ডক্টরেট শাকিব খান! সোশ্যাল মিডিয়ায় হাস্যরস
প্রকাশিত: ২৯ মে ২০১৯
বাংলাদেশের সুপার স্টার চিত্রনায়ক শাকিব খান। অভিনয় গুণে খ্যাতি পেয়েছেন কিং খানের। জিতে নিয়েছেন এপার ওপার দুই বাংলার দর্শকদেরই মন। তবে একটি বক্তব্যে সমালোচনার মুখে পড়েছেন তিনি। আবার বিষয়টি নিয়ে অনেকের কাছে পরিণত হয়েছেন হাস্যরসের পাত্র হিসেবে।
সম্প্রতি রাজধানীর একটি ফ্যাশন হাউজের আমন্ত্রণে সেহরিতে যোগ দেন চিত্রনায়ক শাকিব খান। এ সময় ‘পাসওয়ার্ড’ ছবি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শাকিব খান, বাংলাদেশ কেন আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেয়া হয়; সিনেমার পোকা যেহেতু আছে, আর আমি যেহেতু জানি, আমি যেহেতু এই বিষয়ে ডক্টরেট করা, সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারব। বক্তব্য জুড়ে শাকিব খান তার অভিনীত ও প্রযোজিত ছবির ভূয়সী প্রশংসা করেন।
শাকিবের এমন বক্তব্য নিয়ে ফেসবুকে চলছে বেশ আলোচনা-সমালোচনা। বিশেষ করে, শাকিবের ‘ডক্টরেট’ করার বিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। জানতে চেয়েছেন, তিনি আসলেই কি চলচ্চিত্রের ওপর ডক্টরেট করেছেন?
এস সাজু নামে একজন লিখেছেন, ‘নায়ক শাকিব খানের নামের শুরুতে নতুন একটি টাইটেল যুক্ত হলো। আজ থেকে ড. শাকিব খান বলতে হবে। কারণ উনি পিএইচডি পাশ। কেউ যদি ড. না বলে, তাহলে শাকিবকে অপমান করা হবে। তাই সমস্ত শাকিব ফ্যানকে এটা মাথায় রেখে পোস্ট/কমেন্ট করার অনুরোধ রইলো। আমরা হয়তো অনেকে শাকিবের শিক্ষাগত যোগ্যতা জানি, আবার অনেকে জানি না।
মো. আবদুল্লাহ আল আসিফ লিখেছেন, ‘দুটো প্রশ্ন ছিল- ১. শাকিব খান কোন ইনস্টিটিউট/বিশ্ববিদ্যালয় থেকে সিনেমা/অভিনয় কোন বিষয়ের ওপর ডক্টরেট করেছেন? ২. উনি কি অদৌ জানেন সিনেমার ওপর পড়াশোনা করা যায়?’
ফেসবুকে মনজুর এ এলাহি লিখেছেন, ‘তথ্য জানার জন্য আমি ইদানিং অনেক পড়াশোনা করি অথচ শাকিব খান ডক্টরেট করেছেন এ তথ্যটি আমি জানিই না। আমার এখন মরে যেতে ইচ্ছে করতেছে।’
মাসুম পারভেজ নামে একজন লিখেছেন, ‘ভদ্রলোক মনে হচ্ছে নেশার ঘোরে আছে।’
এদিকে, ‘পাসওয়ার্ড’র প্রচারণার অংশ হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শাকিব খান। আজ মঙ্গলবার শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ‘পাসওয়ার্ড’ ছবির প্রথম লুক সংবলিত ফ্রেম প্রকাশ করা হয়েছে।
ক্যাপশনে লিখেছেন, ‘আপনার Profile Picture এ PASSWORD-এর Frame Add করে নিন।’
‘পাসওয়ার্ড’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, শবনম বুবলী ও ইমন। এটি নির্মিত হয়েছে এসকে ফিল্মসের ব্যানারে। এর গল্প এগিয়েছে একটি পেনড্রাইভকে ঘিরে। জানা যায়, একটি ফাইল লুকিয়ে রাখা হয় সেখানে, যার পাসওয়ার্ড নিয়ে ছবির কাহিনী।
এদিকে, আজ ক্যারিয়ারের ২০তম বছরে পা রাখলেন চিত্রনায়ক শাকিব খান। ১৯৯৯ সালের এই দিনে শাকিব অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অনন্ত ভালোবাসা’ মুক্তি পায়। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেন ইরিন জামান।
- দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
