দুই বছর গানবাজনা নিয়ে ব্যস্ত ছিলাম: আদিত্য
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
টানা দুই বছর অন্তরালে থাকার পর পর্দায় ফিরলেন আদিত্য রয় কাপুর। কলঙ্ক ছবিতে দেখা গেল তাঁকে। অভিনেতা হলেও মিউজিক তাঁর বিশেষ পছন্দ। এই রকম নানান কথা উঠে এল এই আড্ডায়। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুরের মুখোমুখি আমাদের মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য। আরও অনেক জানা-অজানা কথা উঠে এল এই আড্ডায়।
‘ওকে জানু’ ছবির পর দুই বছরের লম্বা বিরতি কেন?
আমি শুধু পর্দায় আসার জন্য ছবি করি না। এই লম্বা সময়ে আমার কাছে আমার পছন্দমতো কোনো ছবির প্রস্তাব আসেনি। তবে আমি এখন অনুভব করেছি যে অভিনয় করলেই আমি খুশি থাকি। আর আমি এমন মানুষদের সঙ্গে অভিনয় করতে চাই, যাদের সঙ্গে আমি খুশি থাকি।
এই দীর্ঘ বিরতিতে কী করেছেন?
অভিনয়ের মতো আমি মিউজিকেও সমান আগ্রহী। এই দুই বছর গানবাজনা নিয়ে ব্যস্ত ছিলাম। আর আমি চুপচাপ ঘরে বসে থাকতে পারি না। কিছু না কিছু করতেই থাকি। এ ছাড়া আমি খুব বেড়াতে ভালোবাসি। সম্প্রতি আমেরিকা থেকে ঘুরে এলাম।
‘কলঙ্ক’ ছবিতে আপনার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ কী ছিল?
ছবিটা চল্লিশের দশকের। আর এই সময়টা আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার অভিনীত চরিত্রটি সেই সময়কার রাজনীতির সঙ্গে জড়িত। তাই আমাকে সেই সময়ের রাজনীতি বোঝার জন্য অনেক বই পড়তে হয়েছে। চল্লিশের দশকের শরীরী ভাষা, কথা বলার ভঙ্গি—এই সবকিছু রপ্ত করার জন্য সেই সময়ের কিছু সিনেমা দেখেছি। দিলীপ কুমারের আন্দাজ, মধুমতী সিনেমাগুলো দেখেছি। তবে একটা বিষয় বুঝেছি যে আমি হাজার চেষ্টা করেও তাঁর মতো পর্দায় ফুটিয়ে তুলতে পারব না। দিলীপ সাহেব অনেক উচ্চমানের। তবে তাঁর কাজ দেখে আমি অনেকটাই উপকৃত হয়েছি।
পুরোনো জিনিসের প্রতি কি আপনার আসক্তি আছে?
আমাদের সবাই কমবেশি অতীতের দিকে ফিরে দেখতে ভালোবাসি। আমরা ভাবি, আমাদের অতীত অনেক বেশি মধুর ছিল। আমিও তা–ই ছিলাম। কিন্তু আমি এখন এসব ভাবা বন্ধ করে দিয়েছি। ‘ওল্ড ইজ গোল্ড’ নিশ্চয়। কিন্তু আমি মনে করি, পরিবর্তনও জরুরি।
স্মৃতি ছাড়া পুরোনো কোনো জিনিসকে কি আজও আঁকড়ে ধরে রেখেছেন?
পুরোনো টি–শার্ট রাখার অভ্যাস আমার আছে। পুরোনো জিনিসের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি এরই কালেকশন আছে। আর আমি আমার পুরোনো টি–শার্টের মধ্যে খুব আরাম অনুভব করি। প্রায় ১৫ বছরের পুরোনো টি–শার্ট আমার কাছে আছে।
‘কলঙ্ক’ শব্দটার সঙ্গে কখনো মুখোমুখি হয়েছেন?
হা হা হা। স্কুলজীবনের কোনো শিক্ষককে যদি আমার কথা জিজ্ঞেস করেন তো ওরা আমাকেই ‘কলঙ্ক’ বলে অভিহিত করবেন। কারণ আমি ছাত্র হিসেবে মোটেই ভালো ছিলাম না। পড়াশোনায় আমার বিন্দুমাত্র কৌতূহল ছিল না। পড়াশোনা ছাড়া বাকি সব বিষয়ে প্রবল আগ্রহ ছিল।
আলিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
আলিয়া খুবই আবেগপ্রবণ। আর সে খুব তৈরি হয়ে এসেছে। আলিয়া আমার, বরুণের সংলাপও মনে রাখত। সে ভীষণই প্রাণবন্ত। আলিয়া সহ–অভিনেতাদের খুবই সাপোর্ট করে। আবার আমরা সড়ক টু-তে কাজ করব। এরপর আমরা আরও সহজভাবে কাজ করতে পারব।
‘সড়ক টু’র শুটিং শুরু হচ্ছে কবে?
এ বছরের শেষের দিকে সড়ক টু ছবির শুটিং শুরু হবে। এই ছবিকে ঘিরে আমি খুব উত্তেজিত। কারণ ভাট সাহেব (মহেশ ভাট) দীর্ঘদিন পর পরিচালনায় আসছেন। দুই মেয়ে তাঁর পরিচালনায় কাজ করবেন। সঞ্জয় (দত্ত) স্যার এই ছবিতে কাজ করছেন। এই ছবির সঙ্গে বিশেষ বিশেষ মানুষ জড়িত। তাই আমার জন্য অনেক বড় ব্যাপার।
বলিউডে এখন বিয়ের মৌসুম চলছে। আপনি কবে বিয়ে করতে চলেছেন?
এখন আমি কাজের দিকেই মনঃসংযোগ করতে চাই। অনেক দিন পর কাজে ফিরেছি। সঠিক মানুষ যদি আমার জীবনে আসে, তখন দেখা যাবে। ভালোবাসা তো পরিকল্পনা করে হয় না।
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- নিজ দেশে বড় বিপদে নেতানিয়াহু
- পাকিস্তানকে গুঁড়িয়ে নতুন শুরু টাইগারদের
- ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার নির্দেশ প্রধানমন্ত
- ইসফাহান ঘাঁটিতে বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত
- মনিকাকে গ্রেপ্তারের দাবি
- ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প
- প্রত্যাশা ও চ্যালেঞ্জের সংসদ বসছে আজ
- ইরানে `সবচেয়ে তীব্রতম` দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কিমের বোনের
- বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন ‘সমন্বয়ক’ মাহদী
- হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান তবে
- হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
- দুই শপথ ইস্যুতে উত্তপ্ত হবে সংসদ
- আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক চাপে ফেলে পিছু হটতে বাধ্য করব: ইরান
- ধ্বংসস্তুপের চিত্র প্রকাশ করলেই ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা
- টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল
- ছাত্রদলের ১১৮৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা
- মামদানির বাসার সামনে বোমা হামলা, গ্রেফতার ২
- যাত্রা করছে অনেক চমকের সংসদ
- ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় ফয়সাল-আলমগীর রিমান্ডে
- মোজতবা খামেনিকে বেছে নেওয়া ‘বড় ভুল’ বললেন ট্রাম্প
- পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ
- সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে
- কমিউনিটির সেবায় বাংলা ট্রাভেলস
- ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প
- স্ক্যামার বাংলাদেশি নিয়াত গ্রেফতার:কমিউনিটিতে আতংক
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
