ডিজিটাল উদ্ভাবনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আট সাফল্য
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮
বাসস : ডিজিটাল উদ্ভাবনের জন্য চলতি বছর বিভিন্ন বিভাগে আটটি আন্তর্জাতিক পুরস্কার এবং একটি জাতীয় পুরস্কার জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ, ইউএসএআইডি ও ইউএনডিপি বাংলাদেশ-এর সহায়তায় এটুআই এসব কার্যক্রম পরিচালনা করছে।
এ্টুআই কার্যালয় সুত্রে জানা যায়, দুটি উদ্ভাবনীর জন্য এটুআই পঞ্চম বারের মতো বাংলাদেশ আইসিটি খাতে বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার “ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডাব্লিওএসআইএস) পুরস্কার ২০১৮ ” জিতেছে।
এছাড়াও মুক্তপাঠ পরিচালনার জন্য এটুআই পুরস্কার জিতেছে। যা যুবক, নারী, পেশাজীবী এবং প্রবাসী কর্মীদের শিক্ষাদান ও প্রশিক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে, যে কেউ সাধারণ, প্রযুক্তিগত, বৃত্তিমূলক এবং জীবন ভিত্তিক প্রশিক্ষণ সুবিধা গ্রহণ করতে পারেন।
এ ছাড়াও, বাংলাদেশ পুলিশ “অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ম্যানেজমেন্ট সিস্টেম” পরিচালনার জন্য যৌথভাবে ডব্লিওএসআইএস পুরস্কার পেয়েছে। এ্টুআই-এর পরিষেবা উদ্ভাবন তহবিলের সহায়তায় তৈরি করা এই কার্যক্রমটি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বাস্তবায়ন করছে।
এ্টুআই-এর সেসময়কার প্রকল্প পরিচালক বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার ‘মুক্তপাঠ’ এর জন্য পুরস্কার গ্রহণ করেন। অন্যদিকে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হারুন উর রশীদ ও অতিরিক্ত ডিআইজি (আইসিটি) মো. রুহুল আমিন “অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ম্যানেজমেন্ট সিস্টেম” পরিচালনার জন্য পুরস্কার গ্রহণ করেন। সুইজারল্যান্ডের জেনেভাতে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) সদর দফতরে গত ২০ মার্চ এক অনুষ্ঠানে এসব পুরস্কার প্রদান করা হয়।
এটুআই কার্যালয় সুত্রে আরো জানা যায়, মুক্তপাঠ ওয়েব পোর্টালটি পিআইবি- সোহেল সামাদ মেমোরিয়াল অ্যাওয়ার্ড-২০১৮ লাভ করেছে। এটুআই-এর পলিসি এ্যাডভাইজার আনীর চৌধুরী গত ৫ সেপ্টেম্বর নগরীর পিআইবি সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন।
তিনটি ভিন্ন ভিন্ন উদ্ভাবনী বিভাগে এটুআই গত ১২ মে তারিখে “ইন্টারন্যাশনাল ইনভেনশন ইনোভেশন অ্যান্ড টেকনোলজি এক্সিবিশন” (আইটিইএক্স) পুরস্কার ২০১৮ জিতেছে। প্রথমবারের মতো, মালয়েশিয়ার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে অংশ নিয়ে এটুআই দুটি স্বর্ণ ও একটি রৌপ্য পুরস্কার লাভ করে।
“পরিবেশগত, নবায়নযোগ্য জ্বালানি” বিভাগে “প্লাস্টিক থেকে জ্বালানী” তৈরীর জন্য এবং “জৈব প্রযুক্তি, স্বাস্থ্য ও ফিটনেস” বিভাগে উদ্ভাবনী প্রকল্প “সেন্ট্রালাইজড নেবুলাইজিং সিস্টেম” এর জন্য এটুআই স্বর্ণ পুরষ্কার পেয়েছে। এটুআই “পোর্টেবল ইনফ্যান্ট ইনকিউবেটর” শীর্ষক প্রকল্পের জন্য “স্পেশাল কেয়ার অ্যান্ড চাইল্ড কেয়ার” বিভাগে একটি রৌপ্য পুরস্কার পেয়েছে।
২৩ টি দেশের ১০০০ টিরও বেশি উদ্ভাবনী ও প্রযুক্তিগত ডিজাইনের মোট ৬২ টি উদ্ভাবন স্বর্ণ পুরস্কার এবং ৭৩ টি রৌপ্য পুরস্কার পেয়েছে।
এটুআই-এর “একসেবা” প্ল¬্যাটফর্ম গত ১৩ অক্টোবর চীনের গুয়াংঝুতে অনুষ্ঠিত ১৮ তম মর্যাদাপূর্ণ এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (এপিআইসিটিএ) পুরস্কার ২০১৮ জিতেছে। এটুআই-এর ই-সার্ভিস বিশেষজ্ঞ মোহাম্মদ আশরাফুল আমিন গুয়াংঝু প্রদেশের অর্থনৈতিক ও তথ্য কমিশনের ডেপুটি ডিরেক্টর শেন ঝিশিওন এবং এপিআইসিটিএ পুরস্কারের প্রধান বিচারক অধ্যাপক গানসেন ঝাও এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
এ বছর, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রুনেই, চীন, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলংকা, থাইল্যান্ড এবং ভিয়েতনামসহ মোট ১৭ টি দেশ এপিআইসিটিএ অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যা আইসিটি খাতের অস্কার নামে পরিচিত।
‘একসেবা’ সফটওয়্যার সমাধান বাস্তবায়নের জন্য এটুআই দ্বিতীয়বারের মতো ভারতের ওপেন গ্রুপের ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ভারতীয় বাঙ্গালুরু শহরে অনুষ্ঠিত উদ্ভাবন সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটুআই ‘এন্টারপ্রাইজ আর্কিটেকচার এনাবল্ড গভর্নমেন্ট ট্রান্সফরমেশন’ বিভাগে পুরস্কার পেয়েছে।
এটুআই-এর পলিসি এ্যাডভাইজার আনীর চৌধুরী ভারতের আইসিটি মন্ত্রণালয়ের সচিব অজয় সাওহানি এবং ভারতের সাবেক সরকারী কর্মকর্তা জে সত্যনারায়ন এর কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। ওপেন গ্রুপ অব ইন্ডিয়া প্রতি বছর গ্লে¬াবাল ইনোভেশন অ্যান্ড এক্সেলেন্স সংক্রান্ত সম্মেলনে এ প্রতিযোগিতা আয়োজন করে।
দেশের প্রথম ‘অ্যাক্সেসিবল ডিকশনারি’ তৈরীর মাধ্যমে প্রতিবন্ধীদের ডিজিটাল ক্ষমতায়ন (২০১৮-১৯) করার জন্য এটুআই-এর অ্যাক্সেসিবিলিটি সংক্রান্ত জাতীয় পরামর্শদাতা দৃষ্টিহীন বাংলাদেশী ভাস্কর ভট্টাচার্যকে ইউনেস্কো/আমীর জাবের আল আহমদ আল জাবের আল সাবাহ পুরস্কার প্রদান করা হয়।
গত ৩ ডিসেম্বর ইউনেস্কো সদর দপ্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাস্কর ভট্টাচার্য কুয়েত সরকারের প্রতিনিধি শেখ মুবারক জাবের আল আহমদ আল-জাবের আল-সাবাহ এর কাছ থেকে প্রথম বারের মতো বাংলাদেশী হিসেবে এই মর্যদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
