পেশাজীবী নারীদের গল্প নিয়ে ৭ নাটক
প্রকাশিত: ৫ এপ্রিল ২০১৯
আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ‘বঙ্গমাতা আন্ডার নাইনটিন ওমেন্স ইন্টারন্যাশনাল গোল্ডকাপ ২০১৯’ টুর্নামেন্ট উপলক্ষে আরটিভি ও কে-স্পোর্টস-এর যৌথ উদ্যোগে নাটকগুলো নির্মিত হলো।
নাটকগুলো আরটিভি পর্দায় প্রচার হবে আগামী ৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত। এসব তথ্য জানাতে ও ৭ নারী নির্মাতার অভিজ্ঞতা শেয়ার করতে ৩ এপ্রিল বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলন।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম মুর্শেদী এমপি, মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, কে-স্পোর্টস-এর ডিরেক্টর আশফাক আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির ভুঁইয়া, আরটিভি’র ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান প্রমুখ।
এতে নাটক নিয়ে অনুভূতি ব্যক্ত করেন সাত নারী নির্মাতা—জিনাত হাকিম, মাতিয়া বানু শুকু, চয়নিকা চৌধুরী, শ্রাবণী ফেরদৌস, নাজনীন হাসান চুমকী, ফাহমিদা ইরফান ও প্রীতি দত্ত।
প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টকে সামনে রেখে নির্মিত নাটকগুলো পেশাজীবী ৭ নারীকে উপজীব্য করে নির্মিত হয়েছে বলে জানান নির্মাতারা।
আয়োজকরা জানান, ৭ এপ্রিল রাত ৮টায় প্রচার হবে প্রীতি দত্তের ‘সেলাই ঘর’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। ৯ এপ্রিল একই সময়ে প্রচার হবে ফাহমিদা ইরফানের ‘ধূসর ঘূর্ণি’। এর মূল চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ।
১১ এপ্রিল প্রচার হবে চয়নিকা চৌধুরীর ‘মেঘবালিকার রঙ’। অভিনয়ে ফেরদৌসী মজুমদার, দীপা খন্দকার, জাকিয়া বারী মম প্রমুখ। ১৫ এপ্রিল প্রচার হবে শ্রাবণী ফেরদৌসের ‘কুসুমের স্বপ্ন’। অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।
১৬ এপ্রিল প্রচার হবে নাজনীন হাসান চুমকীর ‘পিঁউ, একটি পাখির জীবন’। অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। ১৮ এপ্রিল মাতিয়া বানু শুকুর ‘স্বপ্নের মেঘদল’। অভিনয় করেছেন তানজিন তিশা, রাইসুল ইসলাম আসাদ, দীপা খন্দকার প্রমুখ।
এই প্রজেক্টের শেষ নাটক জিনাত হাকিমের ‘গাইড’। প্রচার হবে ২১ এপ্রিল একই সময়ে (রাত ৮টায়)। এতে মূল চরিত্রে অভিনয় করেন শবনম ফারিয়া।
এদিকে আরটিভি সূত্র জানায়, বঙ্গমাতা আন্ডার নাইনটিন ওমেন্স ইন্টারন্যাশনাল গোল্ডকাপ ২০১৯ টুর্নামেন্ট সামনে রেখে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ও কর্মের ওপর ৯টি বিশেষ অনু-তথ্যচিত্র প্রচার করা হবে। সেই সাথে বাংলাদেশের যেসব মহীয়সী নারী বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন, তাঁদের মধ্য থেকে নয়জন নারীকে নিয়ে প্রোফাইল বানানো হবে, যা গোল্ডকাপ টুর্নামেন্ট চলাকালে প্রচার করা হবে।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
