প্রধানমন্ত্রীর জন্মদিনে হুমায়ূন আহমেদকে ঘিরে শাওনের স্মৃতিচারণ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন আজ। শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি।
তিনি বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তার জন্মদিন পালন করছে। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফেসবুকে লিখছেন অনুরাগীরা।
সেই তালিকায় যোগ দিলেন অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন। আজ শনিবার নিজের ফেসবুক ওয়ালে তিনি সুদীর্ঘ এক স্মৃতিচারণ লিখেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রয়াত স্বামী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাক্ষাত প্রসঙ্গে।
শাওন লিখেছেন, ‘২০১১ সালের সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ, এক রবিবার সকালে আমাদের বাসায় সাজ সাজ রব পড়ে গেল! বিশালদেহী কিছু আমেরিকান নিরাপত্তারক্ষী তন্নতন্ন করে বাসার আশপাশ দেখে নিরাপত্তা নিশ্চিত করল।
তখন আমি থাকি নিউইয়র্কের জ্যামাইকা এলাকায়। পুরো ঠিকানা ১৪৮-০১, ৯০ এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩৫। হুমায়ূন আহমেদের কর্কট রোগের সঙ্গে তখন যুদ্ধরত আমাদের পুরো পরিবার। ডাক্তার আর হাসপাতালের বাইরে মাঝে মাঝে বিকেলে ম্যানহাটনে ‘ইস্ট’ নদীর পারে ‘Pier 17’- এ বসে সময় কাটান হুমায়ূন আহমেদ। কেমোথেরাপি চলছিল নিয়মিত। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে বেশি মানুষের সংস্পর্শে আসা নিষেধ।
তার উপরে কেমোর প্রভাবে মাথার চুল পড়তে শুরু করেছে। কমে যাওয়া চুল নিয়ে খুব বেশি শংকিত না হলেও আয়নার দিকে তাকিয়ে একটু অস্বস্তিতে ভোগেন হুমায়ূন আহমেদ। অস্বস্তি ঢাকতে একখানা টুপি কিনে নিয়েছেন তিনি। বাড়ির বাইরে গেলে টুপিটা মাথায় দিয়ে বের হন। সেদিনও ব্যস্ত নিরাপত্তা রক্ষীদের দেখে টুপি বের করলেন তিনি। জ্যামাইকার ঐ বাড়ির আশেপাশে অনেক বাঙালির বসবাস।
তারা জানালা দিয়ে উঁকি-ঝুঁকি দিয়ে আমাদের বাড়ির কর্মতৎপরতা দেখছেন। আমার বড়পুত্র খানিকটা অবাক- কে আসবে বাসায়! হুমায়ূন উত্তর দিলেন. বাংলাদেশ থেকে ভালোবাসা নিয়ে আসবেন একজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী শেখ হাসিনা।
সাড়ে চার বছর বয়েসী পুত্র নিষাদ কিছু বুঝতে পারল কিনা জানি না। তবে সদ্য এক বছর পূর্ণ হওয়া নিনিত গম্ভীর মুখে মাথা নেড়ে বাবার কোলে চেপে বসল।
দুপুর ১২টা নাগাদ মাননীয় প্রধানমন্ত্রী পৌঁছালেন। তাঁকে স্বাগত জানালেন হুমায়ূন আহমেদ। প্রধানমন্ত্রী একগুচ্ছ শাদা ফুল তুলে দিলেন হুমায়ূনের হাতে। তারপর ছোট্ট বসার ঘরটিতে বসলেন তিনি। একজন বড়বোনের মতোই হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থার সব খবরাখবর নিলেন মাননীয় প্রধানমন্ত্রী। হুমায়ূন আহমেদও জানালেন চিকিৎসার সব তথ্য আর চিকিৎসকের মতামত।
আমি পাশের চেয়ারে বসে বোকার মতো তাকিয়ে আছি আর অবাক বিস্ময়ে ভাবছি, ‘ইনিই কি বাংলাদেশের প্রধানমন্ত্রী! তার প্রাণোচ্ছল হাসি, তার মমতাময় দৃষ্টি, কোনোরকম পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই দেশের একজন লেখকের দুঃসময়ে তাকে দেখতে যাওয়া! এসব কি কোনো সরকার প্রধানের কাছে কোনোদিন আশা করবার কল্পনা করতে পেরেছি আমরা!’
