নারীরা ৫ কারণে পুরুষদের চেয়ে বেশি বাঁচে
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০১৯
নারী-পুরুষের গড় আয়ু নিয়ে একটি গবেষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দুই বছর আগে করা ওই গবেষণায় দেখা গেছে- দুনিয়াব্যাপী পুরুষের তুলনায় নারীরা বেশি বাঁচে।
গবেষণায় দেখা গেছে, নারীদের গড় আয়ু ৭৪ বছর দুই মাস। আর পুরুষের গড় আয়ু ৬৯ বছর আট মাস। আর নারী-পুরুষের গড় আয়ু ৭২ বছর।
২০১৬ সালে করা ডব্লিউএইচওর করা ওই গবেষণার পর পুরুষের তুলনায় নারীর আয়ুষ্কাল বেশি কেন তা নির্ণয়ের কারণ অনুসন্ধানে মন দেন বিজ্ঞানীরা। এর কয়েকটি কারণ নির্ণয়ও করেছেন তারা। এ নিয়ে বিবিসির প্রতিবেদনে বিস্তারিত উঠে এসেছে।
ভ্রূণ
পুরুষের তুলনায় নারীরা বেশি দিন বাঁচেন ভ্রূণের কারণে। এ বিষয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক ডেভিড জেমস জানান, নারী ভ্রূণের চেয়ে পুরুষ ভ্রূণ বেশি হারে মারা যায়।
XX হলো নারী ক্রোমোজোম এবং XY হলো পুরুষ ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো আমাদের জিন ধারণ করে থাকে। এক্স ক্রোমোজোমগুলোতে প্রচুর জিন রয়েছে, যা আপনাকে জীবিত থাকতে সহায়তা করে। যদি আপনার এক্স ক্রোমোজোমে জেনেটিক ত্রুটি থাকে, তা হলে একজন নারীর বিকল্প হিসেবে আরেকটি এক্স ক্রোমোজোম থাকে। কিন্তু পুরুষের এক্স ক্রোমোজোম একটি থাকায় তাদের ব্যাকআপের কোনো সুযোগ নেই।
গবেষকরা জানান, ভিন্নতা শুধু পাখির ক্ষেত্রে। পাখির পুরুষের এক্স ক্রোমোজোমের দুটি কপি থাকে। এ কারণে তারা মেয়ে পাখির চেয়ে বেশি সময় বাঁচে।
হরমোন
পুরুষের আয়ুষ্কাল তুলনামূলক কম হওয়ার জন্য টেস্টোস্টেরন হরমোনও দায়ী। গবেষকরা বলছেন, এটি এমন এক ধরনের হরমোন, যেটি মূলত পুরুষের বৈশিষ্ট্যগুলো ধারণ করে। যেমন- দীর্ঘ দেহ, শক্তিশালী পেশি, ভারী কণ্ঠ, লোমশ শরীর ইত্যাদি।
সাধারণত বয়োসন্ধিকালে ছেলেদের শরীরে এই টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ হয়। তাই এ সময়টায় পুরুষের মৃত্যুর হার বেশি থাকে।
বিশেষজ্ঞদের মতে, পুরুষের এই হরমোন বেশি থাকার কারণে তারা উচ্চঝুঁকিপূর্ণ কাজ করতে উৎসাহী হয়। যেমন লড়াই করা, খুব দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো বা গাড়ি ড্রাইভিং- এমনকি আত্মহত্যার প্রবণতাও পুরুষের মধ্যে বেশি থাকে। এই হরমোনের কারণেই যে কোনো দুর্ঘটনায় পুরুষের মৃত্যু হার বেশি। যুদ্ধেও পুরুষের মৃত্যু বেশি হয় এই হরমোনে।
পুরুষাঙ্গ
কোরিয়ান বিজ্ঞানী হান-নাম পার্ক ১৯ শতকের চৌসুন রাজবংশের আমলের কিছু তথ্য বিশ্লেষণ করেছেন। সেখানে তিনি ৮১ জন নপুংশক ব্যক্তির ওপর বিস্তারিত গবেষণা করেন। জানতে পারেন যে, তাদের প্রত্যেকের যৌনাঙ্গ বয়োসন্ধির আগেই অপসারণ করা হয়েছিল। ওই সব নপুংশক ৭০ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। যেখানে ওই দেশের অন্য পুরুষের গড় আয়ু ছিল মাত্র ৫০ বছর। এ থেকে ধারণা করা হয়, পুরুষাঙ্গবিহীন পুরুষ সেটি মানুষ হোক বা কোনো পশুপাখি, তারা বেশি সময় বাঁচে।
জিন
জেনেটিক গঠনের কারণে পুরুষরা নারীর তুলনায় কম বাঁচে। জাপান, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশের লোকজনের জেনেটিক বিশ্লেষণ শেষে গবেষকরা এ তথ্য জেনেছেন।
অভ্যাস ও আচরণ
মানুষের আবাস, আচরণ ও অভ্যাসও আয়ুষ্কালের ক্ষেত্রে প্রভাব ফেলে। পৃথিবীর যেসব এলাকা সংঘাতপূর্ণ, সেসব এলাকায় থাকা পুরুষের আয়ুষ্কাল কম হয়ে থাকে। ধূমপান, মদ্যপান ও অতিরিক্ত খাবার খাওয়ার ওপরও নির্ভর করে আয়ুষ্কাল। যেমন- রাশিয়ার পুরুষরা ওই দেশের নারীর চেয়ে ১৩ বছর আগে মারা যায়। এর কারণ রাশিয়ার পুরুষরা প্রচুর অ্যালকোহল গ্রহণ করে।
আয়ুষ্কাল বেশি হলেও রোগে-শোকে ভোগেন নারীরা
নারীর আয়ুষ্কাল বেশি হলেও তাদের সুস্থতা স্থায়ী হয় না। জীবনের একপর্যায়ে তারা নানা ধরনের অসুখ-বিসুখে জর্জরিত হয়ে থাকে।
বেশিরভাগ দেশে ১৬ থেকে ৬০ বছর বয়সী নারীরা একই বয়সের পুরুষের তুলনায় বেশি চিকিৎসক দেখিয়ে থাকেন।
ব্যবধান কমে আসছে
ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের একটি গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে ২০৩০ সাল নাগাদ নারী ও পুরুষের মধ্যে আয়ুষ্কালের ফারাক শুধু এক বছর ৯ মাস থাকবে।
কাজ বিজনেস স্কুলের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লেস মেহিউয়ের নেতৃত্বে আরও একটি গবেষণায় দেখা গেছে, পুরুষ ও নারীর জীবনকাল ২০২৩ সাল নাগাদ সমান সমান হবে।
এর মানে হচ্ছে- ভবিষ্যতে নারী ও পুরুষের মধ্যে আয়ুষ্কালের এ ব্যবধান আর থাকবে না।
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
