পিরিয়ড সমস্যা থেকে নানা জটিল রোগ হতে পারে
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯
গত দু’মাস ধরে জ্বরটা ঘুরে ঘুরেই আসছে সালমার। খুব একটা পাত্তা দেয়নি এতদিন। শুধু নাপা আর প্যারাসিটামল খেয়েই চলছিল। কিন্তু গত কয়েকদিন ধরে আবার তলপেটেও প্রচণ্ড যন্ত্রণা। এই মাসের নির্দিষ্ট সময়ের অনেক আগেই পিরিয়ড হয়ে গেল। সব মিলিয়ে শরীরের অবস্থা ভালো নেই সালমার। ভাবছে আর কিছু দিন গেলে না হয় স্বামীকে বলা যাবে। এভাবে কেটে গেল আরো তিন মাস। কিন্তু কোনভাবেই যেন তলপেটের ব্যথাটা কমছে না। পিরিয়ডের সময়ও এখন বদলে গেছে। এক দিন জোর করেই বলে ফেলল স্বামী ইকবালকে।
সেদিন সন্ধ্যায় ইকবাল দ্রুত অফিস থেকে এসে সালমাকে নিয়ে বের হয় ডাক্তারের কাছে যাবেন বলে। নিয়ে গেল পারিবারিক গাইনি ডাক্তারের কাছে। তিনি সব শুনে কিছু টেস্ট দিলেন। বললেন পরদিন রিপোর্টগুলো নিয়ে যেন সন্ধ্যায় দেখিয়ে যান। ইকবাল অফিস থেকে ফেরার পথে টেস্টের রিপোর্ট নিয়ে দেখা করেন ডাক্তারের সাথে। রিপোর্ট দেখে ডাক্তার জানালেন, সালমার জরায়ুতে সংক্রমণ। তবে তা অতিরিক্ত মাত্রায় নয়। কিছু এন্টিবায়োটিক সেবন করলে সেরে যাবে।
ঊনচল্লিশ বছর বয়সী ফাতেমারও প্রায় একই সমস্যা। তলপেটে অসহ্য যন্ত্রণা। এছাড়া তার পিরিয়ডও অনিয়মিত। পিরিয়ডের সময় অতিরিক্ত রক্ত ক্ষরণও হয়। আবার স্বামীর সাথে সহবাসেও ব্যথা হয় ফাতেমার। প্রায় দেড় বছর ধরে এসব শারীরিক সমস্যা নিয়েই সংসার সামলে চলছিল ফাতেমা। একদিন পাশের বাসার ভাবির চাপাচাপিতে যান এক গাইনি ডাক্তারের কাছে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তিনি জানালেন ফাতেমার জরায়ু এবং ডিম্বনালীতে জীবাণুর সংক্রমণ। তার যে অবস্থা তাতে অপারেশন ছাড়া অন্য কোন গতি নেই। ওষুধ সেবনে এই রোগ সারবে না।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হসপিটালের গাইনি বিভাগের প্রফেসর ডা রওশন আরা বলেন, মূলত পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ (পিআইডি) হচ্ছে জরায়ু এবং ডিম্বনালীতে জীবাণুর সংক্রমণ। এছাড়া অন্যান্য জীবাণুর কারণেও এই রোগ হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে যৌনবাহিত রোগের মাধ্যমে এ জীবাণুর সংক্রমণ হতে পারে।
তিনি বলেন, বাংলাদেশে অধিকাংশ নারীই বিশেষ করে গ্রামীণ নারীরা তাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন নন। তারা শরীরে রোগ পুষে রাখে। আর এভাবে অনেক সামান্য রোগ জটিল আকার ধারণ করে। এমনকি কিছু কিছু রোগের ফলে রোগীকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে।
ডা. রওশন আরা বলেন, এই রোগের লক্ষণগুলো হল অতিরিক্ত স্রাব, পিরিয়ডের সময় বদলে যাওয়া ও অতিরিক্ত রক্তপাত হওয়া, জ্বর, তলপেটে অসহ্য ব্যথাসহ আরো কিছু। আবার কোন কোন ক্ষেত্রে এসব লক্ষণ নাও দেখা যেতে পারে।
মূলত অনিরাপদ যৌন মিলন, জরায়ুর অপারেশন অথবা গর্ভপাত হচ্ছে মূল কারণ এই জীবাণুর সংক্রমণে। প্রাথমিক অবস্থায় কিছু ওষুধ সেবনে এই রোগ সেরে যেতে পারে। তবে জটিল আকার ধারণ করলে অপারেশন ছাড়া অন্য কোন গতি নেই।
তিনি বলেন, এক্ষেত্রে পুরুষদেরও চিকিৎসার প্রয়োজন রয়েছে। তার কাছ থেকেও এ জীবাণু নারীদের মধ্যে সংক্রমিত হতে পারে। তাই পুরুষকেই স্ত্রীর সাথে সাথে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেয়া প্রয়োজন।
এছাড়াও সহবাসের সময় কনডম ব্যবহারের পরামর্শ দেন এই প্রবীণ চিকিৎসক। তিনি বলেন, একটু সচেতন হলেই এসব রোগ থেকে দূরে থাকা যায়। নিরাপদ শারীরিক সম্পর্ক এবং কনডম ব্যবহার করলে এই রোগের জীবাণুকে অনেকাংশে প্রতিরোধ করা যায়। এছাড়াও যেখানে-সেখানে গর্ভপাত করা থেকেও বিরত থাকার পরামর্শ দেন তিনি।
বলেন, বাংলাদেশে অনেক ফার্মেসির দোকানেও গর্ভপাত করানো হয়। যা কখনোই উচিত নয়। কারণ সেখানে জীবাণু সংক্রমণের পাশাপাশি মৃত্যু ঝুঁকিও থাকে। আর তাই গর্ভপাত করাতে হলে কোন ভালো গাইনি ডাক্তারের কাছে গিয়ে জীবাণুমুক্ত পরিবেশে গর্ভপাত করানো উচিত।
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
