দুবাই মিশন শেষ করলো ‘মিশন এক্সট্রিম’
প্রকাশিত: ২৪ মে ২০১৯
মধ্যপ্রাচ্যের অন্যতম আকর্ষণীয় শহর দুবাই। এখানেই ‘মিশন এক্সট্রিম’ সিনেমার বেশ কিছু দৃশ্যের শুটিং সম্পন্ন করে দেশে ফিরেছে পুরো ইউনিট। দুবাইয়ের প্রায় ১৬টি মনোরম লোকেশনে ৫দিনের এই শুটিং কার্যক্রম চলে। সেখানে একটি গান এবং বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করা হয়। এতে অংশ নেন আরিফিন শুভ, সাদিয়া নাবিলা, ফজলুর রহমান বাবুসহ কয়েকজন প্রবাসী বাংলাদেশি এবং আরবীয় অভিনেতা।
দুবাইয়ের কাজ শেষ হওয়ার মাধ্যমে সিনেমাটির প্রায় নব্বই শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। অচিরেই বাকি দশ শতাংশ শুটিংও সম্পন্ন হবে। আর, বুধবার থেকে শুরু হয়েছে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ। সব কিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি দেয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, মরুভূমিতে এতটা প্রতিকূলতা উপেক্ষা করে শুটিং করার সময় শুধু একটি কথাই মনে হয়েছে, দর্শকরা এই দৃশ্যগুলো উপভোগ করবেন তো। তাছাড়া আমি নিজেও আমাদের দেশীয় সিনেমায় এরকম কিছু মুহূর্ত বিনির্মাণে আত্মনিয়োগ করতে পেরে পুলকিত ছিলাম।
পরিচালক সানী সানোয়ার বলেন, দেশীয় সিনেমার এই ছোট বাজারের জন্য অত্যন্ত সীমিত বাজেটে সিনেমা নির্মাণ করা খুব দুরূহ। কেননা, স্বল্প বাজেটে সিনেমায় মজা খুব কম থাকে। তবুও আমরা ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় দুবাইয়ের শুটিং পর্বে একটি বড় অংকের বাজেট খরচ করেছি। এটি অবশ্যই আমাদের একটি উচ্চাবিলাসী উদ্যোগ। তবে, টার্গেট দর্শকদের মন জয় করে এই খরচ উঠিয়ে নেয়া। এখন দেখা যাক কী ঘটে।
জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, আমার বিশ্বাস দুবাইয়ের শুটিং আমাদের সিনেমার একটি অন্যতম বড় সৌন্দর্য্য বয়ে আনবে।
.jpg)
‘মিশন এক্সট্রিম’-এর দুই নায়িকা ঐশী ও সাদিয়া নাবিলা
সাদিয়া নাবিলা বলেন, স্বপ্নের শহরে স্বপ্নের সিনেমার শুটিং, আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। বাকিটুকু দর্শকদের পছন্দের ওপর ছেড়ে দিলাম।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ’ঢাকা অ্যাটাক’-এর পর ‘মিশন এক্সট্রিম’ একই টিমের দ্বিতীয় সিনেমা। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু লোকেশনে চলতি বছরের ২০ মার্চ থেকে শুরু হয় ‘মিশন এক্সট্রিম’ সিনেমার শুটিং, শেষ হবে ২৪ এপ্রিল।
তারকা বহুল এই ছবিতে আরেফিন শুভ, ঐশী, সাদিয়া নাবিলা ছাড়াও আরো অভিনয় করেছেন তাসকিন আহমেদ, শতাব্দী ওয়াদুদ, হাসান ইমাম, সুমিত সেন গুপ্ত, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, সৈয়দ আরেফ, হায়দার আলী, সুদীপ, ইমরান সওদাগর, দীপু ইমাম প্রমুখ।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
