নারায়ণগঞ্জে মহাসড়কে দিনভর যানজট-যাত্রীদের চরম দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১২ কিলোমিটার রাস্তাজুড়ে শুক্রবার দিনভর তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে আটকা পড়ে দূরপাল্লার শত শত যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান, পণ্যবাহী ট্রাকসহ নানা ধরনের যানবাহন। যানজটের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় জেলাগুলোর যাত্রীরা চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হন।
অবশ্য ট্রাফিক পুলিশ বলছে, একটানা তিনদিনের ছুটি হওয়ায় শুক্রবার মহাসড়কে যাত্রীর সংখ্যা বেড়ে যায়। একই সময়ে দ্বিতীয় কাঁচপুর ও মেঘনা সেতুর নির্মাণকাজের কারণে এক লেন দিয়ে যানবাহন চলাচল করায় মেঘনাঘাট থেকে যানজট শুরু হয়। এ যানজট শুক্রবার ভোর ৫টা থেকে শুরু হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত সোনারগাঁ অংশে যানজট অব্যাহত ছিল বলে সোনারগাঁ থানার ওসি জানান।
ট্রাফিক পুলিশ ও ভুক্তভোগী যাত্রীরা জানান, শুক্রবার ভোর ৫টা থেকে মেঘনা সেতু এলাকায় শুরু হয় যানজট। তা ধীরে ধীরে মোগড়াপাড়া চৌরাস্তা, মদনপুর, কাঁচপুর, শিমরাইল মোড়, মৌচাক, সানারপাড় ও সাইনবোর্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে। এর ফলে ক্ষেত্রবিশেষে ১০ মিনিটের রাস্তা পার হতে হয় ৩-৪ ঘণ্টায়। নারায়ণগঞ্জ অংশে যানজটের খবর পেয়ে নারায়ণগঞ্জের হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ এসে যানজট নিরসনে কাজ করে। যানজটের কারণে নির্ধারিত দূরপাল্লার বাস সময়মতো আসতে না পারায় শিমরাইল মোড়ের টিকিট কাউন্টারগুলোয় যাত্রীর ভিড় বেড়ে যায়। কাউন্টারগুলোয় যাত্রীদের বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে।
চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের চালক আলমগীর হোসেন বলেন, যানজটের কারণে ঢাকা থেকে মেঘনাঘাট পৌঁছতে ৬ ঘণ্টা সময় লেগেছে। চট্টগ্রামে যেতে কত সময় লাগে আল্লাহ জানেন। ফেনীর যাত্রী আবু বকর বলেন, সকাল ৭টায় ফেনী যাওয়ার জন্য শিমরাইল মোড়ে এসেছি। কিন্তু ৭টার গাড়ি দুপুর ১২টায়ও যানজটের কারণে আসতে পারেনি। এভাবেই যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোল্যা তাসলিম হোসেন জানান, শুক্রবার ভোরে সোনারগাঁর মেঘনাঘাট থেকে যানজট শুরু হয়। তা ধীরে ধীরে মেঘনাঘাট থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবে বিকালের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তিনি আরো জানান, শুক্র, শনি ও রোববার একটানা তিনদিন অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মহাসড়কে যাত্রীদের চাপ বেড়ে যায়। এছাড়া দ্বিতীয় কাঁচপুর ও দ্বিতীয় মেঘনা সেতু নির্মাণের কারণে এক লেন দিয়ে পুরনো সেতুতে একটি করে যানবাহন উঠতে গিয়ে সৃষ্টি হয়েছে যানজট।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, শুক্রবার ভোর থেকেই মহাসড়কে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত সোনারগাঁ অংশে যানজট অব্যাহত ছিল। তিনি বলেন, সেতু নির্মাণের কারণে রাস্তার প্রশস্ততা কমে এসেছে। তাই একটি করে যানবাহন সেতুতে উঠতে গিয়ে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে স্বাভাবিক হয়ে আসবে।
গতকাল সন্ধ্যা ৬টায় কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার বলেন, ভোর থেকে গাড়ির চাপ রয়েছে। গাড়ি মহাসড়কে থেমে ছিল না। এখনো গাড়ির চাপ রয়েছে। শুক্রবার হওয়ায় গাড়ি ও যাত্রীর সংখ্যা বহুগুণ বেড়েছে। গন্তব্যে যাওয়ার জন্য অসংখ্য যাত্রী এখনো কাঁচপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে।
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- সাতসকালে সড়কে ঝরল ১০ প্রাণ
- ৩০ মাসের বকেয়া, গয়েশ্বর রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- নগরীর ফুটপাতে ক্রেতা-বিক্রেতার ভীড়, ভোগান্তিতে পথচারী
- নারায়ণগঞ্জে মহাসড়কে দিনভর যানজট-যাত্রীদের চরম দুর্ভোগ
- সমুদ্র বন্দরে তিন নম্বর সর্তক সংকেত
- ‘যেখানে দুর্নীতি, সেখানেই অভিযান অব্যাহত থাকবে’
- ৫ মিনিটের ঘূর্ণিঝড়, উড়ে গেল দুই শতাধিক বাড়ি
- বৃষ্টি ঝরবে আরও দুদিন
- বাঙালি নদীর বাঁধ ভেঙে আতঙ্কে ৫০ গ্রামের মানুষ
- বিমানবন্দর সড়কে আবারো বিক্ষোভ, বাসে অগ্নিসংযোগ
- এবার লেবানন থেকে ইসরায়েলে হামলা
- কুমিল্লার রাজপথ দখল হয়ে গেছে : মির্জা ফখরুল
- পদ্মা সেতু দিয়ে ছুটবে ট্রেন, উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ
- পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু: মামলাটি ছিল ‘গায়েবি’
- নতুন রেলপথে চালু করা হবে ৮ জোড়া আন্তঃনগর ট্রেন
