ধর্মের জন্য বলিউড ছাড়লেন জায়রাই প্রথম
প্রকাশিত: ১ জুলাই ২০১৯
আমির খানের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন দঙ্গল কন্যা কাশ্মীরি কিশোরী জায়রা ওয়াসিম। উপহার দিয়েছেন ‘সিক্রেট সুপারস্টার’-এর মতো বলিউড ব্লকবাস্টার ছবি। দর্শক মনে হয়েছেন আইডল। সেই তিনিই হঠাৎ করে ঘোষণা দিলেন আর অভিনয় করবেন না, এখন থেকে পালন করবেন ধর্ম।
মাত্র ১৮ বছর বয়সী ভারতের এই জাতীয় পুরস্কারজয়ী তরুণ অভিনেত্রী রোববার নিজের ফেসবুক ওয়াল ও ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, সিনেমা কিংবা তারকা-জীবন ধর্মবিশ্বাস বা ‘ইমান’ থেকে তাকে ক্রমশ দূরে ঠেলে দিচ্ছিল।
পাঁচ বছর আগে বলিউডে পা-রাখার প্রসঙ্গ টেনে তিনি সেখানে লিখেছেন, ‘পাঁচ বছর আগে আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যা আমার জীবন চিরকালের মতো পাল্টে দিয়েছিল।’
তিনি বলেন, ‘বলিউডে পদার্পণ আমার জন্য তুমুল জনপ্রিয়তার দরজা খুলে দিয়েছিল। যুব-সমাজের অনেকের কাছেই আমি রোল মডেল হয়ে উঠেছিলাম।’
পাশাপাশি তিনি এটাও লিখেছেন, ‘আজ স্বীকার করতে দ্বিধা নেই আমার এই পরিচিতি, অর্থাৎ আমি এখন যে পেশায় আছি তাতে আমি সত্যিকারের পরিতৃপ্ত তা বলতে পারি না।’
‘এই দুনিয়া আমার জন্য অনেক ভালবাসা, সমর্থন, তারিফ এনে দিয়েছে ঠিকই– কিন্তু তার পাশাপাশি আমাকে একটা অজ্ঞানতার পথেও ঠেলে দিয়েছে। যার ফলে আমি নীরবে ও অবচেতনভাবে ইমান (ধর্মবিশ্বাস) থেকে ক্রমশ বিচ্যুত হয়ে পড়ছিলাম’, যোগ করলেন বলিউডের ওই অষ্টাদশী নায়িকা।
অতঃপর বলিউড থেকে দূরে থাকার কথা ঘোষণা করে তিনি আরো জানিয়েছেন, কোরআনের মহান ও আধ্যাত্মিক জ্ঞানেই তিনি শান্তি ও পরিপূর্ণতা খুঁজে পেয়েছেন।
এটাও জানান, এখন থেকে সর্বশক্তিমান আল্লাহ’র করুণার ওপরই নির্ভর করবেন জায়রা ওয়াসিম।
বলিউডে অতীতে বহু মুসলিম নায়িকা এসেছেন। সায়রা বানু, পারভিন ববি, শাবানা আজমি, ক্যাটরিনা কাইফ, দিয়া মির্জার মতো অনেকেই জনপ্রিয়তার শীর্ষেও আরোহণ করেছেন। এটাও সত্যি, তাদের অনেককে বিভিন্ন সময়ে নানা ধর্মীয় কারণে আক্রমণের মুখেও পড়তে হয়েছে ভারত কিংবা বলিউডে। কিন্তু নিজের ধর্মীয় বিশ্বাসে আস্থা রেখে বলিউড থেকে বিদায় নেয়ার কথা জায়রা ওয়াসিমের আগে কেউই কখনো ঘোষণা করেননি।
এদিন সকালে জায়রা ওয়াসিম সোশ্যাল মিডিয়াতে নিজের বক্তব্য পোস্ট করার পর থেকেই তা নিয়ে তীব্র আলোড়ন পড়ে গেছে। তার বাইট নেয়ার জন্য হুড়োহুড়িও পড়ে গেছে সংবাদমাধ্যমে।
জায়রা অবশ্য নিজের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শুধু জানিয়েছেন, ‘আমি যা সিদ্ধান্ত নেয়ার খুব ভেবেচিন্তেই নিয়েছি। আর এটা বদলানোর প্রশ্নই নেই।’
বলিউডে জায়রা’র ‘মেন্টর’ বলে পরিচিত আমির খান তার এই ‘মানসকন্যা’র চমকে দেয়ার মতো সিদ্ধান্ত নিয়ে কী ভাবছেন তা অবশ্য এখনো জানা যায়নি।
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
