‘ন্যাপারসাইজ’ ঘুমের মাধ্যমে শরীরচর্চা
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৯
শরীর সুস্থ রাখতে পরিমিত ঘুম ও নিয়মিত শরীরচর্চা- এই দুয়ের বিকল্প নেই। তবে কাজের চাপে অনেকেই পরিমিত ঘুমাতে কিংবা নিয়মিত শরীরচর্চা করতে পারেন না। তাদের জন্য যুক্তরাজ্যের ডেভিড লয়েড ক্লাব উদ্ভাবন করেছে হালকা ঘুমের মাধ্যমে শরীরচর্চার অভিনব পদ্ধতি। যা একইসঙ্গে আপনার ঘুমের ঘাটতি মেটাবে, শরীরচর্চার কাজ করবে এবং ক্লান্তি দূর করে আপনাকে করবে সতেজ ও প্রাণোচ্ছল।
ঘুমের মাধ্যমে শরীরচর্চা ও ক্লান্তি দূর করার এই পদ্ধতির নাম দেয়া হয়েছে ‘ন্যাপারসাইজ’। ইংরেজি শব্দ ‘ন্যাপ’ যার অর্থ হালকা ঘুম ও ‘এক্সারসাইজ’ এই দুই শব্দের আদ্যক্ষর মিলিয়ে নামকরণ করা হয়েছে। এক ঘণ্টাব্যাপী ঘুমের এই পদ্ধতির প্রথম পনেরো মিনিট থাকবে হালকা ব্যায়াম এবং পরের পঁয়তাল্লিশ মিনিট ঘুম। অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য একটি বিছানা, কম্বল ও ঘুমের মাস্ক থাকবে। ঘুমের মধ্যে রুমের তাপমাত্রা এমনভাবে নিয়ন্ত্রণ করা হবে যা ক্যালরি বার্ন করে দেহের শর্করা কমাতে সাহায্য করবে। ফলে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের এই হালকা ঘুম আপনাকে করে তুলবে ফুরফুরে।
‘ন্যাপারসাইজ’ পদ্ধতির পরিকল্পনাকারী ঘুম ও স্বপ্ন বিশেষজ্ঞ ক্যাথরিন পিংকহাম বলেন, ‘ঘুম সম্বন্ধে আমরা যা ভাবি ঘুম আমাদের জন্য তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এই স্বল্পমেয়াদি ঘুমের পদ্ধতি আশা করি অংশগ্রহণকারীদের দেহের ওপর দীর্ঘ মেয়াদে প্রভাব রাখবে।
তিনি আরো বলেন, দীর্ঘ মেয়াদে অপরিমিত ঘুম মানসিক দুশ্চিন্তা বাড়িয়ে আপনাকে অস্থির করে তুলবে। তাছাড়া অপরিমিত ঘুম শরীরচর্চার জন্য যেটুকু শারীরিক সামর্থ্য প্রয়োজন তা কমিয়ে ফেলে। ফলে এটি আপনার শরীরের ওপর দীর্ঘ মেয়াদী প্রভাব বিস্তার করবে।’
এ বিষয়ে সম্প্রতি তিনি একটি গবেষণাপত্র প্রকাশ করেন। সেখানে দেখা যায় যুক্তরাজ্যের প্রায় ছিয়াশি শতাংশ লোক তীব্র ক্লান্তিতে ভুগছেন যার পুরোটাই তৈরি হয়েছে অপরিমিত ঘুম থেকে। এ অবস্থা থেকে উত্তরণের জন্যই তিনি ও ডেভিড লয়েড মিলে গোটা ইউরোপে এক ডজনের মতো এই ধরনের ক্লাব চালু করেছেন।
সম্প্রতি সাপ্তাহিক এক ছুটির দিনে তারা প্রথম তাদের একটি পরীক্ষামূলক ক্লাস চালু করেন। প্রথম ক্লাসেই তাদের সব কয়টি আসন পূর্ণ ছিল। ক্যাথরিন আশা করছেন খুব দ্রুতই এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠবে।
- নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন
- ‘ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা’
- ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ আয়ের পেশা চক্ষু চিকিৎসা
- আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা
- ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ঠাঁই হলো চিড়িয়াখানায়
- নিউইয়র্কে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- আজ পবিত্র ঈদুল আজহা
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
