দৌলতদিয়ার মানুষদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিশা
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯
আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান জুটির ‘মায়াবতী’ সিনেমাটি। সিনেমার মুক্তিকে সামনে রেখে সোমবার সন্ধ্যার পরে রাজধানীর এটি রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়ে গেলো মায়াবতী আড্ডা। সিনেমাটির নির্মাতা, নায়ক নায়িকা, কলাকুশলীরা হাজির হয়েছিলেন এই আড্ডায়।
সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য এবং পরিচালনায় রয়েছেন আলতাবানু খ্যাত নির্মাতা অরুণ চৌধুরী। এটি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার নিমন্ত্রণ জানান নির্মাতা। এই সিনেমার নায়ক রোহানও দর্শকদের হলে এসে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান।
দীর্ঘ অপেক্ষার পর অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে হাজির হন এই সিনেমার নায়িকা নুসরাত ইমরোজ তিশা। এই সিনেমায় অভিনয়ের নানা অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

তিশা বলেন, ‘আমরা এই সিনেমার একটি বড় অংশের শুটিং করেছি দৌলতদিয়ার যৌনপল্লীতে। সেখানকার মানুষেরা আমাদের অনেক সহযোগিতা করেছেন। সিনেমাটি তাদের ডেলিগেট করা উচিৎ। আমরা অনেক কষ্ট করেছি সিনেমাটির জন্য। বিশেষ করে নির্মাতা অরুণ চৌধুরী অনেক পরিশ্রম করেছেন। দারুণ একটি ছবি বানিয়েছেন তিনি। দর্শকরা সেটা দেখলেই বুঝবেন।’
দর্শকদের উদ্দেশ্যে তিশা বলেন, ‘আমারদের দেশে এখন অনেক ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। আপনারা সিনেমা হলে আসলে, দেশের সিনেমার পাশে থাকলে আমারা আরও ভালো ছবি উপহার দিতে পারবো। সিনেমাটির টিজার, ট্রেলার ও গান বেশ সাড়া পেয়েছি আমরা। আমার বিশ্বাস সিনেমাটি সবার ভালো লাগবে।’

অরুণ চৌধুরী জানিয়েছেন, এই সিনেমার গল্পে আছে প্রেম, অনেক আনন্দ সাথে আরও আছে অনেক কষ্ট। এতে আছে একজন নারীর লড়াই ও প্রতিশোধের কাহিনি। ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির মায়াবতী ছবির গল্প গড়ে উঠেছে ‘ওমেন ট্র্যাফিকিং’ নিয়ে।
এই ছবিতে দেখা যাবে, ‘মায়া’ নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার যৌনপল্লীতে। সেখানে বেড়ে ওঠে সে, সংগীত গুরু খোদাবক্স তাকে বড় করে তোলেন। এই সময় ব্যারিস্টার পুত্রের প্রেমে পড়েন মায়া।
ছবিটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুনা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন প্রমুখ।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
