দিল্লিতে কী হচ্ছে
প্রসঙ্গ বাংলাদেশের নির্বাচন ৯০টি দেশের অংশগ্রহণ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩
আজকাল রিপোর্ট -
ভারতের দিল্লিতে এক নজিরবিহীন বৈঠক করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯০টি দেশের কূটনীতিকরা এ বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ইতোমধ্যে কলকাতায় অবস্থান করছেন। বৃহস্পবিার রাতেই দিল্লিতে পৌঁছানো কথা রয়েছে তাঁর। সেখানে আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে তিনি একান্ত বৈঠক করবেন। তবে পররাষ্ট্র সচিবের সঙ্গে এই বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ যে ৯০টি দেশের কূটনীতিকদের সঙ্গে তিনি বাংলাদেশের বর্তমান নির্বাচন পরিস্থিতি এবং সরকারের অঙ্গীকারের বিষয়টি নিশ্চিত করবেন। গত কিছুদিন ধরেই বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ভারত প্রভাব বিস্তার করছে এবং বিভিন্ন আন্তর্জাতিক মহলের কাছে একটি সুনির্দিষ্ট বার্তা পৌঁছে দিচ্ছে। তবে এই বার্তাটি এবার পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে দেওয়া হবে বিভিন্ন দেশের কূটনীতিক প্রতিনিধিদের কাছে।
বাংলাদেশ আগামী নির্বাচন নিয়ে যে অঙ্গীকারগুলো করবে সেই অঙ্গীকারগুলোই বিশ্বের বিভিন্ন দেশ পর্যবেক্ষণ করবে এবং এই পর্যবেক্ষণের ভিত্তিতে তারা দেখবেন যে নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। শেষ পর্যন্ত যদি নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ হয় তাহলে পরে আন্তর্জাতিক মহল এই নির্বাচনের পরবর্তী পর্যায়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না এবং বাংলাদেশের উপর কোনো নেতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে না। কিন্তু যদি নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ না হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের ব্যাপারে কঠোর মনোভাব দেখাতে পারে।
বিভিন্ন সূত্রগুলো বলছেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ৫টি সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে দিল্লিতে গেছেন। এটি আসলে সুপারিশ নয় বরং বলা যেতে পারে সুনির্দিষ্ট অঙ্গীকার ব্যক্ত করবেন তিনি বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে। অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে, এক. বাংলাদেশের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। কোনও ভাবে নির্বাচনে কারচুপি বা অন্য কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।
দুই. নির্বাচন কমিশন স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করবেন এবং নির্বাচন কমিশনের কোনও কাজে সরকার কোনওভাবেই হস্তক্ষেপ করবে না।
তিন. নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদেরকে সুযোগ দেওয়া হবে এবং বিদেশি পর্যবেক্ষকরা অবাধে এবং স্বাধীনভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন।
চার. নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। সকল রাজনৈতিক দল এবং সকল প্রার্থী সমান সুযোগ-সুবিধা পাবেন। এই সুযোগ-সুবিধার মাধ্যমে তারা নির্বাচন প্রচারণায় সমভাবে অংশগ্রহণ করতে পারবেন।
পাঁচ. প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্বপালন করবে এবং কোনো রকম প্রভাব বিস্তারের চেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে করা হবে না। সরকার এটিকে আশ্রয় প্রশ্রয় দেবে না।
বাংলাদেশের নির্বাচন নিয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান তিনি কূটনীতিকদেরকে ব্রিফ করবেন বলে জানা গেছে। শুধু তাই নয়, এ ব্যাপারে কূটনীতিকদের কোনও প্রশ্ন, জিজ্ঞাসা ইত্যাদি থাকলেও তিনি সে ব্যাপারে বক্তব্য রাখবেন। দুটি বিষয় তিনি বাংলাদেশের পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদের কাছে সুস্পষ্ট করবেন। তার মধ্যে একটি হল যে বিএনপির অংশগ্রহণ করা না করা। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান খুব সুস্পষ্ট।
পররাষ্ট্র সচিব জানাবেন যে, একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটি তাঁদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। এই সিদ্ধান্তের ব্যাপারে অন্য কোন রাজনৈতিক দল হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করতে পারে না। বিএনপিকে বিভিন্ন সময়ের সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু বিএনপি একদফা দাবিতে আন্দোলন করেছে এবং একদফা পূরণ না হলে সংলাপ করবে না এমন বার্তাও দিয়েছে। যেটি একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। দ্বিতীয়ত, নির্বাচন অংশগ্রহণমূলক হবে অর্থাৎ ভোটার উপস্থিতি থাকবে সন্তোষজনক পর্যায়ে। এই দুটি সুনির্দিষ্ট আশ্বাস পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, ভারত বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে অন্য দেশগুলো যেন অনাহূত এবং অহেতুক হস্তক্ষেপ না করে সেজন্য কূটনৈতিক তৎপরতা চালিয়েছে। তারই অংশ হিসাবে নির্বাচনের আগেই কূটনীতিকদের কাছে এটি বাংলাদেশের পক্ষ থেকে শেষ বার্তা।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
