পরিনীতির ভিন্ন পেশা গড়ার গল্প
প্রকাশিত: ৮ জুন ২০১৯
সময়টা ২০১১ সালের। ওই সময় প্রথম অভিষেক ঘটে বলি পাড়ার এক নায়িকার। যিনি রূপে গুণে সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার কাজিন পরিনীতি চোপড়া। ওই বছরই তার ‘লেডিস ভার্সেস রিকি ব্যাল’ ছবিটি মুক্তি পায়। এই ছবিতে পরিনীতির নায়ক ছিলেন রণবীর সিং।
এদিকে, প্রথম ছবিতে অভিনয় করে একেবারে ফাটিয়ে দিয়েছিলেন পরিনীতি চোপড়া। যার ফলে, সেবার ফিল্ম ফেয়ারে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কারও জিতেছিলেন তিনি। এছাড়াও সেরা সহকারী অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনয়নও পেয়েছিলেন এই নায়িকা। এর বাইরেও আইফা, অপ্সরা, স্ক্রিন অ্যাওয়ার্ড জুটেছিল পরিনীতির কপালে।
সব কিছু মিলে তিনি অনেকটা সুনাম কুড়িয়েছেন প্রথম ছবিতেই। বলতে গেলে, এতেই তাকে চিনেছিল পুরো বলিউড। এরপর পরিনীতির আরো কপাল খুলে ২০১২ সালে আসে। এই বছর মুক্তি পায় বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরের সঙ্গে তার সিনেমা ‘ইশাকজাদে’। সেখানে পরিনীতি এতটাই মুগ্ধ করলেন যে, পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর একেধারে ‘শুধ দেশি রোম্যান্স’ (২০১৩), ‘হাসি তো ফাসি’ (২০১৪), ‘দাওয়াত-ই-ইশক’ (২০১৪), ‘কিল দিল’ (২০১৪) করে তিনি প্রশংসিত হন।
পরিনীতি কখনো ভাবেননি, এইভাবে বলিউডে নিজেই জায়গা করে নিতে পারবেন তিনি। তবে আগে থেকেই তার মধ্যে প্রবল সাহস ছিল, যা তাকে আরো বেশী আত্নবিশ্বাসী করে তুলেছিল। এই কারণে বলিউডে জায়গা করতে বেশ একটা বেগ পেতে হয়নি তাকে। তবে ২০১৪-এ এসে ছোট্ট একটা বিরতি দেন তিনি। এরপর ২০১৬ এ এসে তিনি সিনেমায় ছোট একটা চরিত্রে হাজির হন। সেখানে একটি আইটেম সং-ও করেন তিনি।
এদিকে, ২০১৭- এ এসে তার কপাল আবারো নতুনভাবে খুলে যায়। এরপর পরিনীতি হাজির হন দু’টি সিনেমায়। আয়ুষ্মান খোঁড়ানার সঙ্গে তার ‘মেরি পেয়ারি বিন্দু’ মোটামুটি ব্যবসা করার পর একই বছর এসেছে তার আরো একটি ধামাকা। ওইসময় ‘গোলমাল’ সিরিজের পঞ্চম সিনেমা ‘গোলমাল এগেইন’-এ তিনি হাজির হন কেন্দ্রীয় চরিত্রে। আর বলাই বাহুল্য, এই ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে এবং ওই বছরই ভারতের ইতিহাসে অন্যতম সেরা ব্যবসাসফল ব্ল্যাক কমেডি সিনেমা এটি।
১৯৮৮ সালের ২২ অক্টোবর পরিনীতির জন্ম। ছোটকাল থেকে তিনি ছিলেন খুবই পড়ুয়া। দ্বাদশ শ্রেণিতে তিনি রাষ্ট্রপতির পদকও পেয়েছিলেন। একাই তিনটা ভিন্ন বিষয়ে (বিজনেস, ফিন্যান্স ও ইকোনমিক্স) তিনি স্নাতক করেছেন। উচ্চশিক্ষা নিয়েছেন ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে। পড়াশোনা শেষ করে দেশে ফিরেছিলেন ২০০৯ সালে। ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবেও কাজ করেন পরিনীতি। ওখানকার ক্যাটারিং সার্ভিসের টিম লিডার হিসেবে পার্টটাইম চাকরী করতেন তিনি। অভিনয় নয়, পরিনীতির বেশি ঝোঁক ছিল গান বাজনায়। এমনকি মিউজিকে তার পড়াশোনাও রয়েছে। তবে রাখে আল্লাহ মারে কে! হয়ত এই কারণেই সিনেমায় আসতে হল তাকে।
শিক্ষাজীবনে থাকাকালীন তার জীবন পাল্টে যায় ২০০৯ সালে। ওই সময় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে যশরাজ ফিল্মসের একটা পার্টিতে গিয়েছিলেন পরিনীতি। সেখানে পরিচয় হয়েছিল তাদের জনসংযোগ বিভাগের সঙ্গে। এতে পরিনীতির একটা চাকরিও পেয়ে যায় পিআর কনসালটেন্ট হিসেবে। ফিল্ম ইন্ড্রাস্টিকে বোঝার জন্য এই চাকরিটা ছিল বেশ যুৎসই। পরবর্তীতে মানিশ শর্মা তার ব্যাপারে অনুরোধ করেন আদিত্য চোপড়াকে।
তবে ম্যানেজমেন্টের একজনকে এনে নায়িকা বানানোর আইডিয়াটা একেবারে পছন্দ হয়নি যশরাজ ফিল্মসের ভাইস প্রেসিডেন্টের। পরে পরিনীতি চাকরি ছেড়ে অভিনয়ের স্কুলে যোগ দেয়ার কথা ভাবতে থাকেন। পরিচালক মানিশ তখন মজা করেই একটা স্ক্রিন টেস্ট করেন তার। আর সেটা পছন্দ হয় আদিত্যের। বাকিটি পুরাই ইতিহাস! মাঝে কিছুটা কাণ্ড ঘটিয়েছেন পরিনীতি। তার গান গাইতে পারার প্রতিভার কথা তো আগেই বলা হয়। সে সুবাদে মেরি পেয়ারি বিন্দু ও গোলমাল এগেইন সিনেমায় প্লে-ব্যাকও করেছেন তিনি।
আর পরিনীতিই মনে হয় বলিউডের একমাত্র অভিনেত্রী, যিনি একই সঙ্গে কোক ও পেপসির বিজ্ঞাপনে মডেল হয়েছেন। তবে জুতো নিয়ে তার দারুণ আদিখ্যেতা। ব্র্যান্ডের জুতো পায়ে দেয়ার চেয়ে ১০টা নতুন জুতো বেশী কিনতে বেশি সাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এছাড়া এত বড় একজন অভিনেত্রী পরিনীতি, এখনো বিমান মাটিতে অবতরণ করার সময় ভয়ে কাঁপতে থাকেন তিনি।
এদিকে, জীবনের সবচেয়ে বড় রেকর্ড পরিনীতির, সেটা হল মাত্র আট বছরের ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ মোট ২২ টি পুরস্কার জিতে নিতে সক্ষম হন তিনি।
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
