নগরবাউল জেমসের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২ অক্টোবর ২০১৯
আজ ২ অক্টোবর, জনপ্রিয় সঙ্গীতশিল্পী নগরবাউলখ্যাত জেমসের জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। প্রতিবছর এই দিনটি তার শুরু হয় ভক্তদের শুভেচ্ছা, ভালোবাসা আর উপহার পাওয়ার মধ্য দিয়ে। কিন্তু এবার ভক্তরা প্রিয় শিল্পীর জন্মদিনে তাকে পাশে পাচ্ছে না। কারণটা জানালেন জেমস নিজেই।
তিনি বলেন, 'মন ভালো নেই, তাই ঘটা করে নিজের জন্মদিন উদযাপন করতে চাই না। গত বছরের এই মাসে শিল্পীজীবনের দীর্ঘদিনের সফরসঙ্গী, ভাই ও বন্ধু আইয়ুব বাচ্চুকে হারিয়েছি। কয়েকদিন পর তার প্রথম মৃত্যুবার্ষিকী। এমন একটা সময়ে দাঁড়িয়ে নিজের জন্মদিন উদযাপন করার কোনো ইচ্ছা নেই।'
এ ব্যাপারে জেমস ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, জন্মদিন উপলক্ষে আজ কোনো আয়োজন করছেন না জেমস। শুধু তাই নয়, তিনি ভক্তদেরও জানিয়ে দিয়েছেন, আজ তাদের কারও সঙ্গে দেখা করা, কেক কাটা বা অন্য কোনো আয়োজনে অংশ নেবেন না। আইয়ুব বাচ্চু স্মরণে আজকের দিনটি নীরবে-নিভৃতে কাটাতে চান।
তিনি আরও জানান, ভক্তরা জেমসের সঙ্গে জন্মদিন উদযাপন করতে না পারলেও দেশের বিভিন্ন স্থানে তারা নানা ধরনের আয়োজন করবেন। প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতেই তারা কেক কেটে ও অন্যান্য আয়োজন করে দিনটি স্মরণীয় করে রাখতে চান। এ ক্ষেত্রে জেমস কোনো বিধিনিষেধ আরোপ করেননি। কারণ এটি সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়।
জেমসের জন্ম নওগাঁর পত্নীতলায়। তবে কৈশোর, তারুণ্য কাটিয়েছেন চট্টগ্রামে। বাবা সরকারি বড় কর্মকর্তা হলেও তিনি ছিলেন অনেকটা বোহেমিয়ান। চট্টগ্রামে আজিজ বোর্ডিংয়ের একটি রুমে থেকে সঙ্গীত চর্চা ও সন্ধ্যার পর নাইট ক্লাবে গান করতেন। এভাবেই জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় কেটেছে তার। পরে ঢাকা চলে আসেন। বাংলা ভাষায় তিনিই প্রথম সাইকিডেলিক রক শুরু করেন।
চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ডদল ‘ফিলিংস’-এর মাধ্যমে তিনি প্রথমে খ্যাতি অর্জন করেন। পরে সেই ব্যান্ড দলের নাম ‘নগরবাউল করেন’। বাংলাদেশ ছাড়িয়ে দেশের বাইরেও খুব জনপ্রিয় জেমস। ভারতের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। ২০০৫ সালে তিনি বলিউডের গ্যাংস্টার নামক একটি চলচ্চিত্রে প্লেব্যাক করেন। চলচ্চিত্রে তার গাওয়া 'ভিগি ভিগি' গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এক মাসেরও বেশি সময় তা বলিউড টপচার্টের শীর্ষে ছিল। ২০০৬ সালে তিনি ও লামহে নামক চলচ্চিত্রে “চল চলে” গানে কণ্ঠ দেন। পরে ২০০৭ সালে তিনি ‘লাইফ ইন এ মেট্রো’ চলচ্চিত্রে আবারও প্লেব্যাক করেন। চলচ্চিত্রে তার গাওয়া গান দুইটি হলো রিশতে এবং আলবিদা (রিপ্রাইস)। সর্বশেষ হিন্দি চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেছেন ‘ওয়ার্নিং’ নামক চলচ্চিত্রে। তার গাওয়া ‘বেবাসি’ গানটি মুক্তি পায় ২০১৩ সালের সেপ্টেম্বরে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
