দাগ ছোপ দূরীকরণে অ্যালোভেরা জেল
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৯
অ্যালোভেরার গুণাগুণ সম্পর্কে কমবেশি সকলেরই জানা। অ্যালোভেরার গাছই কিনে ফেলবেন নাকি বাজার থেকে জেল কিনে ব্যবহার করবেন? এ নিয়ে আবার অনেকের চিন্তার শেষ নাই। অ্যালোভেরা গাছ লাগানো অনেক সময়সাপেক্ষ ব্যাপার। এর থেকে জেল দোকান থেকে কিনে নেয়া অনেক ভালো। কারণ বাজারে বিভিন্ন কোম্পানির অ্যালোভেরা জেল পাওয়া যায়। অ্যালোভেরা জেলের গুণাগুণ সম্পর্কে আমরা সকলে অবগত হলেও বেশ কিছু গুণাগুণ এখনো অনেকের অজানা। সেসব গুণাগুণ সম্পর্কে জেনে নিন-
অ্যালোভেরা জেল ত্বকের যেকোনো ধরনের দাগ বা কালো ছোপ ছোপ দাগ দূর করতে সাহায্য করে। মেছতা বা কালো দাগ দূর করতে প্রতিদিন রাতে মুখের দাগের উপর অ্যালোভেরা জেল লাগাতে হবে। ত্বকে অনেক সময় দূষণ থেকেও কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে থাকে। এসব দাগ দূর করার জন্য আলোভেরা জেল খুবই ভালো। অ্যালোভেরা জেল ত্বকের দাগ দূর করার জন্য খুবই দ্রুত কাজ করে। সেই সঙ্গে যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের মুখে ব্রণ হলেও একটা স্পট পড়ে যায়। এ স্পট অনায়েসেই তুলতে পারেন অ্যালোভেরা জেল ব্যবহার করে। প্রতিদিন রাতে মুখ ভালো করে ধুয়ে তারপর অ্যালোভেরা জেল ভালো করে মেখে শুয়ে পড়বেন। কিছুদিন অ্যালোভেরা জেল ব্যবহার করলে ধীরে ধীরে দাগ উঠে যাবে।
মুখে ব্রণ হলে অ্যালোভেরা জেল লাগিয়ে দু’বার হালকা করে ম্যাসাজ করে নিন। তবে ব্রণের সমস্যা খুব দ্রুত সেরে যাবে। সেইসঙ্গে ব্রণের দাগও উঠে যাবে। অনেক সময় ত্বক রুক্ষ হয়ে যায়। এটা দূষণের কারণেও হয়ে থাকে। নানারকম দূষণের কারণে ত্বক শুষ্ক বা রুক্ষ হয়ে যায়। এটা ঋতু পরিবর্তন বা শীতকালে বেশি হয়ে থাকে। শীতকালে স্কিন প্রচুর টানে যে কারণে ত্বক শুষ্ক বা রুক্ষ হয়ে যায়। তাই অ্যালোভেরা জেল ব্যবহার করলে অনেক উপকার পাবেন। কারণ অ্যালোভেরা ত্বককে ভেতর থেকে মশ্চারাইজ করে থাকে। ফলে আপনার ত্বকে কোন রকম সমস্যা থাকবে না। অনেকের অ্যালোভেরা জেলে নানা রকম সমস্যা থাকতে পারে। যদি অ্যালোভেরা জেলে কোনো সমস্যা থাকে তবে হাতে বা শরীরের অন্য যেকোনো অংশে লাগিয়ে পরীক্ষা করে নিবেন। যদি কোনো র্যাশ না ওঠে বা কোনো সমস্যা না হয় তবে অবশ্যই সেটা মুখে নিশ্চিন্তে লাগাতে পারেন।
শুষ্ক ত্বকে যেভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করবেন-
প্রথমে মুখ ধুয়ে তারপর মুখে অ্যালোভেরা জেল মেখে ১৫ মিনিটের মতো অপেক্ষা করুন। এরপর একটা টিস্যু দিয়ে এটা মুছে নাইট ক্রিম ব্যবহার করতে পারেন। আবার অ্যালোভেরা জেল মুখে লাগিয়েও ঘুমাতে পারেন। এতেও কোনো সমস্যা হবে না। চোখের নিচে কালি পড়ার প্রধান কারণ হলো মানসিক স্ট্রেচ, প্রচন্ড ক্লান্তি ও পরিশ্রম। আমরা অনেক সময় চাইলেও মানসিক চাপ কমাতে পারি না। পুরোপুরি মানসিক চাপমুক্ত মানুষ খুঁজে পাওয়া আজকাল খুবই কঠিন। কিন্তু ডার্ক সার্কেল অনায়েসেই কমাতে পারেন অ্যালোভেরা জেল ব্যবহার করে। একটা কটন বল নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর ভিজিয়ে এর মধ্যে একটু অ্যালোভেরা জেল নিয়ে চোখের উপর ভালো করে ঢেকে রাখলেন, এমনভাবে ঢাকতে হবে, যাতে ডার্ক সার্কেলও ঢেকে যায়। এভাবে ১৫ মিনিটের মতো থাকবেন তারপর চোখ থেকে কটন বল তুলে নিবেন। এরপর ভালো করে মুছে নিতে হবে।
বার্ধক্যে সাধারণত বলিরেখার ছাপ পড়ে থাকে। বলিরেখা হলো অকাল বার্ধক্যের ছাপ। বলিরেখা দূর করতে নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে। কারণ অ্যালোভেরা ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখে ও সেই সঙ্গে ত্বক টানটান রাখতে সাহায্য করে থাকে। যদি আপনি নিয়ম করে প্রতিদিন রাতে অ্যালোভেরা জেল মেখে শুতে পারেন তবে বলিরেখা আস্তে আস্তে কমতে শুরু করবে। যারা প্রতিদিন ঘর থেকে বের হয়ে থাকেন তাদের মুখে রোদ লেগে ইনফেকশন হয়ে থাকে। আবার ত্বক পুড়ে গিয়ে থাকা। এছাড়াও অ্যালার্জি হয়। কারণ সূর্যের অতি বেগুনী রশ্মি ত্বকের ক্ষতি করে থাকে। তা থেকে রক্ষা করতে পারে অ্যালোভেরা জেল। রোদ থেকে ঘুরে এসে মুখ ভালো করে ধুয়ে নিন। তারপর অ্যালোভেরা জেল লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তবে মুখ অনেকটা ঠান্ডা লাগবে। কারণ অ্যালোভেরা ত্বককে ভেতর থেকে ঠান্ডা করে থাকে। যার ফলে পুড়ে যাওয়া বা ইনিফেকশনের কোনো সম্ভাবনাই থাকবে না।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
