থেমে গেল অমর পালের গানের তরণি
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
২০১৪ সালে শীতের একবিকেলে গিয়েছিলাম অমর পালের কলকাতার এম এন নস্কর রোডের বাড়িতে। কত কথা কত গান। আমাদের পেয়ে যেন পুরো ব্রাহ্মণবাড়িয়াকেই হাতে পেলেন। ফেরার বেলা ভাঙা পা নিয়ে এগিয়ে দিতে এলেন বারান্দায়। সেটা ছিল একটা বড় অভিজ্ঞতা। তিনি কথার ভান্ড উজাড় করে দিয়েছিলেন। আর দেখা হবে না লোকগানের কিংবদন্তির সঙ্গে। গত শনিবার (২০ এপ্রিল) ভারতের কলকাতায় এই শিল্পী শেষনিশ্বাস ত্যাগ করেন। ৯৭ বছর বয়স, দীর্ঘ সময়, তবু চাপা পড়ে গেল আরও একটা বড় অধ্যায়। তাঁর সঙ্গে কাটানো স্মৃতির কিছু টুকরো নিয়েই এই লেখা।
সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবির ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’ গানের বদৌলতে অমর পালের কণ্ঠ এ দেশে অনেককেই আপ্লুত করেছিল। অথচ এর আগে তাঁর রেকর্ড হওয়া গানের সংখ্যাও ছিল অনেক। দেশভাগের কিছু আগে ২৬ বছর বয়সে ব্রাহ্মণবাড়িয়ার পাট চুকিয়ে তিনি পাড়ি জমান কলকাতায়। বহু তিক্ত অভিজ্ঞতার সঙ্গে এ দেশের অসংখ্য শাখার লোকগান বুকে করে নিয়ে গিয়েছিলেন। ব্রাহ্মণবাড়িয়া ও বৃহত্তর সিলেট অঞ্চলের প্রভাতীর সুরবৈচিত্র্য ও প্রাণ নিজের কণ্ঠে করে পৌঁছে দিয়েছেন সবার কানে। নব্বইয়ের দশকে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি স্কুলের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে অমর পাল এসেছিলেন গান গাইতে। যাঁরা সামনাসামনি শুনেছেন, মনে হয়েছিল তাঁর গলার সুরের ভাঁজ খেলানো ঢেউ যেন বুকে এসে আঘাত হানে। ‘শয়নে গৌর স্বপনে গৌর’ এই ভোর কীর্তন তখন থেকে আমাদের সারা দিনের সাথি হয়ে ওঠে। ওই ভোর কীর্তন ছাড়াও ‘আমি স্বপ্ন দেখি মধুমালার মুখ’, ‘মনা কি করলিরে’, ‘চিকন গোয়ালিনী’—এসব গান ছিল সবার মুখে মুখে।
বছর কয়েক আগে আমি এবিসি রেডিও এফএম ৮৯.২–এর পক্ষ থেকে ফোন করি অমর পালকে, একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। প্রায় ২০ মিনিটের একটা টেলিফোন আলোচনা রেকর্ড করি। বাংলাদেশ ও ব্রাহ্মণবাড়িয়া যে তাঁর মনে কীভাবে গেঁথে রয়েছে, সেই বর্ণনাই তিনি দিচ্ছিলেন নানাভাবে। বাড়ির আঙিনায় হওয়া গাজির গান, বেদেদের গান, তিতাসপাড়ের স্মৃতি তিনি বুকে এমনভাবে আগলে রেখেছিলেন, তা শেষ পর্যন্তও ম্লান হয়নি। সেদিন তিনি বেশ কয়েকটা গানও শুনিয়েছিলেন। এবিসি রেডিওর শ্রোতারা বেশ মুগ্ধ হয়ে তা শুনেছিলেন।
বেশ পরে যেদিন তাঁর বাড়িতে গেলাম, দেখি অমর পালের সারা ঘর ভরে আছে বহু পুরস্কার আর সম্মাননায়। তিনি বলতে থাকেন গুরু ওস্তাদ আয়েত আলী খানের কথা। টাউন হলের কাছে গ্রামোফোনে শচীন দেববর্মনের গান শুনেই একদিন মগ্ন হয়েছিলেন গানে। আরেক শচীন, কবিরাজ শচীন ভট্টাচার্য্য, পরবর্তীকালে যাঁর ভরসায় গান শেখার তাড়নায় কলকাতা এসেছিলেন। ওঁরাই জীবনটাকে এদিকে অনেকটা টেনে এনেছেন। মায়ের কথাও অনেক বলতেন অমর পাল। লোকগানের প্রতি তাঁর আগ্রহটা জন্মসূত্রেই। অন্য গায়কেরা যেখানে ভিন্ন সামাজিক অবস্থানে থেকে কারও সংগ্রহের ধন হাতিয়ে নিয়ে কিংবা পটভূমি না জেনেই শুধু গান গেয়ে নিছক প্রাপ্তিযোগের দিকে ঝুঁকেছেন, সেখানে অমর পালকে দেখি এই সংস্কৃতির ভেতরেই তিনি বড় হয়েছেন আপন সংস্কৃতির সক্রিয় বাহক হয়ে। তাই লোকগানের পেছনের গল্পটাও তিনি জানেন। বহু গানের পটভূমি তিনি বলে যেতে থাকেন অবলীলায়।
ধীরে ধীরে আজ এসে থেমে গেল সেই গানের তর
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
