দ্বীনের দাওয়াত প্রসঙ্গে বিশ্বনবির প্রতি আল্লাহর নির্দেশ
প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৯
‘নিশ্চয় ইসলামই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা।’ আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীনকেই জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেন না। আর এ ইসলাম মানেই হলো আত্মসমর্পণ।
তাই আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে যে দ্বীন গ্রহণ করেন, তা শুধু মস্তিষ্ক দ্বারা কোনো কিছু চিন্তা করা নয় এবং মন দ্বারা কোনো কিছুকে সত্য বলে মানাও নয় বরং তা হচ্ছে মস্তিষ্কের এ চিন্তা ও মনের স্বীকৃতিকে বাস্তবে রূপদান করা।
মানুষ দুনিয়ার জীবনের সব কাজে আল্লাহর বিধানকে কর্যকর করবে, নির্বিঘ্নে তাঁর আইন নিজের জীবনে বাস্তবায়ন করবে এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নির্দেশনা দিয়েছেন তা অনুসরণ করবে, এটাই হলো ইসলাম বা আত্মসমর্পণ।
আল্লাহ তাআলা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আহলে কিতাবের অনুসারীদের উদ্দেশ্যে ইসলামের প্রতি তাদের আনুগত্য সম্পর্কে তাঁর ও উম্মতের বিষয়ে সুস্পষ্ট মনোভাব তুলে ধরার নির্দেশ দিয়ে বলেন-

আয়াতের অনুবাদ

আয়াতের পরিচয় ও নাজিলের কারণ
এ সুরার ১৯ নং আয়াতে প্রিয় নবি আহলে কিতাবের অনুসারীদের কাছে তাঁর ও উম্মতে মুহাম্মাদির ইসলাম গ্রহণের বিষয়টি সুস্পষ্ট করে তুলে ধরেছেন। আর আহলে কিতাবের অনুসারীদের মধ্য থেকে যারা ইসলামে প্রবেশ করবে তারা সত্য ও ন্যয়ের পথ লাভ করবে বলে আল্লাহ তাআলা ঘোষণা দেন।
এ কথা ঘোষণা দেন যে, ‘আমি ও আমার অনুসারীরা তো সেই নির্ভেজাল ইসলামের স্বীকৃতি দিয়েছি, যেটি আল্লাহর প্রকৃত দ্বীন ও জীবন বিধান।’
আর আহলে কিতাবের অনুসারীদের কাছে প্রিয় নবির জিজ্ঞাসা হলো এমন যে, ‘তোমরা বলো, তোমরা ও তোমাদের পূর্বপুরুষ দ্বীনের মধ্যে যে পরিবর্তন করেছো তা বাদ দিয়ে আল্লাহর প্রকৃত দ্বীন ও জীবন বিধানের দিকে কি ফিরে আসবে?
প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ জিজ্ঞাসা শুধু আহলে কিতাবের অনুসারীদের প্রতিই ছিল না বরং তা আরবের মুশরিকদের কাছেও ছিল। তারা আহলে কিতাবের অনুসারীদের তুলনায় সাধারণভাবে নিরক্ষর ছিল।
আল্লাহ তাআলা সে সময়কার আহলে কিতাবের অনুসারীদের আচরণকে জনসম্মুখে তুলে ধরেন। আহলে কিতাবের অনুসারীরা নিজেদের আল্লাহর দ্বীনের অনুসারী বলে দাবি করতো।
অথচ যখনই তাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী বিচার-ফয়সালার আহ্বান জানানো হতো, তখনই তাদের একদল তা প্রত্যাখ্যান করতো। যা ছিল তাদের দাবির পরিপন্থী বিষয়।
এ কারণেই আল্লাহ তাআলা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এ কথা ঘোষণার নির্দেশ দেন যে,
‘হে রাসুল! যদি কাফেররা আপনার সঙ্গে দ্বীন বা জীবন ব্যবস্থা নিয়ে বাক-বিতণ্ডায় লিপ্ত হয় তবে আপনি তাদের বলে দিন, আমি ও আমার অনুসারীরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমরা তাঁর বাধ্যগত।
আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে সেসব আহলে কিতাবের অনুসারী ইয়াহুদি ও খ্রিস্টানদের এবং নিরক্ষরদের তথা আরবের মুশরিকদের সঙ্গে বাক-বিতণ্ডায় না জড়িয়ে শুধু বলুন, তোমরা কি ইসলাম গ্রহণ (আত্মসমর্পণ) করেছ?
যদি তারা ইসলাম গ্রহণ করে তবে তারা পথভ্রষ্টতা থেকে হেদায়েত পাবে। আর যদি তারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় তবে আপনার দায়িত্ব হলো শুধু দ্বীনের আহ্বান তথা রেসালাতের বাণী প্রচার করা। কেননা আল্লাহ তাআলা বান্দার সব কাজ দেখেন এবং এর প্রতিফল দান করেন।
মুমিন মুসলমানের উচিত জীবনের প্রতিটি বিষয়ে দ্বীনের ওপর অটল ও অবিচল থাকা। ইসলামের বিষয়ে কারো সঙ্গে বাক-বিতণ্ডায় না জড়িয়ে ইসলামের সৌন্দর্য ও বিধানগুলো সবার কাছে তুলে ধরা। যারা ইসলামের এ আহ্বান গ্রহণ করবে তারাই হবে সফলকাম।
উল্লেখ্য যে, ইসলামের প্রাথমিক যুগে যুদ্ধ তথা জিহাদের আয়াত নাজিল হওয়ার আগে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি নির্দেশ ছিলো এমন যে, ইসলাম নিয়ে কারো সঙ্গে কোনো বাক-বিতণ্ডার প্রয়োজন নেই। আপনার কাজ হলো শুধু দ্বীনের দাওয়াত দিয়ে যাওয়া।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে মেনে নেয়ার মাধ্যমে জীবনের সব কাজ ইসলামের আলোকে বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
