দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর নিয়ে ধোঁয়াশা
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩
আজকাল ডেস্ক -
আশির দশক থেকে আত্মগোপনে থাকা ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন পোস্টে ১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা হামলার এ মূল পরিকল্পনাকারীকে পাকিস্তানে অজ্ঞাত কিছু মানুষ গত ১৫ ডিসেম্বর বিষপ্রয়োগ করেছে বলে দাবি করা হচ্ছে।
এতে বলা হচ্ছে, বিষপ্রয়োগের পর অসুস্থ হয়ে পড়া দাউদ ইব্রাহিম রোববার করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার এ মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান ও ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম; যদিও উৎস যাচাইয়ে এ দাবিটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম পাকিস্তানে কয়েক দশক ধরে আত্মগোপনে আছেন বলে ভারত অভিযোগ করলেও পাকিস্তানের পক্ষ থেকে কখনই তা স্বীকার করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা দাউদ ইব্রাহিমের মৃত্যুর বিষয়ে ছড়িয়ে পড়া খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার প্রত্যাশা করছেন।
দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবরটি প্রাথমিকভাবে পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকারের নামে সামাজিক যোগাযোগামাধ্যম এক্সের একটি অ্যাকাউন্ট থেকে ছড়িয়েছে। যে কারণে দাউদ ইব্রাহিম মারা গেছেন বলে অনেকে দৃঢ়ভাবে বিশ্বাসও করছেন। কিন্তু আনোয়ার উল হক কাকারের নামে করা এক্স পোস্টটির ফ্যাক্ট চেকিংয়ে ভিন্ন তথ্য মিলেছে। আনোয়ার উল হক কাকারের নামে এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। এতে বলা হয়েছে, মানবতার ত্রাতা, প্রত্যেক পাকিস্তানির প্রাণের আমাদের প্রিয় দাউদ ইব্রাহিম অজ্ঞাত বিষক্রিয়ায় মারা গেছেন। করাচির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তবে ফ্যাক্ট চেকিংয়ে দেখা যাচ্ছে, পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নামে করা এ এক্স পোস্টটি ভুয়া। ভাইরাল স্ক্রিনশটটি গভীরভাবে বিশ্লেষণ করে দেখা যায়, তার নাম ব্যবহার করে যে অ্যাকাউন্ট থেকে বার্তাটি ছড়িয়েছে, সেটির সঙ্গে আনোয়ার উল হকের অফিসিয়াল অ্যাকাউন্টের মিল নেই।
এক্সে আনোয়ার উল হকের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সর্বশেষ গত ১৬ ডিসেম্বর পোস্ট করা হয়; যেখানে তিনি কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন।
সেই পোস্টে তিনি লিখেছেন, কুয়েতের আমির মহামান্য শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ মারা গেছেন। এই খবরে আমি গভীরভাবে শোকাহত। শোকের এ মুহূর্তে কুয়েতের রাজপরিবার এবং কুয়েতের জনগণের প্রতি সংহতি জানায় পাকিস্তান। বিদেহী আত্মাকে আল্লাহ জান্নাতুল ফিরদৌসে সর্বোচ্চ স্থান দান করুন। পাক-কুয়েত সম্পর্ককে শক্তিশালী করার জন্য প্রয়াত আমির সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।
কে এই দাউদ ইব্রাহিম? ১৯৫৫ সালে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ের দোংরি বস্তি এলাকায় জন্মগ্রহণ করেন দাউদ ইব্রাহিম। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের পর তিনি ভারত থেকে পালিয়ে যান। তখন থেকে তিনি পাকিস্তানে আত্মগোপনে আছেন বলে অভিযোগ নয়াদিল্লির।
১৯৯৩ সালের ১২ মার্চ সিরিজ বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মুম্বাই। এ বিস্ফোরণে অন্তত ২৫৭ জন নিহত এবং ৭০০ জনেরও বেশি আহত হন। ভয়াবহ এই বিস্ফোরণে প্রায় ২৭ কোটি রুপির সম্পত্তি ধ্বংস হয়।
মহারাষ্ট্র রাজ্য সরকারের অনুরোধে বহুল আলোচিত এ বিস্ফোরণ মামলা ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) কাছে হস্তান্তর করা হয়।
২০১৭ সালের ১৬ জুন মোস্তফা দোসা এবং আবু সালেমসহ কয়েকজন অভিযুক্তকে এ মামলায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত দাউদ ইব্রাহিমকে মুম্বাইয়ে হামলার মূলহোতা বলে অভিযুক্ত করেন।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
