এক কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিল তার ছেলে। ছেলের অপর এক বন্ধুর সঙ্গেও ওই কিশোরীর সম্পর্ক ছিল। প্রেমিকাকে কাছে পেতে বন্ধুকে খুন করেন অপর বন্ধু। শুধু তাই নয়, বন্ধুকে হত্যার পর তার মরদেহ মাটিতে পুঁতে ফেলেন তিনি। নির্মম এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার করিমপুরে।
এ ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত যুবকসহ আরো দুজনকে গ্রেফতার করেছে করিমপুর পুলিশ। নদিয়ার করিমপুরের কাছে হোগলবেড়িয়ার আরবপুর গ্রামের বাসিন্দা ছিলেন নিহত যুবক অমিয় বিশ্বাস। গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।
পরিবারের অভিযোগের ভিত্তিতে তার খোঁজখবর শুরু করে হোগলবেড়িয়া থানার পুলিশ। তদন্তের এক পর্যায়ে অমিয় বিশ্বাসের ঘনিষ্ঠ বন্ধু অনিমেষ মণ্ডল নামের এক যুবককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড। পুলিশ জানতে পারে, অমিয় বিশ্বাসকে খুন করে জঙ্গলে পুঁতে ফেলা হয়েছে। পরে মেঘনা গ্রামের জঙ্গলে মাটি খুঁড়ে অমিয় বিশ্বাসের দেহ উদ্ধার করে পুলিশ।
অমিয় বিশ্বাসের বাবা অসিত বিশ্বাসের অভিযোগ, গ্রামের এক কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিল তার ছেলে অমিয় বিশ্বাস ও মূল অভিযুক্ত অনিমেষ মণ্ডল। তারা দুজনই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ত্রিভুজ প্রেমের এই ঘটনা ঘিরে সম্প্রতি দুই বন্ধুর সম্পর্কে ফাটল ধরে। ওই কিশোরীকে কে বিয়ে করবে; এ নিয়ে দু'জনের মধ্যে কথাকাটাকাটি ও মারধরের ঘটনাও ঘটে।
তিনি বলেন, অমিয় ছোটোখাটো ব্যবসা করত। সম্প্রতি একটি অনুষ্ঠান উপলক্ষে অনিমেষের কাছে মাংস সাপ্লাই করেছিলেন। এই মাংস বাবদ অনিমেষের কাছে ১০ হাজার টাকা বকেয়া হয়েছিল অমিয়র। কিন্তু কিছুতেই সেই টাকা মেটাচ্ছিল না অনিমেষ। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়।
এছাড়া ওই কিশোরীর সঙ্গে ঘর সংসার বাঁধা নিয়েও তাদের তর্ক বিতর্ক হয়। এ দুই ঘটনাকে কেন্দ্র করেই অমিয় বিশ্বাসকে অনিমেষ খুন করেছে বলে অভিযোগ করেন অসিত বিশ্বাস।
ভারতীয় একটি গণমাধ্যম বলছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত অনিমেষ মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনদিন আগে তিন সহযোগীকে নিয়ে অমিয়কে হত্যার কথা স্বীকার করেন অনিমেষ মণ্ডল। বন্ধুকে হত্যার পর তার মরদেহ জঙ্গলে পুঁতে ফেলা হয় বলে জানান তিনি। পরে অভিযুক্তদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
