নির্বাচনী প্রচারণায় নামলেন সোনাক্ষী সিনহা
প্রকাশিত: ৫ মে ২০১৯
এবার নির্বাচনী প্রচারণায় নামলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। শুক্রবার বিকালে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে একটি রোড শো’য়ে অংশ নিতে দেখা যায় বলিউডি অভিনেত্রী সোনাক্ষী-কে। তবে নিজে রাজনীতিতে যোগ দেন নি। এবারের লোকসভা নির্বাচনে নায়িকার মা-বাবা দু'জনেই প্রার্থী হয়েছেন। তবে মায়ের জন্যই প্রথম প্রচারণায় নামলেন নায়িকা।
এবারের লোকসভা নির্বাচনে ভারতের লখনউ লোকসভা কেন্দ্রের সমাজবাদী পার্টি (সপা) প্রার্থী হয়েছে সোনাক্ষীর মা পুনম সিনহা। শুক্রবার মায়ের নির্বাচনী প্রচারণায় সোনাক্ষীর সঙ্গে ছিলেন তার ভাই খুশ সিনহা এবং সপার সাংসদ ডিম্পল যাদব। মায়ের সাথেই কখনো হাত নেড়ে, আবার কখনো হাত জোড় করে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন। এ সময় সোনাক্ষীর পরণে ছিল সাদা-নীল লেহেঙ্গা, চোখে রোদ-চশমা।
লখনউ লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় ৬ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে এই রোড শো। সোনাক্ষীকে দেখতে রাস্তার দুই ধারে উৎসাহী মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
মায়ের হয়ে প্রচারণায় অংশ নিতে এদিন সকালেই লখনউ এসে পৌঁছন সোনাক্ষী। সেখান থেকে গোমতী নগর এক্সটেনশনে সপা দলের প্রধান অখিলেশ যাদবের বাসায় যান সোনাক্ষী। অখিলেশ ও তার স্ত্রী ডিম্পল ও পরিবারের অন্য সদস্যদের সাথে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। এরপর বিকালে হজরতগঞ্জে পোস্ট অফিসের কাছ থেকে শুরু হওয়া রোড শো’য়ে অংশ নেন সোনাক্ষী।
তবে মা’এর হয়ে প্রচারণায় অংশ নিলেও এখনও পর্যন্ত বাবা শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি তাকে। সম্প্রতি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন শত্রুঘ্ন। বিহারের পাটনা সাহিব কেন্দ্র থেকে শত্রুঘ্নকে প্রার্থীও করেছে তার দল। যদিও ট্যুইট করে বাবার প্রতি তার সমর্থন জানিয়েছেন ‘দাবাং' অভিনেত্রী। এখন দেখার পালা বাবার জন্য নির্বাচনী প্রচারে কবে অংশ নেন এই নায়িকা।
লখনউ লোকসভা কেন্দ্রে সোনাক্ষীর মা পুনমের সঙ্গে লড়াই করছেন হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস প্রার্থী আচার্য প্রমোদ কৃষ্ণম। এই ক্রেন্দ্রটি উত্তরপ্রদেশের বিজেপির সবচেয়ে শক্ত ঘাঁটি বলে পরিচিত।তাই একজোট হয়ে লড়াই করছে সপা-বসপা-রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল। আগামী ৬ মে পঞ্চম পর্বে এই কেন্দ্রে ভোট গ্রহণ। আর ভোট গণনা আগামী ২৩ মে।
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
