পাকিস্তানে ১৭২ নেতাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮
পাকিস্তানে সাবেক প্রেসিডেন্ট এবং পাকিস্তান পিপলস পার্টির নেতা আসিফ আলি জারদারিসহ বিরোধী দলগুলোর ১৭২ নেতার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার।
ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাচারের মামলায় তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, সুপ্রিমকোর্টে দাখিল করা অর্থ পাচার মামলা তদন্তে গঠিত যৌথ তদন্ত দলের রিপোর্টের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর জিওটিভির।
২০১৮ থেকে ২০১৩ পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জারদারি। তখন থেকেই তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ। এ কারণে এক সময় ‘মিস্টার টেন পারসেন্ট’ হিসেবেও পরিচিতি পান। ফাওয়াদ বলেন, আশা করি জারদারি এটাকে গুরুত্বের সঙ্গে নেবেন।
এটা এখন আর সেই পুরনো পাকিস্তান নয়, যেখানে মানুষ আপস করবে। এই নিরপেক্ষ জবাবদিহিতার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
জারদারিকে আগামী ৩১ ডিসেম্বরের আগেই গ্রেফতার করা হতে পারে, তার আইনজীবী লতিফ খোসার এমন আশঙ্কার বিষয়ে জানতে চাইলে দেশটির তথ্যমন্ত্রী বলেন, ‘ইনশাল্লাহ’। এটা সম্পর্কে এর বেশি আমি কী বলতে পারি।
চলতি বছরের জুলাইয়ের নির্বাচনের আগে আগে জারদারি ও বিলাওয়াল ভুট্টোসহ পাকিস্তানের কয়েক ডজন রাজনীতিকের অর্থবিত্তের তথ্য নতুন করে উঠে আসে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে।
সেখানে উঠে আসে পিপলস পার্টির পার্লামেন্টারিয়ানস (পিপিপি-পি) প্রধান আসিফ আলী জারদারি ছয়টি বুলেটপ্রুফ বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন। দুবাইয়ে হাজার হাজার একর জমির মালিক জারদারির শখ অস্ত্র, ঘোড়া ও পশু কেনা। এ জন্য লাখ লাখ রুপি খরচ করেন তিনি।
তবে আসিফ আলী জারদারি বরাবরই বলে আসছেন, পাকিস্তানের বাইরে দুবাইয়ে তার একটি খালি জমি রয়েছে। কোনো এক সময় যা ১০ কোটি রুপি দিয়ে কিনেছিলেন তিনি। তার মোট সম্পত্তির পরিমাণ ৭৫ কোটি ৮৬ লাখ রুপি। যার অর্ধেকেরই মালিক তার ছেলে বিলওয়াল ভুট্টো জারদারি।
আসিফ আলী জারদারির গাড়ির মধ্যে রয়েছে তিনটি টয়োটা ল্যান্ড ক্রুজার, দুটি বিএমডব্লিউ ও একটি টয়োটা লেক্সাস। সব কটিই বুলেটপ্র“ফ। সংগ্রহে থাকা শখের ঘোড়া ও গবাদি পশুর বাজারমূল্য প্রায় ৯৯ লাখ রুপি। এ ছাড়া প্রায় ১ কোটি ৬০ লাখ রুপির অস্ত্র আছে জারদারির।
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
