পর্দা নামলো কানের, এক নজরে সেরাদের তালিকা
প্রকাশিত: ২৭ মে ২০১৯
পর্দা নামলো বিশ্ব চলচ্চিত্ররের সবচেয়ে মর্যাদা সম্পন্ন আসর কান চলচ্চিত্র উৎসবের ৭২ আসরের। শনিবার দক্ষিণ ফ্রান্সের কানে পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের থিয়েটারের মঞ্চে এবারের কানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী অনুষ্ঠান উপস্থাপনা করেন ফরাসি অভিনেতা এদুয়ার্দ বেয়া। আয়োজনের শুরুতে ৭২তম আসরের লালগালিচা ও গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অনুষ্ঠিত বিভিন্ন গালা স্ক্রিনিংয়ের আবেগঘন কিছু মুহূর্ত দেখানো হয়।
এরপর একে একে মঞ্চে আসেন প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু, আমেরিকান অভিনেত্রী এল ফ্যানিং, সেনেগালের অভিনেত্রী-পরিচালক মায়মুনা এনদাই, মার্কিন নির্মাতা কেলি রাইকার্ড, ইতালিয়ান নারী নির্মাতা অ্যালিস রোরওয়াচার, গ্রিসের পরিচালক ইওর্গেস লানতিমোস, পোল্যান্ডের পরিচালক পাওয়েল পাওলিকস্কি, ফরাসি নির্মাতা রবিন ক্যাম্পিলো ও ফরাসি গ্রাফিক ঔপন্যাসিক-নির্মাতা এনকি বিলাল। তাদের উপস্থিতিতে মূল প্রতিযোগিতা বিভাগের স্বর্ণ পামসহ বিভিন্ন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
তাদের হাতে পুরস্কার তুলে দেন মার্কিন অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন, চীনা অভিনেত্রী জ্যাঙ জিয়ি, আমেরিকান-ডেনিশ অভিনেতা ভিগো মর্টেনসেন, ফরাসি অভিনেতা রেদা কাতেব, আঁ সাঁর্তে রিগার বিভাগের বিচারকদের সভাপতি লেবানিজ নির্মাতা নাদিন লাবাকি, ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন দেন্যুভ, ভ্যালেরিয়া ব্রুনি-তেদেশি, মেক্সিকান অভিনেতা গায়েল গার্সিয়া বার্নাল, আমেরিকান নির্মাতা মাইকেল মুর।
এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বর্ণ পাম দেন এই বিভাগের বিচারকদের প্রধান ফরাসি নির্মাতা ক্লেয়ার ডেনিস। আর ক্যামেরা দ’র বিভাগের পুরস্কার দেন এই শাখার বিচারকদের সভাপতি রীতি পান। এবার মোট ২৬টি ছবি প্রতিযোগিতা করছে এই বিভাগে।
কান চলচ্চিত্র উৎসবের ৭২ তম আসরে সেরাদের তালিকা নিচে তুলে ধরা হলো-
মূল প্রতিযোগিতা বিভাগ
পাম দ’র: প্যারাসাইট (বং জুন-হো, দক্ষিণ কোরিয়া)
গ্র্যাঁ প্রিঁ: আটলান্টিক (মাতি দিওপ, সেনেগাল-ফ্রান্স)
সেরা পরিচালক: জ্যঁ-পিয়ের ও লুক দারদেন (ইয়াং আহমেদ, বেলজিয়াম)
জুরি প্রাইজ: লে মিজারেবলস (লাজ লি, মালি-ফ্রান্স) ও বাকুরাউ (ক্লেবার মেনদোনসা ফিলো ও জুলিয়ানো দোরনেলেস, ব্রাজিল)
সেরা অভিনেতা: আন্তোনিও ব্যান্দেরাস (পেইন অ্যান্ড গ্লোরি, স্পেন)
সেরা অভিনেত্রী: এমিলি বিচাম (লিটল জো, যুক্তরাজ্য)
সেরা চিত্রনাট্যকার: সেলিন সিয়ামা (পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার, ফ্রান্স)
স্পেশাল মেনশন: ইট মাস্ট বি হ্যাভেন (ইলিয়া সুলেমান, ফিলিস্তিন)
সম্মানসূচক পাম দ’র: আলা দ্যুলো
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: দ্য ডিস্ট্যান্স বিটউইন আস অ্যান্ড দ্য স্কাই (ভাসিলিস কেকাতোস, গ্রিস)
স্পেশাল মেনশন (স্বল্পদৈর্ঘ্য ছবি): মনস্টার গড (অগাস্তিনা স্যান মার্টিন, আর্জেন্টিনা)
আঁ সাঁর্তে রিগার
সেরা চলচ্চিত্র: দ্য ইনভিজিবল লাইফ অব ইউরিজিসি গুজমাও (করিম আইনুজ, ব্রাজিল)
জুরি প্রাইজ: ফায়ার উইল কাম (অলিভার লাচে, ফ্রান্স)
সেরা অভিনয়: চিয়ারা মাস্ত্রোইয়ান্নি (অন অ্যা ম্যাজিক্যাল নাইট, ফ্রান্স)
সেরা পরিচালক: কান্তেমির বালাগভ (বিনপোল, রাশিয়া)
স্পেশাল জুরি প্রাইজ: লিবার্টি (আলবের্ত চেরা, স্পেন)
বিচারকদের মুগ্ধতা: অ্যা ব্রাদার’স লাভ (মনিয়া শকরি, কানাডা) ও দ্য ক্লাইম্ব (মাইকেল অ্যাঞ্জেলো কভিনো, যুক্তরাষ্ট্র)
