তেল উত্তোলন বাড়াবে না সৌদি-রাশিয়া
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩
চলতি বছরের শুরুতে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন হ্রাসের যে পদক্ষেপ নিয়েছিল সৌদি আরব ও রাশিয়া, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশ দুটি। সোমবার (৬ নভেম্বর) পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্বের শীর্ষ দুই তেল উত্তোলন ও বিক্রয়কারী দেশ।
বিবৃতিতে সৌদির জ্বালানি তেল বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তেলের উত্তোলন বাড়াবে না তারা। সৌদি আরবের এই বিবৃতির কিছু সময় পর এক বিজ্ঞপ্তিতে চলতি বছরে তেলের উত্তোলন আর বাড়ানো হবে না বলে জানিয়ে দেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।
সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব আগামী মাসে তাদের জ্বালানি তেলের উৎপাদনের পরিমাণ পর্যালোচনা করবে। পরে তারা বিবেচনা করবে তেল উত্তোলনের পরিমাণ বাড়ানো হবে, না কি কমানো হবে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, মূলত তেলের বাজারে স্থিতিশীলতা ও ভারসাম্য আনতেই ওপেক প্লাসের সদস্য দেশগুলো এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।
২০২৪ সালের ২৬ মে ভিয়েনায় বৈঠক রয়েছে জ্বালানি তেল উত্তোলন ও বিক্রয়কারী দেশগুলোর জোট ওপেক প্লাসের। ধারণা করা হচ্ছে, আগামী বছর তেলের উত্তোলন বাড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ওই বৈঠকে।
জোট ওপেক প্লাসেরও নেতৃত্বে রয়েছে এ দু’টি দেশ। চলতি বছরের প্রথম দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে তেলের বাজারে মন্দাভাব শুরু হলে তেল উত্তোলন হ্রাসের ঘোষণা দেয় রিয়াদ ও ক্রেমলিন।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘সামরিক অভিযান’ শুরুর প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। ফলে যুদ্ধ শুরুর পর প্রথম কয়েক মাসে হু হু করে বাড়তে থাকে অপরিশোধিত জ্বালানি তেল বা পেট্রোলিয়ামের দাম।
অন্যদিকে, যুদ্ধের জেরে ডলারের দামও বাড়তে থাকে ও বিশ্বের অধিকাংশ দেশ জ্বালানি তেল কেনা কমিয়ে দেয়। ফলে তেলের বাজারে মন্দাভাব শুরু হয় এবং লোকসানের শিকার হতে থাকে তেল উত্তোলন ও বিক্রয়কারী দেশগুলো। এমন পরিস্থিতিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রথমে তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত জানায়।
সে সময় এক বিবৃতিতে রাশিয়া বলেছিল, এখন থেকে প্রতিদিন তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করবে দেশটি। রাশিয়া ওই ঘোষণার প্রায় দেড় মাস পর সৌদির জ্বালানি তেল বিষয়ক মন্ত্রণালয় নিজেদের দৈনিক তেলের উত্তোলন ১ কোটি ব্যারেল থেকে ৯০ লাখে নামিয়ে আনার ঘোষণা দেয়।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
