ত্বক ও চুলের যত্নে মধু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯
ত্বকের জন্য মধু খুবই উপকারী। তবে এর ব্যবহার ত্বকের ধরন অনুযায়ী করতে হবে। কারণ সবার ত্বকে মধু ব্যবহার উপযোগী নাও হতে পারে। ত্বকে মধু ব্যবহার করার আগে একটু সতর্কতা অবলম্বন করতে হবে।
আগে ত্বকের ধরন জানতে হবে। রূপচর্চার আগে ত্বকের ধরন জানা না থাকলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ত্বকে বিভিন্ন রকমের অ্যালার্জি, ফুসকুড়ি ছাড়াও বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়।
বিশেষ করে শীতে ত্বক শুষ্ক থাকার কারণে এসব হয়ে থাকে। শীতে আমাদের ত্বক কোমলতা বজায় রাখার জন্য মধু খুবই উপকারী। মধু যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি ত্বক ও চুলের জন্যও ভালো। কিন্তু সঠিক নিয়ম জানতে হবে। কমবেশি সবার বাসায় মধু আছে। তাই কীভাবে মধু দিয়ে ত্বক ও চুলে ব্যবহার করবেন পরামর্শ দিয়েছেন হার্বস আয়ুর্বেদিক স্কিনিকের স্বত্বাধিকারী শাহিনা আফরিন মৌসুমী।
তৈলাক্ত ত্বক : শীতে মধু তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ভালো, তবে গরমের সময় ব্যবহার করা যাবে না। তৈলাক্ত ত্বকে সতর্কতা অবলম্বন করা জরুরি। যাদের ত্বক তৈলাক্ত তারা ঘরে প্যাক বানিয়ে ব্যবহার করলে উপকার পাবেন।
প্যাক : ডিমের সাদা অংশ, হাফ চা চামচ মধু, লেবুর খোসা পেস্ট হাফ চা চামচ, ডালের বেসন ১ চা চামচ, ভালো করে মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করে ত্বকে ১৫ মি. রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
সেনসেটিভ স্কিন : এ ধরনের ত্বকে কিছুটা সতর্কতা অবলম্বন করে মধু ব্যবহার করতে হবে।
প্যাক : মধু হাফ চা চামচ, গোলাপজল ১ চা চামচ, পুদিনা পাতা পেস্ট হাফ চা চামচ, তুলসী পাতা পেস্ট হাফ চা চামচ এবং এর সঙ্গে ভাজা গমের গুঁড়া নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ১৫ মি. ত্বকে রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
শুষ্ক ত্বক : শুষ্ক ত্বকের জন্য সারা বছরই মধু খুবই উপকারী। এ ধরনের ত্বক এমনিতেই শুষ্ক। তবে শীতে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যায়। তাই শীতে খুবই যত্নবান হতে হবে এ ধরনের স্কিনে।
প্যাক : ননিযুক্ত দুধে কাঠবাদাম ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করে এর সঙ্গে মধু ভালো করে মিশিয়ে ত্বকে ১৫ মি. রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
চুল : চুল মেয়েদের সৌন্দর্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। সবাই চায় নিজের চুল যেন স্বাস্থ্যোজ্জ্বল হয়। তবে সঠিকভাবে এর যত্ন নিলে চুল হয়ে উঠবে আকর্ষণীয় ও মসৃণ। শীতে কারও কারও ক্ষেত্রে মাথার স্ক্যাল্প শুষ্ক হয় আবার কারও কারও ক্ষেত্রে তৈলাক্ত হয়। যাদের স্ক্যাল্প বেশি শুষ্ক তারা যদি নিয়মিত প্যাক ব্যবহার করেন তাহলে চুলের আর্দ্রতা বজায় থাকবে।
দুই টেবিল চামচ মধুর সঙ্গে নিমপাতার পেস্ট, মৌরি ১ টেবিল চামচ, মসুরের ডালের গুঁড়া নিয়ে মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করে পুরো মাথায় স্ক্যাল্পে লাগাতে হবে। এতে করে খুশকি দূর হবে এবং আর্দ্রতা বজায় থাকবে।
তৈলাক্ত ত্বক : মধু ২ টেবিল চামচ, আপেল সিডার ২ টেবিল চামচ, নিমপাতার পেস্ট ১ টেবিল চামচ, আমলকী পাউডার ৬ টেবিল চামচ, মেথি গুঁড়া ১ টেবিল চামচ ভালো করে মিশিয়ে স্ক্যাল্পে ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিতে হবে। এতে করে খুশকি কমে যাবে, সেই সঙ্গে চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধি পাবে।
এছাড়াও মধু খুবই উপকারী সবার জন্য। যাদের ঠাণ্ডার সমস্যা আছে তারা যদি নিয়মিত মধু খাওয়ার অভ্যাস গড়ে তোলেন তাহলে ঠাণ্ডা কমে যাবে। যাদের কাশির প্রবণতা বেশি তারা মধুর সঙ্গে আদার রস গরম করে খেলে কাশি কমে যাবে।
* হাফ লিটার পানিতে ৬টি এলাচ, ৮-১০টি গোলমরিচ, ৮-১০টি লবঙ্গ ভালো করে জ্বাল করে এর সঙ্গে আধা চা চামচ বিট লবণ দিয়ে কুসুম গরম অবস্থায় খেলে কাশি কমে যাবে।
* নিয়মিত দুধের সঙ্গে মধু খেলে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পাবে। পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