জুরি স্পেশাল মেনশন: জোয়ান অব আর্ক (ব্রুনো দুমো, ফ্রান্স)
ক্যামেরা দ’র
সিজার ডায়াজ (আওয়ার মাদারস, বেলজিয়াম-গুয়াতেমালা)
সিনেফঁদাসো
প্রথম পুরস্কার: মানো আ মানো (লুই কোরভয়জিয়ের, সিনেফ্যাব্রিক, ফ্রান্স)
দ্বিতীয় পুরস্কার: হিউ (রিচার্ড ভ্যান, ক্যাল আর্টস, যুক্তরাষ্ট্র)
তৃতীয় পুরস্কার: অ্যামবিয়েন্স (উইসাম আল জাফারি, দার আল-কালিমা ইউনিভার্সিটি কলেজ অব আর্টস অ্যান্ড
কালচার, ফিলিস্তিন) ও দ্য লিটল সৌল (বারবারা রুপিক, পিডব্লিউএসএফটিভিট, পোল্যান্ড)
ফিপরেস্কি
মূল প্রতিযোগিতা: ইট মাস্ট বি হ্যাভেন (ইলিয়া সুলেমান, ফিলিস্তিন)
আঁ সাঁর্তে রিগার: বিনপোল (কান্তেমির বালাগভ, রাশিয়া)
প্যারালাল সেকশন (ডিরেক্টরস ফোর্টনাইট): দ্য লাইটহাউস (রবার্ট এগারস, যুক্তরাষ্ট্র)
ইকুমেনিকাল প্রাইজ
ইকুমেনিকাল জুরি প্রাইজ: অ্যা হিডেন লাইফ (টেরেন্স মালিক, যুক্তরাষ্ট্র)
ক্রিটিকস উইক
নেসপ্রেসো গ্র্যান্ড প্রাইজ: আই লস্ট মাই বডি (জেরেমি ক্ল্যাপা, ফ্রান্স)
সেরা চিত্রনাট্য (এসএসিডি অ্যাওয়ার্ড): আওয়ার মাদারস (সিজার ডায়াজ, বেলজিয়াম-গুয়াতেমালা)
গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড: ভাইভারিয়াম (লরক্যান ফিনেগান, আয়ারল্যান্ড)
লুই রোদোরার ফাউন্ডেশন রাইজিং স্টার অ্যাওয়ার্ড: ইঙ্গভার সিগারোসন (অ্যা হোয়াইট, হোয়াইট ডে, আইসল্যান্ড)
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (লেইকা সিনে ডিসকভারি প্রাইজ): শি রানস (শি ইয়াঙ, চীন)
ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড: উইদাউথ ব্যাড ইনটেনশন (আন্দ্রেয়াস হোজেনিন, ডেনমার্ক)
ডিরেক্টরস ফোর্টনাইট
ইউরোপা সিনেমাস লেবেল অ্যাওয়ার্ড (সেরা ইউরোপীয় চলচ্চিত্র): অ্যালিস অ্যান্ড দ্য মেয়র (নিকোলাস পারিজার, ফ্রান্স)
এসএসিডি অ্যাওয়ার্ড (সেরা ফরাসি ভাষার ছবি): অ্যান ইজি গার্ল (রেবেকা জোলোতস্কি)
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: স্টে অ্যাওয়েক, বি রেডি (ফাম, থিন আন, ভিয়েতনাম)
ক্যারোস দ’র: জন কার্পেন্টার
ভালকান অ্যাওয়ার্ড (কারিগরি শিল্পী)
ভালকান অ্যাওয়ার্ড: ফ্লোরা ভলপেলিয়ের (সম্পাদনা, ল্যঁ মিজারেবলস) ও জুলিয়েন পুপার (সেট-লাইট ডিজাইন, ল্যঁ মিজারেবলস)
স্পেশাল মেনশন: ক্লেয়ার ম্যাতো (চিত্রগ্রহণ, আটলান্টিক ও পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার)
শিল্প নির্দেশনা মেনশন: লি হা-জান (প্যারাসাইট)
কুইয়ার পাম (সমকামি ছবি)
কুইয়ার পাম অ্যাওয়ার্ড: পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার (সেলিন সিয়ামা, ফ্রান্স)
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কুইয়ার পাম: দ্য ডিস্ট্যান্স বিটউইন আস অ্যান্ড দ্য স্কাই (ভাসিলিস কেকাতোস, গ্রিস)
পাম ডগ (সেরা কুকুর শিল্পী)
পাম ডগ অ্যাওয়ার্ড: ব্র্যান্ডি (ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড)
গ্রাঁ জুরি প্রাইজ: লিটল জো ছবির কুকুররা
লই দ’র (দ্য গোল্ডেন আই): ফর সামা (ওয়াদ আল-কাতিব ও এডওয়ার্ড ওয়াটস) ও দ্য করডিলেরা অব ড্রিমস (পাত্রিসিও গুজমান, চিলি)
কান সাউন্ডট্র্যাক অ্যাওয়ার্ড: পেইন অ্যান্ড গ্লোরি (আলবার্তো ইগলেসিয়াস)
প্রিঁ ফ্রাঁসোয়া শ্যালে অ্যাওয়ার্ড: অ্যা হিডেন লাইফ (টেরেন্স মালিক, যুক্তরাষ্ট্র)
প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরের পর্দা ওঠে ১৪ মে। টানা ১২ দিন চলা এই উৎসবে আয়োজনের অফিসিয়াল পোস্টারে প্রয়াত ফরাসি নারী নির্মাতা আনিয়েস ভারদাকে সম্মান জানানো হয়।
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
