পাকিস্তানের নির্বাচন নিয়ে পিতা-পুত্র দ্বন্দ্ব!
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩
পিতা ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখলেন পাকিস্তানের সদ্যবিদায়ী পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি। তার পিতা আসিফ আলি জারদারি শুমারি শেষে পার্লামেন্টের আসন পুনর্বিন্যাসের পক্ষে সায় দেওয়ার পর তিনি বললেন, তার পিতার ওই বক্তব্য একান্তই তার ব্যক্তিগত। এটা দলীয় সিদ্ধান্ত নয়। আসিফ আলি জারদারি তার বক্তব্যে কী বোঝাতে চেয়েছেন সে সম্পর্কে তিনি তার কাছেই জানতে পরামর্শ দেন সাংবাদিকদের। খবর জিও নিউজ।
আসিফ আলি জারদারি এর আগে পাকিস্তান নির্বাচন কমিশনকে সমর্থন করে বক্তব্য দেন। কারণ, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে শুমারি শেষে পার্লামেন্টের আসন পুনর্বিন্যাস করা হবে। তারপরই নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। এটা বাধ্যতামূলক। তবে ২৫শে আগস্ট পিপিপির কেন্দ্রীয় স্থায়ী কমিটি (সিইসি) এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। তারা জানিয়ে দেয়, সংবিধানের অধীনে ৯০ দিনের মধ্যেই নির্বাচন হতে হবে।
কিন্তু আসন পুনর্বিন্যাস করতে হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব নয়। নির্বাচন চলে যেতে পারে আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসে। এ অবস্থায় পিতা আসিফ আলি জারদারির সঙ্গে মতবিরোধ প্রকাশ করলেন বিলওয়াল। তিনি শনিবার সংবাদ সম্মেলন করছিলেন। সেখানে সাংবাদিকরা তার কাছে তার পিতার সঙ্গে নির্বাচনের সময় নিয়ে মতবিরোধ সম্পর্কে জানতে চান।
পিপিপির সিইসি মিটিংয়ের কথা স্মরণ করেন বিলওয়াল। তার ও তার পিতার নেতৃত্বে ওই মিটিং হয়েছিল। সেখানে নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা হয়েছে। দলের আইনি বিশেষজ্ঞদের বিষয়ে কথা হয়েছে। তারা বলেছেন, সেখানে সিদ্ধান্ত হয়েছে, পার্লামেন্ট বিলুপ্ত করার ৯০ দিনের মধ্যেই নির্বাচন হতে হবে।
বিলওয়াল বলেন, আমাদের পারিবারিক বিষয়ে সাবেক প্রেসিডেন্ট জারদারিকে অনুসরণ করতে বাধ্য আমি। তবে রাজনীতিতে, সংবিধান এবং দলীয় পলিসির বিষয়ে নয়। আমার কর্মীদের অনুসরণ করতে বাধ্য আমি। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মানতে বাধ্য।
শনিবারই আসিফ আলি জারদারির বার্তা পিপিপির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সংবিধান অনুসরণ না করে ৯০ দিনের বাইরে গিয়ে নির্বাচন অনুষ্ঠানে সমর্থন দেন তিনি। বিলাওয়াল ভুট্টো জারদারিসহ পিপিপির অনেক নেতা নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার আহ্বান জানান। এরপরই আসিফ আলি জারদারি ওই মন্তব্য করেন।
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
