তাদের বন্ধন ছিঁড়ে গেছে তবে আলোচনা রয়ে গেছে!
প্রকাশিত: ৮ জুন ২০১৯
সাধারণ মানুষদের মত বলিউড তারকারাও প্রেমে পড়ে সর্বদা। তবে এর মধ্যে কিছু কিছু প্রেম নিয়ে খুব আলোচনা হয়। আবার কিছু প্রেম খুব নীরবে শেষ হয়ে যায়। বলিউডের এমন অনেক প্রেম আছে, যাদের গল্প লোকেদের মুখে মুখে ঘুরে ফিরেই শোনা যায়। যদিও বা এই প্রেমগুলো এখন পুরোপুরি অতীত।
আজ ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য থাকছে এমনই কিছু প্রেমের গল্প, যেগুলো অতীত তবে লোকদের মুখে এখনো চলে অবিরাম।
বিপাশা বসু ও জন আব্রাহাম
বলিউড তারকা বিপাশা বসু ও জন আব্রাহাম। তাদের প্রেমের গল্প এখনো বলিউডের আলোচনার বিষয়। যদিও এই প্রেম এখন সম্পূর্ণ অতীত। এর মধ্যে বিপাশা বসু এখন সংসার করছেন অন্য এক তারকার সঙ্গে। তার স্বামীর নাম করণ সিং গ্রোভার। তার ঘরণী হয়ে বেশ ভালো কাটছে বিপাশার সময়। তবুও পাপ যেন পিছু ছাড়ছে না তার। তাই এখনো মিডিয়ায় ও লোকমুখে তাদের প্রেমের গল্প চলে আবিরাম। অপরদিকে বসে থাকেননি জন আব্রাহামও। তিনিও সব কিছুকে মিথ্যা প্রমাণ করে চুপিচুপি বিয়ে করেন প্রিয়া রুঞ্চালেরকে।
অভিষেক বচ্চন ও কারিশমা কাপুর
অভিষেক বচ্চন ও কারিশমা কাপুর। অনেকের হয়ত অজানা এই তারকার প্রেমের খবর। জানলে অবাক হবেন যে, ‘রিফিউজি’ সিনেমার সেটে কারিশমার বোন কারিনা কাপুরসহ অভিষেক বচ্চনকে ‘জিজু’ বলে ডাকতেন। তাদের সম্পর্কটা এতটাই গভীরে পৌঁছেছিল যে, সবাই মনে করেছিল এক ছাদের নীচে বসবাস করবেন তারা। এমনকি শোনা গেছে, মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেলে অমিতাভের ৬০ তম জন্মদিনে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বাগদানও হয়। এর কয়েক মাস পরই পাল্টে যায় পুরো দৃশ্যপট।
তবে আগে থেকে কারিশমার মা সেই সম্পর্কের বিরোধী ছিলেন। কারণ, তার অভিষেক বচ্চনকে একেবারে পছন্দ হতো না। এছাড়া অভিষেকের ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমাগুলো বেশ ফ্লপ হয়, যা মানতে পারছিলেন না কারিশমার মা। এই কারণে নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। পরে অবশ্য অভিষেক বিশ্ব সুন্দরী ও হলিউড-বলিউড তারকা ঐশ্বরিয়া রায়কে বিয়ে করেন। বর্তমানে এক কন্যা সন্তান ‘আরাধ্য’কে নিয়ে চলছে তাদের সুখের সংসার। অপরদিকে বিয়ে করেছেন কারিশমা কাপুরও।
অক্ষয় কুমার ও শিল্পা শেঠি
অক্ষয় কুমার ও শিল্পা শেঠির প্রেমও কারো অজানা নয়। একসময় দু’জন এক সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেন। মূলত তখনই তাদের সম্পর্ক গড়ে ওঠে। পরে সবই ঠিক চলছিল, কিন্তু হঠাৎ একদিন অক্ষয়ের পছন্দ হয়ে যায় টুইঙ্কল খান্নাকে। এরপর নিজ থেকে তিনি শিল্পার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। শোনা গেছে, অক্ষয়ের সঙ্গে এর আগে রাবিনা ট্যান্ডনেরও প্রেম ছিল।
