পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিলো অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮
পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শনিবার তার সরকারের এ সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তবে স্বীকৃতি দিলেও এখনই তেল আবিব থেকে অস্ট্রেলিয়ার দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করা হবে না বলে জানিয়েছেন মরিসন। বলেছেন, জেরুজালেম ইস্যুতে শান্তিপূর্ণ সমঝোতা হওয়ার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
অবশ্য জেরুজালেম বিষয়ে ইসরাইল-ফিলিস্তিন দু’দিককেই শান্ত রাখার চেষ্টা করেছেন স্কট মরিসন। তিনি বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাকেও অস্ট্রেলিয়া স্বীকৃতি দিচ্ছে।
দেশ এবং দেশের বাইরের বন্ধু দেশগুলোর অভিজ্ঞ রাজনীতিকদের সঙ্গে কয়েক দফা আলোচনা ও পরামর্শের পর এ ঘোষণা দিলেন অজি প্রধানমন্ত্রী।
শনিবার সিডনিতে এক ভাষণে মরিসন বলেন, ‘অস্ট্রেলিয়া এখন পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিচ্ছে, যা নেসেতসহ সরকারের বহু প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক আসন।’
‘আমরা পশ্চিম জেরুজালেমে আমাদের দূতাবাস সরানোর অপেক্ষায় আছি। তবে সেটা তখনই হবে যখন কাজটি বাস্তবনির্ভর হবে এবং জেরুজালেম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে,’ বলেন তিনি।
গত অক্টোবরেই মরিসন জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের পথ ধরে এবার অস্ট্রেলিয়াও জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার কথা ভাবছে। এজন্য তেল আবিব থেকে দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার কথাও বিবেচনায় রয়েছে।
ওই সময় স্কট মরিসন বলেছিলেন, অস্ট্রেলিয়া এখনো ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে ‘দুই-দেশ নীতি’র পক্ষে।
কিন্তু একদিকে দুই-দেশ নীতির পক্ষে থেকে অন্যদিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেয়ার কথা বলাটাকে আসন্ন জরুরি একটি উপনির্বাচনের আগে মরিসনের একটি ‘ধূর্ত পরিকল্পনা’ বলে তখন অভিযোগ করেছিলেন তার রাজনৈতিক বিরোধীপক্ষ।
অস্ট্রেলিয়ার তৎকালীন পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের পরিকল্পনা ইসরায়েলের সমর্থন এনে দিলেও ফিলিস্তিনের পক্ষ থেকে ব্যাপক সমালোচনাও এনেছিল।
তবে বাস্তবে স্বীকৃতি দিতে গিয়ে পুরো জেরুজালেমকে স্বীকৃতি না দিয়ে ‘পশ্চিম জেরুজালেম’ উল্লেখ করে তার সঙ্গে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম দাবিকেও স্বীকৃতি দিয়ে অনেকটা দু’কূলই রক্ষার ইচ্ছা প্রকাশ করল অস্ট্রেলিয়া।
যুক্তরাষ্ট্রের পর গুয়াতেমালাই প্রথম সিদ্ধান্ত নেয় তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার। প্যারাগুয়েও একই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর দেশটি তার সিদ্ধান্ত থেকে সরে আসে।
জেরুজালেমের অধিকার বিশ্বের সবচেয়ে বিরোধপূর্ণ ইস্যুর একটি।
ইসরায়েল সমগ্র জেরুজালেমকে নিজেদের অধিকারভুক্ত বলে দাবি করে। কিন্তু জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এ দাবি স্বীকার করে না।
জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেম, যেখানে আল-আকসা মসজিদসহ বৃহত্তম হারাম শরিফ অবস্থিত। ইসরায়েল ১৯৬৭ সালের পর থেকে তা অবৈধভাবে দখল করে রেখেছে।
পুরো জেরুজালেমকেই নিজেদের ‘শাশ্বত ও অখণ্ড’ রাজধানী বলে বিবেচনা করে ইসরায়েল। আর ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম দাবি করে।
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার আশংকা!
- অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার আহবান
- একধাপ এগিয়ে গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস
- গ্রি মেকানিক্যাল এর জমজমাট ইফতার
- মঈন চৌধুরীর উদ্যোগে হবিগঞ্জের ৯ সংগঠনের মিলনমেলা
- নিজেকে নির্দোষ দাবি করলেন জাকির চৌধুরী
- জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আমেরিকান ট্রাভেল এজেন্টদের ইফতার পার্টি
- অলকাউন্টি হোম কেয়ারের ইফতার
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট ইফতার
- আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: রাষ্ট্রপতি
- বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
- ট্রাম্পের কাছে ১৩.৫ বিলিয়ন ডলার ফেরত চাইলেন হোকুল
- গণতন্ত্রের শৃঙ্গ জয়ের অভিযাত্রা
- কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত শাহ নেওয়াজ গ্রুপ
- আজকাল ৯১৩
- এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
- ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
- তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
- আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
- বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম
- বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
- প্রাণবন্ত সূচনা
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
