ঢাকায় আসছে বিশ্ব কাঁপানো ইয়ান্নি অর্কেস্ট্রা ও স্করপিয়ন্স ব্যান্ড
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯
জার্মানের বিখ্যাত গানের দল স্করপিয়ন্স। মূলত হার্ড রক ধারার ব্যান্ড এটি। ষাট দশকের শেষদিকে তাদের যাত্রা শুরু হয়। নানামাত্রিক ও অনুভূতির গান দিয়ে দলটি বিশ্ব মাতিয়ে চলেছে। তাদের বহুল জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘উইন্ড অব চেঞ্জ’।
আছে লনসাম ক্রো, ব্ল্যাকআউট, লাভ এট ফার্স্ট স্টিং, স্যাভেজ অ্যামিউজম্যান্ট, ক্রেজি ওয়ার্ল্ড’র মতো বিখ্যাত অ্যালবাম। যার গানগুলো প্রেম, মানিবকতা, প্রকৃতির প্রতি দায়বোধের হাহাকার তৈরি করে প্রাণে।
৫০ বছরের দীর্ঘ পথচলায় ‘স্করপিয়ন্স’ প্রায় ২০-২৫ জনের মতো সদস্যকে সঙ্গী হিসেবে পেয়েছে। দলটিতে বর্তমানে সদস্য হিসেবে আছেন ৫ জন। তারা হলে রুডলফ শেঙ্কার, ক্লাউস মেইনে, ম্যাথিয়াস জেবস, পাওয়েল ম্যাসিয়ওদা, মিকি ডে।

অন্যদিকে বিশ্বের এক নম্বর অর্কেস্ট্রা ইয়ান্নি মিউজিক। গ্রিকের তুমুল জনপ্রিয় মিউজিশিয়ান ইয়ান্নিস ক্রিসোম্যালিস এটি পরিচালনা করেন। তিনি বিশ্বের অন্যতম সেরা মিউজিক কম্পোজার ইয়ান্নি হিসেবেই পরিচিত। বেহালা, বাঁশি, পিয়ানো, গিটার, কী বোর্ডসহ নানা রকম বাদ্যের তালে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখতে জুড়ি নেই তার দলের। ইয়ান্নির লাইভ অনুষ্ঠানে ভিড় নামে লাখো মানুষের।
তার তৈরি ট্র্যাকগুলো ‘ইয়ান্নি মিউজিক’ নামে পরিচিত। ইউটিউবে ‘Yanni Music’ লিখলেই দেখা মেলে মিষ্টি সব ট্র্যাকের।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বেশ জনপ্রিয় স্করপিয়ন্স ব্যান্ড ও ইয়ান্নি মিউজিক। তাদের নিয়ে আগ্রহ ও মাতামাতি বহুকাল ধরেই এই দেশে দেখা গেছে। বিশেষ করে তরুণদের কাছে স্করপিয়ন্সের গান ও ইয়ান্নি মিউজিকের আবেদন অনেক বেশি।

সুযোগ হচ্ছে এবার তাদের কাছ থেকে গান শোনার। আসছে বছরের জানুয়ারিতে ঢাকা মাতাতে আসছে স্করপিয়ন্স ও ইয়ান্নি। এসকে করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত হবে বিশাল আয়োজনের একটি লাইভ কনসার্ট। সেখানে শাহরুখ খানের ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান রেডফক্সের সহায়তায় স্করপিয়ন্স ব্যান্ড ও মিউজিশিয়ান ইয়ান্নিকে নিয়ে আসা হবে কনসার্টের মূল আকর্ষণ হিসেবে।
এসকে করপোরেশনের চেয়ারম্যান শেখ আবরারুল হক কাফি সম্রাট জাগো নিউজকে জানান, ‘২০২০ সালের শুরুতেই ধামাকা এই কনসার্টটি করতে যাচ্ছি আমরা। এখানে প্রবেশ করা যাবে বিনামূল্যে।
ভালো ও নিরাপদ একটি ভেন্যু নির্বাচনের চেষ্টা চলছে। আশা করছি মনে রাখার মতো একটি আয়োজন হবে বিশ্বসেরা ব্যান্ডদল স্করপিয়ন্স ও ইয়ান্নি মিউজিকের সঙ্গে।’
তিনি জানান, এই কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরাও গান করবেন।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