এক সাক্ষাৎকারে রাবিনা জানিয়েছিলেন, এক মন্দিরে অক্ষয়ের সঙ্গে লুকিয়ে বাগদান সম্পন্ন করেছিলেন তিনি। অক্ষয় জনপ্রিয়তা কমে যাওয়ার ভয়ে বাগদানের কথা গোপন রাখতে চেয়েছিলেন দুজনই। যাই হোক টুইঙ্কলের সঙ্গে বিয়ের পর আর ঝড় আসেনি অক্ষয়ের জীবনে। ক্যারিয়ারের গ্রাফটাও উর্ধ্বমূখী। শিল্পা এখন ব্যবসায়ী রাজ কুন্দ্রার ঘরণী। সংসার আর রিয়েলিটি শো বাদে আর কোথাও খুব একটা দেখা যায় না তাকে।
সঞ্জয় দত্ত ও মাধুরী দিক্ষিত
১৯৮৭ সালে অভিনেত্রী রিচা শর্মার সাথে বিয়ে হয় সঞ্জয় দত্তর। তিনি মারা যান ১৯৯৭ সালে। সেই সময় ভেঙে পড়েন সাঞ্জু। নব্বই দশকে তাঁর কাছাকাছি আসেন মাধুরী। সঞ্জয়ের মনে তখন ‘ধাক ধাক’। সাজান ছবির সেটে শুরু হয় তাদের প্রেম। যদিও, মুম্বাই ব্লাস্টে সাঞ্জু গ্রেফতার হওয়ার পর সরে যান মাধুরী নিজেই।
ঋত্বিক রোশন ও কারিনা কাপুর
এক সময় ঋত্বিক রোশন ও কারিনা কাপুরের সম্পর্ক কিন্তু প্রকাশ্যে এসেছিল। তারা অনেক দিন চুটিয়ে প্রেম করেছিলেন। মূলত ‘কাহো না প্যায়ার হ্যায়’ সিনেমায় প্রথম ঋত্বিকের বিপরীতে কারিনাকে নিয়েই কাজ শুরু করেছিলেন রাকেশ রোশন। পরে চরিত্রটি চলে যায় আমিশা প্যাটেলের কাছে। এরপরও বেশ ভালো চলছিল দুজনের মধ্যে। পরে ঋত্বিকের জীবনে চলে আসে সুজান। এরপর বিচ্ছিন্ন হয়ে যায় দুজনের সম্পর্ক। এতে কারিনাও প্রচণ্ড কষ্ট পান, আর ঋত্বিক ঠিকই বিয়ে করে ফেলেন।
সালমান খান ও ঐশ্বরিয়া রায়
সালমান খান ও ঐশ্বরিয়া রায়। এক সময় এই জুটিকে নিয়ে আলোচনা কম হয়নি। বলিউডের সবচেয়ে আলোচিত প্রেম ছিল তাদের। এই দুজনের ১৯৯৯ থেকে ২০০১ অবধি প্রেম ছিল। এমনকি ওইসময় বিয়েও হবে, এমনটাই মনে করেছিল সকলেই। তবে সালমানের ঔদ্ধত্য, বিশৃঙ্খল জীবন, আর ঐশ্বরিয়ার ওপর প্রভাব খাটানোর ফলে আস্তে আস্তে সরে যায় ঐশ্বরিয়া। এরপর সাবেক এই বিশ্বসুন্দরী বিয়ে করেন অমিতাভপুত্র অভিষেক বচ্চনকে। তাদের ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। নাম আরাধ্য। আর অপরদিকে সালমান এখনো ব্যাচেলর জীবনযাপন করছেন।
শহীদ কাপুর ও কারিনা কাপুর
শহীদ কাপুর ও কারিনা কাপুর। একসময় বলিউডের ‘টক অফ দ্যা শোবিজ’ ছিল এই তারকা জুটির প্রেম। তারা চার বছর এক সঙ্গে ছিলেন। তবে ‘তাশান’ ছবির শ্যুটিং চলাকালে সব ওলট-পালট হয়ে যায়। লাদাখে কারিনার কাছাকাছি চলে আসেন লখনৌ’র ছোট নবাব সাইফ আলী খান। ‘কিসমত কানেকশন’-এর শ্যুটিং চলাকালে বিদ্যা বালন ও শহীদকে নিয়েও ছিল গুঞ্জন। আর এগুলোই সকল নষ্টের গোড়া। ২০১২ সালে সাইফকে বিয়ে করেন কারিনা, তৈমুর আলী খান নামে তাদের একটা ছেলেও আছে। আর মিরা রাজপুতের সঙ্গে চলছে শহীদের সুখের সংসারও।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
