পাকিস্তানি নারীর টানে ৬ বছর জেল খাটলেন ভারতীয় শিক্ষক!
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮
পাকিস্তানি এক নারীর সঙ্গে অনলাইনে প্রেমে মজেছিলেন ভারতের এক কলেজশিক্ষক হামিদ আনসারি।
তিনি পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া প্রদেশের ওই নারীর ভালোবাসার টানে বিনা পাসপোর্টেই সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে চলে যান পাকিস্তানে। খবর বিবিসির।
পাকিস্তানে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ছয় বছর কারাভোগের পর গত মঙ্গলবার ভারতীয় ওই যুবক তার নিজের দেশে ফেরত এসেছেন।
হামিদ আনসারিকে পাকিস্তানের ভুয়া পরিচয়পত্রসহ আটক করার পর কারাদণ্ড দেয়া হয়।
কিন্তু তার পরিচিত ব্যক্তিরা বলছেন, আনসারি পাকিস্তানে এক নারীর প্রেমের টানে সে দেশে ছুটে গিয়েছিলেন। ওই নারীর সঙ্গে হামিদ আনসারির অনলাইনে পরিচয় হয়েছিল।
তবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়ার পর দুজনের মধ্যে দেখা হয়েছিল কিনা সেটি পরিষ্কারভাবে জানা যাচ্ছে না।
ভারতে আসার পর ওয়াগা সীমান্তে আনসারিকে গ্রহণ করে তার পরিবার। সেখানে তখন সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরাও ছিলেন।
২০১২ সাল থেকেই পাকিস্তানের কারাগারে আটক ছিলেন আনসারি। তার পরিবার গত এক বছর ধরে তাকে দেশে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করেছে।
যদিও ২০১৫ সালে আনসারির কারাদণ্ড দেয়া হয়, কিন্তু তিনি ২০১২ সাল থেকেই পাকিস্তানের কারাগারে আটক ছিলেন।
গত রবিবার তার কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে আরও কয়েক দিন সময় লেগেছে।
মুম্বাই কলেজের ভাইস প্রিন্সিপাল ফৌজিয়া আনসারি ও ব্যাংকার নিহাল আনসারির ছোট ছেলে হামিদ আনসারি।
২০১২ সালে ৩৩ বছর বয়সী হামিদ আনসারি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে যোগ দিয়েছিলেন। তখন তিনি পরিবারকে জানান, একটি বিমান সংস্থায় সাক্ষাৎকার দেয়ার জন্য তিনি আফগানিস্তানে যাচ্ছেন।
কিন্তু আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছানোর কয়েক দিন পরেই নিখোঁজ হয়ে যান হামিদ আনসারি। তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং তার মোবাইল ফোনও বন্ধ রাখেন।
এর পর বাড়িতে থাকা আনসারির কম্পিউটার থেকে তার পরিবার জানতে পারে যে, ইমেইল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আনসারি পাকিস্তানের কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছিলেন।
তার পর আনসারির বাবা-মা বুঝতে পারেন যে তিনি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অবস্থান করছেন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
