পার্কে নামাজ পড়াকে নিষিদ্ধ করলো যোগী আদিত্যনাথ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
ফের বিতর্কিত সিদ্ধান্ত নিল ভারতের উত্তর প্রদেশের সরকার। পার্কের মধ্যে কোন প্রকার নামাজ পড়া যাবে না বলে সম্প্রতি নতুন আইন জারি করেছে সেখানকার যোগী আদিত্যনাথ প্রশাসন।
এর আগে যোগী আদিত্যনাথের সরকারের পক্ষ থেকে দেশটির একাধিক জায়গার নামবদল, সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠানের দিন ছুটি বাতিল-সহ নানা বিষয়ে নির্দেশ জারি করে বিতর্কে জড়িয়েছে।
গত সপ্তাহে উত্তরপদেশের নয়ডার সেক্টর-৫৮-এর একটি পার্কে নামাজ পাঠ করা যাবে না বলে ফরমান জারি করেছে সেখানকার পুলিশ।
নির্দেশিকায় জানান, কোম্পানিগুলিকে সতর্ক করা হয়েছে, তাদের কর্মীরা যদি পার্কটিতে নমাজ পড়েন, তা হলে সংশ্লিষ্ট সংস্থাকেই নির্দেশভঙ্গের দায় নিতে হবে। নির্দেশিকা জারির পরে ওই শিল্পাঞ্চলে মুসলিম কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
কোম্পানিগুলির কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। তারা আদালতের দ্বারস্থ হওয়ারও চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে।
ওই এলাকার নয়ডার সেক্টর-৫৮ এলাকায় এইচসিএল-সহ ১২টি বহুজাতিক সংস্থাকে পার্কে নামাজ পড়া বন্ধের ব্যাপারে নিষেধাজ্ঞার কথা জানিয়ে নোটিস দেওয়া হয়েছে।

পার্কটিতে গত কয়েক বছর ধরে সেখানকার আশেপাশের বিভিন্ন সংস্থার মুসলিম কর্মীরা নামাজ পড়তেন। ছবি: সংগৃহীত।
সংস্থাগুলির মুসলিম কর্মীরা শুক্রবার কাজের সময় ওই পার্কটিতে কয়েক বছর ধরেই নামাজ পড়ে আসছেন।
ওই নোটিসে বলা হয়েছে, কোম্পানিগুলির কিছু মুসলিম কর্মীকে শুক্রবার পার্কেনামাজ পড়তে দেখা যায়। তাদের ওই কাজ করতে যেন নিষেধ করা হয়। তা সত্ত্বেও যদি পার্কে কর্মীদের নমাজ পাঠ করতে দেখা যায়, তা হলে কোম্পানিগুলিকে নির্দেশভঙ্গের দায় নিতে হবে।
আরো পড়ুন: ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৮
খবরে আরো বলা হয়েছে, একটি হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই নির্দেশিকা জারি করেছে। ওই সংগঠনটি পুলিশের কাছে অভিযোগ করেছিল, প্রকাশ্যে নমাজ পাঠে এলাকায় ‘সম্প্রীতি বিঘ্নিত’ হচ্ছে।
একটি সূত্র জানায়, যোগী সরকারের এমন নির্দেশের কারণে পুরো এলাকায় অস্বস্তিতে স্থানীয় পুলিশ-প্রশাসন।
নয়ডার এসএসপি অজয় পালের বক্তব্য, কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে উদ্দেশ করে ওই নির্দেশিকা জারি করা হয়নি।
তিনি বলেন, কিছু লোক সেক্টর-৫৮’র পার্কটিতে নামাজ পড়ার অনুমতি চেয়েছিলেন। বিচারক সেই আবেদন মঞ্জুর করেননি। কিন্তু এখনও সেখানে কিছু লোক ধর্মীয় কারণে জড়ো হচ্ছেন। তাদের উদ্দেশেই ওই নোটিস।
গত পাঁচ বছর ধরে পার্কটিতে নামাজ পড়ান মৌলানা নৌমান। তিনি জানান, গত ১৪ ডিসেম্বর তাদের পুলিশ জানিয়েছিল, ওই পার্কে নমাজ পাঠ করা যাবে না। তিনি সেই নির্দেশ মেনেছেন। কিন্তু তার পরেও তাঁকে গ্রেফতার করা হয়েছিল বলে দাবি মৌলানার।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, নামাজ পড়ার জন্য এলাকায় শান্তি-সম্প্রীতি নষ্ট হয়েছে অভিযোগে গত ১৮ ডিসেম্বর আমাকে এবং আমার বন্ধু আদিল রশিদকে গ্রেফতার করা হয়। ২২ ডিসেম্বর জামিন পেয়েছি।
ওই অঞ্চলে যোগী আদিত্যনাথ সরকারের এমন আইন জারি হওয়াকে ভারতের বিশ্লেষকরা তীব্র নিন্দা জানিয়েছেন।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