বাকপটু হুমায়ূন আহমেদ খুব সাধারণ ভঙ্গিমায় কথা বলা এই অসাধারণ মানুষটিকে সামনে পেয়ে কেমন যেন অপ্রভিত, অপ্রস্তুত। জাতিসংঘের অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নিতে আসা ব্যস্ততম একজন রাষ্ট্রপ্রধান নগণ্য এক লেখকের বাড়িতে!
‘কত জরুরি কাজে ব্যস্ত থাকেন আপনি। আপনার নিশ্চয় দেরি হয়ে যাচ্ছে!’ জবুথবু হুমায়ূন বলে বসেন। কিশোরীসুলভ একটা হাসি খেলে যায় মাননীয় প্রধানমন্ত্রীর চোখে। মুচকি হেসে বলেন, ‘আমাকে কি তাড়াতাড়ি চলে যেতে বলছেন আপনি?’ অপ্রস্তুত হুমায়ূন হেসে ফেলেন।
প্রায় ৩০ মিনিট থাকলেন তিনি। আমাকে বললেন, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে, যে কোনো বিপদে যেন তাঁকে জানানো হয়। সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। যাওয়ার সময় দশ হাজার ডলারের চেকসহ একটি খাম তুলে দেন হুমায়ূন আহমেদের হাতে। লজ্জায় পড়ে যান হুমায়ূন। তার অস্বস্তি দেখে আমি বলি, ‘তুমি খামটা হাতে নাও। এখানে আছে তোমার জন্য প্রধানমন্ত্রী আর দেশের মানুষের দোয়া।’
বিনয়ের সঙ্গে চেকটি নেন হুমায়ূন আহমেদ। আমার ছোট্ট দুই পুত্রের মাথায় হাত রেখে আদর করে বিদায় নেন মমতাময়ী প্রধানমন্ত্রী।
কোলন সার্জারির আগে ২০১২-এর মে মাসে শেষবারের মতো যখন দেশে এসেছিলেন তখন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন লেখক নিজে। আমার মা বেগম তহুরা আলী তখন নবম জাতীয় সংসদের একজন সদস্য। তার মাধ্যমে লেখকের আগ্রহের কথা জেনে একদিন বিকেলে নিজ বাসভবনে সময় দেন মাননীয় প্রধানমন্ত্রী। লেখক এবার স্বপ্রতিভ। মমতাময়ী মানুষটির জন্য সুদূর কলোরাডো থেকে কিনে এনেছেন উপহার- বেগুনি রঙের উজ্জ্বল একটুকরো ‘এমিথিস্ট’ পাথর। পাথরের ওপরের অংশ শক্ত আবরণে ঢাকা। তার ফাঁক দিয়ে ভেতরের বেগুনি আভার উজ্জ্বলতা ঠিকরে বেরোচ্ছে।
শুভ্র শাদা শাড়িতে বসার ঘরে এসে মাননীয় নেত্রী যখন ঘরোয়া ভঙ্গিতে জিজ্ঞেস করেন, ‘কেমন আছেন হুমায়ূন সাহেব ?’ তখন আর তাকে সরকার প্রধান মনে হয় না, পরমাত্মীয়ের মতো লাগে।
তার জন্য আনা উপহার হাতে নিয়ে হুমায়ূন আহমেদ বললেন, ‘এই পাথরটা দেখে আমার আপনার কথা মনে হয়েছে। এই পাথরটা যেমন বাইরে অনেক কঠিন কিন্তু আলো পড়লেই ভেতরের ঔজ্জ্বল্য দৃশ্যমান তেমনি চারপাশের কঠিন আবরণ আপনার ভেতরের উজ্জ্বলতাকে আটকে রাখতে পারে না, একটু আলোতেই ঝলমলিয়ে ওঠে।’
তিনি পরম যত্নে উপহার গ্রহণ করলেন। অন্দরমহল থেকে আসা বিভিন্ন ঘরোয়া নাস্তা দিয়ে আমাদের আপ্যায়ন করলেন। কার্পেটে বসে দেড় বছর বয়েসী নিনিতকে নিজ হাতে চিকেন কাটলেট টুকরো করে কেটে খাওয়ালেন! আমি আজও বিস্মিত হয়ে ভাবি-দেশের সর্বোচ্চ আসনে আসীন মানুষটির এ ধরনের সহজ আদুরে ব্যবহারের কথা!
