পূর্ণতার পথে সংসদ
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯
নির্বাচন, সরকার ও সংসদ নিয়ে সমালোচনায় মশগুল বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রায় সবাই অবশেষে সংসদে যোগ দিয়েছেন। সোমবার একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শেষ দিনে একসঙ্গে শপথবাক্য পাঠ করেন বিএনপির চার এমপি।
এরআগে অধিবেশন শুরুর দিনই দলটির আরো একজন নির্বাচিত এমপি শপথ নেন। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো শপথ না নেয়ায় দলটির সংসদে অংশগ্রহণ পূর্ণতা পায়নি। এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরামের নির্বাচিত দুই জন বেশ কিছুদিন আগেই শপথ নিয়ে সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন। সব মিলিয়ে নির্বাচিত ৩০০ এমপির মধ্যে ২৯৯ জনই শপথ গ্রহণ করে একাদশ জাতীয় সংসদকে পূর্ণতার পথে নিয়ে গেছেন। শেষ পর্যন্ত বিএনপি মহাসচিব যোগদান করলে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের বৈধতা যেমন মিলবে তেমনি সংসদও পূর্ণতা পাবে।
সংসদ সংশ্লিষ্টরা বিএনপির নির্বাচিতদের শপথ গ্রহণ এবং সংসদের অধিবেশনে যোগ দেয়ার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। দীর্ঘদিন পর দেশের অন্যতম বড় তিন দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের একইসঙ্গে সংসদে দেখার বিরল অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিতও তারা।
বিএনপি-ঐক্যফ্রন্টের এমপিরা সংসদে যোগ দেয়ায় খুশির আমেজ দেখা দিয়েছে সহকর্মী অন্য দলের এমপিদের মাঝেও। জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের প্রতি দায়িত্ববোধ থেকে সংসদে যোগ দেয়ার জন্য অভিবাদন জানাতে দেখা গেছে অনেক এমপিকে।
এমপি হিসেবে শপথ নিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত চারজন। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন। বিকেলে অধিবেশন চলাকালীন সময়ে সংসদ ভবনে স্পিকারের কক্ষে তারা শপথ নেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান।
সংসদের হুইপ ইকবালুর রহীম এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি নেতা হারুনের সঙ্গে তার স্ত্রী সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াও ছিলেন।
একাদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ নেয়ার ক্ষেত্রে আজই শেষ দিন। অধিবেশন শুরুর পর ৯০ দিনের মধ্যে কেউ শপথ না নিলে ওই আসনে নতুন নির্বাচন আয়োজনের কথা ইসি আগেই জানিয়েছে।
এবারের নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন মোট ছয়জন; তার মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ গত বৃহস্পতিবারই শপথ নিয়েছিলেন। এরপর তাকে বিএনপি থেকে বহিষ্কারও করা হয়। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের দুজন সুলতান মো, মনসুর আহমেদ ও মোকাব্বির খানও জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে এরইমধ্যে শপথ নিয়েছেন।
বিএনপি থেকে নির্বাচিতরা বলছেন, এলাকার মানুষের চাপে সংসদে যেতে শপথ নিতে বাধ্য হয়েছেন তারা। জাহিদের পর নতুন চার জনের শপথ নেয়ার দিনই ফখরুল এক অনুষ্ঠানে বলেন, বর্তমান সংসদ ‘জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ’ নয়। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, দুটি কারণে ফখরুল শপথ নিচ্ছেন না। একটি হলো দলীয় পদ হারানোর ভয়ে; অন্যটি হলো নিজের এলাকা থেকে নির্বাচিত হননি বলে। নির্বাচনী এলাকার মানুষের প্রতি তার দায়বদ্ধতা নেই।
তবে শপথগ্রহণকারীরা জানিয়েছেন দলীয় সিদ্ধান্তেই তারা শপথ নিয়েছেন। শপথ নিয়েই চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি’র এমপি হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, দলীয় সিদ্ধান্তে আমরা শপথ নিয়েছি।
হারুন বলেন, সংসদে সত্য কথা বলার জন্য এবং দেশের যে সংকট তৈরি হয়েছে সেই বিষয়ে কথা বলার জন্য এসেছি। কীভাবে জনগণের দ্বারা সরকার গঠন করা যায়, কীভাবে জনগণের দ্বারা প্রতিনিধি নির্বাচন করা যায় এটি সম্পূর্ণভাবে সরকারের দায়িত্ব। বিষয়গুলো সংসদে বলার জন্য এসেছি।
তিনি বলেন, দেশনেত্রী, যিনি তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আপসহীনভাবে লড়াই করেছেন। যাকে আজকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। নিম্ন আদালত থেকে ফরমায়েশি রায়ের মাধ্যমে সরকারের হস্তক্ষেপে সাজা দেয়া হলো। তাকে জামিন দেয়া হচ্ছে না। অথচ দেশে ফাঁসির আসামি, মাদকের আসামি, জঘন্যতম আসামি তারা জামিনে মুক্তি পায়। ওনাকে জামিন দেয়া হচ্ছে না। আমরা প্রত্যাশা করব, যতদ্রুত সম্ভব সরকার তাকে জামিনে মুক্তি দেবেন এবং দেশে তার সুচিকিৎসার ব্যবস্থা করবেন। বিএনপি’র মহাসচিব কেন শপথ নিলে না এমন প্রশ্নের জবাবে বলেন, মহাসচিব কি জন্য আসেননি এটা আমার বলার বিষয় না। সেটা মহাসচিবকেই জিজ্ঞেস করুন।
শপথ গ্রহণের মাধ্যমে সরকারের বৈধতা প্রসঙ্গে তিনি বলেন, বৈধতা দানের জন্য সংসদে আসিনি। দেশের ১৭ কোটি মানুষের কথা এখানে বলতে এসেছি।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
