নানা আয়োজনে যুক্তরাষ্ট্রে বাঙলা নববর্ষ উদযাপন
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গত ১লা বৈশাখ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘কারিগর’-এর উদ্যোগে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো বাঙলা নববর্ষ ১৪২৬ সাল বর্ষবরণ অনুষ্ঠান ও মেলা । স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় ওয়েস্ট পামবীচের লেক ওয়ার্থ-এর ইন্টার কোস্টাল সংলগ্ন ব্রায়ান্ট পার্কে সমবেত কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরায়ত গান ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে, ছোট বড় মিলিয়ে এতে অংশ গ্রহণ করে প্রায় ৭০ জনেরও অধিক শিল্পী।
একে একে সমবেত কণ্ঠে পরিবেশন করা হয় বাঙলার পঞ্চ কবির গান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সামিয়া রহমান লিরা ও নন্দিনী ভৌমিক।
বিকাল ৫টায় কারিগরের পক্ষে মঞ্চে উপস্থিত আবৃতিকার কেয়া রোজারিও মঙ্গল শোভা যাত্রার উদ্বোধন করেন - তিনি বলেন, ‘সকল অশুভকে আস্তাকুঁড়ে ফেলে নব আনন্দে সামনে এগিয়ে যাবার ডাক দেবে এই মঙ্গল শোভা যাত্রা‘ - এ সময়ে মেলা প্রাঙ্গণ মেতে উঠে বাঙলা ঢোলের তালে তালে বিচিত্র বর্ণে সজ্জিত মঙ্গল শোভা যাত্রায়-উপস্থিত ছোট বড় সকলে নানা রকম মুখোশ ও বর্ণীল ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে পুরো মেলা চত্বর প্রদক্ষিণ করে, মুখরিত হয়ে উঠে কারিগরের বৈশাখী আয়োজন।
এরপর অনুষ্ঠানে ছোটদের একক, দলীয় নৃত্য ও গান পরিবেশিত হয়, এতে অংশ নেয় মানহা, মুনিবা, লামিযা, আফ্রা, রাইকা, রাইসা, সামারা, অস্মিতা, জয়িতা, আড়ানা, আহানা, সামীরা জাহাঙ্গীর, জয়িতা, রাফি, পাভিত্রা, দেবযানী ও আরও অনেকে। একক সঙ্গীত পরিবেশন করেন মির্জা আব্দুল আওয়াল ও অতিথি শিল্পী মেরিনা মজুমদার ও সোহাগ উদ্দিন। নিজের লেখা ও সুরে বাঙলার ঐতিহ্যবাহি পুঁথি পাঠ করেন ডা: রোকসানা শরিফা এবং মাহবুবুর রহমান। টিপু আলম, মোফাজ্জল রনি, দেবজ্যোতি, অনিক দে, নন্দিনী ভৌমিক ও ফারজানা খন্দকার তন্বী- এই পাঁচ শিল্পী নিয়ে ‘কারিগর গায়েন দল’ পরিবেশন করেন ভিন্নধর্মী গানের আসর যা দর্শক -স্রোতারা উপভোগ করেন।
সন্ধ্যা ৭টায় ফ্লোরিডার সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও কারিগরের পরিচালক চিত্রা সুলতানার পরিচালনা, নওরীনের নির্দেশনা ও শওকত আলী ইমনের সঙ্গীত পরিচালনায় যাত্রা পালা ‘লবণের মতো ভালোবাসা‘ পরিবেশিত হয় যা দর্শকদের ভূয়সী প্রশংসা লাভ করে। এতে অভিনয় করেন- লাকি, নন্দিনী, মোফাজ্জল রনী, রীপন, অনিক, দেবজ্যোতি, পাভিত্রা, লামিয়া, ইলমা, আসাদুল, ইশরাক, রাফি, কাব্য, অর্ণব ও দেবযানী, বিশেষ অতিথি হিসেবে যাত্রার বিবেকের গান পরিবেশন করেন সোহাগউদ্দিন।
রাত ৮ টায় মঞ্চে আসেন ফ্লোরিডার জনপ্রিয় শিল্পী রোজিনা করিম খান, তিনি শওকত আলী ইমনের সঙ্গীত পরিচালনায় তার সদ্য প্রকাশিত এ্যালবামের গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। মেলায় প্রায় সহস্রাধিক দর্শক সমাগম ঘটে, খাবারের দোকান সহ বিভিন্ন রকমারি পণ্য সামগ্রীর স্টলে মেলায় আগত দর্শকদের ভিড় দেখা যায়।
অনুষ্ঠানটির প্রধান স্পন্সর ছিল উৎসব ডট কম, গ্লোবাল হেলথ একাডেমি এবং কো স্পনসর মায়ামি কে ডিস্ট্রিবউশন । অনুস্ঠানের সার্বিক পরিচালনা, নির্দেশনা ও মঞ্চ সজ্জায় ছিলেন চিত্রা সিলতানা। তিনি প্রবাসে দেশিয় সংস্কৃতির প্রসারে মান সম্পন্ন সাংস্কৃতিক অনুস্টানের জন্য নতুন প্রজন্মের অংশগ্রহনকে একটি মাইল ফলক উল্লেখ করে আগামীতে সকলকে কারিগরের সঙ্গে থাকার জন্য আহবান জানান। অনুষ্টানটি সার্বিকভাবে সুন্দর ও সার্থক করে তুলতে পিছনে থেকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন কারিগরের মির্জা আব্দুল আউয়াল, টিপু আলম, শাহীন চৌধুরী, ইমন করিম, দেবাশিস, অনিক, মোফাজ্জল রনি, দেবজ্যোতি সেন, আবদুল্লাহ রিপন, রাশেদ কালাম, আতিকুজ্জামান রনি, আর্ক প্রিন্স, মুলসারী খানম সীমা,কাকলি চৌধুরী, তাহমিদা আনিস রিমা, ফাতেমা চৌধুরী, ইফফাত লাকী, নাদিরা, দেবজানী, পাবিত্রা, প্রমুখ।
কারিগর আয়োজিত এবারের মেলায় বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা, ঢাকা ক্লাব অব ফ্লোরিডা, একতারা ফ্লোরিডা, বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডা, এবি প্যাক সহ স্থানীয় সকল সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক দল গুলোর স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও শক্তিশালী করে তোলে। বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিজ্য কে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে আরও জোরালো ভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে কারিগরের সঙ্গেই থাকবেঙ বলে জানান উপদেস্টা পরিষদের ডা: সুলতান সালাউদ্দিন আহমেদ, আতিকুক রহমান, জুনায়েদ আকতার, মুলসারী খানম ও ডা: এহসানুল করিম।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