ঠিক নিজ নাতি-নাতনির মতোই কোলে তুলে নিয়েছিলেন ছোট্ট নিনিতকে। আর নিষাদের দিকে তাকিয়ে বলেছিলেন, ‘কি... তুমি নাকি নিউইয়র্কে তোমার জন্য গিফট না নিয়ে যাওয়ায় আমার উপর ‘লাগ’ করেছ! এই নাও তোমার গিফট।’
খানিক আগেই ভেতর থেকে একজন সুন্দর কাগজে মোড়ানো তিনটি বাকসো কেন যে নিয়ে এসেছে তা ততক্ষণে বোঝা গেল! হুমায়ূন আহমেদ তার ‘নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ’ বইটিতে মাননীয় প্রধানমন্ত্রীর জ্যামাইকার বাসায় আগমন নিয়ে ‘তিনি এসেছিলেন’ শিরোনামের একটি কলামে উপহার না পেয়ে নিষাদের ‘লাগ’ করার কথা লিখেছিলেন। তার ফলাফল স্বরূপ আমার দুইপুত্র দুইখানা খেলনার বাকসো উপহার পেল। আচ্ছা ছয় মাস আগে দেখে আসা ছোট্ট একটি বাচ্চার অভিমান (বাচ্চাটির ভাষায় ‘লাগ’) একজন প্রধানমন্ত্রী মনে রাখতে পারেন! সেই বাচ্চার সঙ্গে বাচ্চাদের মতো মিশে গিয়ে প্যাকেট খুলে খেলনা বের করে খেলতে পারেন!
পারেন। বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারেন।
তিনি বাংলাদেশের ক্রিকেটের জয়ে শিশুদের মতো হাততালি দিয়ে উৎফুল্লতা প্রকাশ করতে পারেন। জাতীয় সংগীতের সঙ্গে জোরে গলা মেলাতে পারেন! প্রটোকল ভুলে খালি পায়ে কক্সবাজারের সমুদ্রজলে পা ভেজাতে পারেন। রাষ্ট্রের প্রধান হিসেবে সর্বোচ্চ সুবিধা পাওয়ার সুযোগ থাকলেও নাতিকে কোলে নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ভ্যানগাড়িতে করে নিজগ্রাম ঘুরে বেড়াতে পারেন। পুত্রের জন্মদিনে এখনো নিজ হাতে পোলাও মাংস রাঁধতে পারেন।
মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী শেখ হাসিনা- ৭৩তম জন্মদিবসে আপনার জন্য অনেক শুভকামনা। আপনার মুখের দিকে তাকালে একজন সফল মাকে দেখা হয়ে যায়, একজন স্নেহময়ী বড়বোনকে দেখা হয়ে যায়। নাতি-নাতনি পরিবেষ্টিত একজন সুখী নানি-দাদিকে দেখা হয়ে যায়। সর্বসাধারনের নেত্রী এবং শিল্পসাহিত্য ও সংস্কৃতিবান্ধব একজন রাষ্ট্রপ্রধান দেখা হয়ে যায়।
জাতির জন্য নিজের জীবন বিলিয়ে দিলো যে বাবা, তার গালে কপাল ছোঁয়ানো কিশোরীসুলভ হাসির আদুরে কন্যাটিকে দেখতে বড় ভালো লাগে।’
- যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানে হামলার প্রতিবাদে
- জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ
- কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
- ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি, প্রতি ঘনফুট ৭৮৫ ডলার
- ইসরায়েলকে চীনের সর্তকবার্তা
- মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়
- ইরানে নতুন সর্বোচ্চ নেতা বাছাইয়ের ভবনে ইসরায়েলের হামলা
- তানজিন তিশা কেন আমাকে মারল? বিচার চাই: সামিয়া
- আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি
- আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
- যুদ্ধজাহাজ থেকে স্টিলথ বোমারু, ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘হাই-ট
- দু’দিনে ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন
- আমার স্ত্রীর মুখটা আপনারা শেষবারের মতো দেখতে দেননি: জাহের আলভী
- খামেনির স্ত্রীও নিহত হয়েছেন: ইরানের গণমাধ্যম
- নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
- ‘ভুল করে’ যুক্তরাষ্ট্রের ৩ যুদ্ধবিমান ভূপাতিত করল কুয়েত
- ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প
- ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার ঘোষণা চীনের
- ৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
- স্টারমারের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
- দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
- জ্বলছে মধ্যপ্রাচ্য
- ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
- হরমুজ প্রণালী বন্ধে তেলের দাম বাড়ল ১০ শতাংশ
- আমিরাতে হামলায় নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে
- ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহ
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি
- ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প
- মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে নজরদারি করছে সরকার
- এরপর কী?
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
