পোপের ঐতিহাসিক আহ্বান ফিলিস্তিনের স্বাধীনতা দাবি
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৩
আজকাল ডেস্ক
ইসরায়েল-হামাসের চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্যালেস্টাইনকে আলাদা রাষ্ট্র গঠনের জোর দাবি জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ইটালিয়ান এক সংবাদমাধ্যমকে বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই সংকট নিরসনের জন্য স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের কোনো বিকল্প নেই।
জেরুজালেম নগরীকে বিশেষ মর্যাদা দেয়ার আহ্বান জানিয়ে পোপ বলেন, ‘দুই দেশের জনগণকে পাশাপাশি থাকতে হবে, এর জন্য ভালো সমাধান হলো ইসরায়েলি ও প্যালেস্টেনিয়ানদের জন্য দুটি আলাদা দেশ গঠন করা। ‘অসলো চুক্তি’ অনুযায়ী, ইসরায়েল ও প্যালেস্টাইনকে দুটি সার্বভৌম দেশ ও জেরুজালেমকে একটি বিশেষ শহরের মর্যাদা দেয়ার কথা বলা হয়েছে।’
ইসরায়েলে গত ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় যে সহিংসতা শুরু হয়েছে, তা আঞ্চলিক সংঘাতে পরিণত হওয়া এড়ানো সম্ভব বলেও মন্তব্য করেছেন পোপ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী ইতজাক রাবিন ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) লিডার ইয়াসির আরাফাত ১৯৯৩ সালে সীমিত পরিসরে প্যালেস্টাইনে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য ‘অসলো চুক্তি’ করেন। এরপর ২০০০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ বারাক ও ইয়াসির আরাফাত চুক্তিটি বাস্তবায়নের উদ্দেশ্যে ক্যাম্প ডেভিড সম্মেলনে অংশ নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তার কোন সুরাহা হয়নি।
ইসরায়েল ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরটিকে ইসরায়েলের একক রাজধানী হিসেবে ঘোষণা করে। যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশ ছাড়া বেশিরভাগ দেশই এর স্বীকৃতি দেয়নি। প্যালেস্টেনিয়ানরাও জেরুজালেমকে নিজেদের সার্বভৌম দেশের রাজধানী মনে করে। তবে জেরুজালেমকে প্যালেস্টাইনের একক রাজধানী হিসেবে বারবার প্রত্যাখান কওে এসেছে ইসরায়েল।
জেরুজালেমকে মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের অনুসারীরা পবিত্র ভূমি হিসেবে বিশ্বাস করেন।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
