নিম্ন রক্তচাপের সমস্যা ও সমাধান
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
দেহে রক্ত কম পরিবাহিত হলে নিম্ন রক্তচাপের সমস্যা হয়। একে হাইপোটেনশন বা লো ব্লাড প্রেশারও বলা হয়। নিম্ন রক্তচাপ থেকে কখনো কখনো স্ট্রোক, হার্ট অ্যাটাক ও কিডনি ফেইলিউরের মতো ঘটনা ঘটে। তাই কেবল উচ্চ রক্তচাপ নয়, নিম্ন রক্তচাপ সম্বন্ধেও সচেতন হওয়া জরুরি।
রক্তচাপের নিচের রিডিং ৬০ বা তার কম হলে সেটাকে নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেসার ধরা হয়। আর যদি নিচেরটি ৬০ এর উপরে থাকে, আর উপরেরটি ১০০ বা তার চেয়ে কমে যায় তাহলে সেটাকেও নিম্ন রক্তচাপ ধরা হয়। কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলে বোঝা যাবে নিম্ন রক্তচাপ হয়েছে। এগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
১. মাথা ঘোরা: নিম্ন রক্তচাপের একটি প্রচলিত লক্ষণ হচ্ছে মাথা ঘোরা। অনেকক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়ালে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসলে এই সমস্যা হতে পারে। একটানা কয়েকদিন এমন সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
২. মূর্ছা যাওয়া: মস্তিস্কের রক্ত চলাচল কমে গেলে নিম্ন রক্তচাপ হয়। এতে রোগীরা মূর্ছা যায়। এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
৩. চোখে ঝাপসা দেখা: শরীরে রক্ত চলাচল কমে যাওয়ার কারণে বিভিন্ন অঙ্গে ভালোভাবে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছায় না। এটি চোখের ওপর প্রভাব ফেলে। এতে চোখে ঝাপসা দেখার সমস্যা হয়।
৪. বুক ধড়ফড় করা: রক্তচাপ কমে গেলে হৃদপিণ্ড সবচেয়ে বেশি আক্রান্ত হয়। এতে অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা হয়, বুক ধড়ফড় করে।
৫. ম্লান ত্বক: ত্বক ম্নান হয়ে যাওয়া নিম্ন রক্তচাপের আরেকটি লক্ষণ। রক্তচাপ কমে গেলে ত্বক হলুদ অথবা ম্নান হয়ে যায়।
৬. ঘাম হয়: রক্তচাপ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হতে পারে। শরীরের পানি ঘামের মাধ্যমে বেরিয়ে যেতে থাকে। এমন হলে রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া প্রয়োজন। এ ছাড়া বমি হওয়া এবং শারীরিক দুর্বলতাও রক্তচাপ কমে যাওয়ার লক্ষণ।
নিম্ন রক্তচাপের কারণগুলো সম্পর্কেও সচেতন হওয়া প্রয়োজন:
১. দেহে রক্তের পরিমাণ কমে যাওয়া বা রক্তস্বল্পতা।
২. ঠিকমতো না খাওয়া বা খুব বেশি উপোস থাকা।
৩. অপর্যাপ্ত তরল গ্রহণ, বমি, ডায়রিয়াসহ যেকোনো কারণে পানিশূন্যতা।
৪. অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, ভয় বা স্নায়ুর দুর্বলতা।
৫. হরমোনের তারতম্য (এডিসন্স ডিজিস)।
৬. অ্যালার্জির কারণে রক্ত বহনকারী শিরার প্রশস্ততা বেড়ে যাওয়া (এনাফাইলেকটিক শক)।
৭. হার্ট অ্যাটাক হওয়া বা হার্ট পাম্প করতে না পারা।
৮. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। অর্থাৎ কেউ হয়তো উচ্চ রক্তচাপের বা হার্ট অ্যাটাকের রোগী। সে ওষুধ খাচ্ছে; কিন্তু সেই ওষুধ পরিমাণে হয়তো বেশি হয়ে যাচ্ছে। তখন তার এটা হতে পারে। এসব কারণে হাইপোটেনশন হলে ওষুধের পরিমাণ কমাতে হবে।
৯. হার্ট ফেইলিওর, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হৃপণ্ডের ভাল্ব সমস্যা কিংবা খুব কম হার্ট রেট (ব্রাডিকার্ডিয়া)।
কারো কারো ক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রেসার কম থাকতে পারে। এ ক্ষেত্রে তিনি যদি কোনো অসুবিধা অনুভব না করেন, তবে এটা তার জন্য স্বাভাবিক। নিম্ন রক্তচাপ নিয়ে অতিরিক্ত চিন্তিত হওয়ার কিছু নেই। মনে রাখতে হবে, নিম্ন রক্তচাপ কোন রোগ নয়, তাই একে রোগ বানানো কিংবা চিকিৎসারও দরকার নেই। হাইপোটেনশন হলো অন্য রোগের প্রকাশ। সুতরাং এর মূল চিকিৎসা হলো মূল রোগটি চিহ্নিত করা এবং তার চিকিৎসা করা।
হঠাৎ নিম্ন রক্তচাপ হলে করণীয়:
কারো হয়তো হঠাৎ নিম্ন রক্তচাপ ধরা পড়লে তাত্ক্ষণিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাকে পানীয় জাতীয় কিছু খেতে দেওয়া। যত দ্রুত সম্ভব তার শরীরে পর্যাপ্ত ফ্লুইড বা জলীয় পদার্থ প্রবেশ করাতে হবে। এধরণের পরিস্থিতিতে তাকে ডাব, স্যালাইন, চা, পানি, দুধ বা অন্য যেকোন তরল খাবার খাওয়াতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে, রক্তচাপ স্বাভাবিক হয়ে আসছে।
নিম্ন রক্তচাপ প্রতিরোধে করণীয়:
১. সারাদিনই মাঝেমধ্যে হালকা খাবার খাওয়া। বেশি সময় উপোস বা খালি পেটে না থাকা।
২. অনেকক্ষণ একই স্থানে বসা বা শুয়ে থাকার পর সাবধানে ও ধীরে ওঠা।
৩. পুষ্টিকর খাবার, বিশেষ করে খাবারে আলু, ডিম, মাছ, মাংস, ছানা, বাদাম, সবুজ শাক নিয়মিত রাখা।
৪. খাদ্যতালিকায় লবণ স্বাভাবিক রাখা।
৫. পর্যাপ্ত পানি পান, পর্যাপ্ত বিশ্রাম ও হালকা ব্যায়াম করা।
৬. ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা।
৭. বমি বা ডায়রিয়া হলে শরীরে পানির ভারসাম্য যাতে বহাল থাকে, সেদিকে খেয়াল রাখা।
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
