ট্রাম্পকে জেতাতে সব সামাজিক মাধ্যমে প্রচারণা চালায় রাশিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮
যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে ‘চিরবৈরী’ দেশ রাশিয়া। এ লক্ষ্যে ভুয়া ও মিথ্যা খবর ছড়িয়ে ব্যাপক প্রোপাগান্ডা চালায় দেশটি।
ডোনাল্ড ট্রাম্প যাতে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন সেজন্য তার সমর্থনে সামাজিক যোগাযোগের প্রত্যেকটা মাধ্যমই ব্যবহার করে মস্কো। এমনকি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও সহায়তা অব্যাহত রাখে।
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নতুন এক রিপোর্টে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বহুল বিতর্কিত রুশ হস্তক্ষেপের এ চিত্র তুলে ধরা হয়েছে। রিপোর্টের একটা খসড়া কপি হাতে পাওয়ার দাবি করে রোববার ওয়াশিংটন পোস্ট প্রথম এ খবর প্রকাশ করে। ফেসবুক, টুইটার, গুগল ও প্রচলিত অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েক লাখ পোস্ট বিশ্লেষণ করে রিপোর্টটি প্রস্তুত করেছে সিনেট ইনটেলিজেন্স কমিটি। চলতি সপ্তাহেই রিপোর্টটি প্রকাশ করা হবে।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অনেকটা অপ্রত্যাশিতভাবেই জয়ী হন ট্রাম্প। পরে নিজেই এ কথা স্বীকার করেছেন তিনি। শুরু থেকেই অভিযোগ ছিল, ট্রাম্পকে জেতাতে গোপনে কাজ করেছিল রাশিয়া। এছাড়া আরও অভিযোগ, রুশ কর্মকর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলেছিল ট্রাম্প শিবির। এরপরই এ ব্যাপারে তথ্য-প্রমাণ সংগ্রহে তদন্তে নামে এফবিআই ও সিআইএসহ মার্কিন গোয়েন্দা সংস্থা। তদন্ত শুরু হওয়ায় গোয়েন্দা সংস্থাগুলোর ওপর ক্ষুব্ধ ট্রাম্প বারবার একে ‘উইচহান্ট’ বলে তোপ দাগেন। বরখাস্ত করেন সাবেক এএফবিআই প্রধান জেমস কমিকে। এরপর তদন্ত শুরু করেন বিচার বিভাগের নিয়োগ স্পেশাল কাউন্সেল এফবিআইর সাবেক পরিচালক রবার্ট মুলার। মুলারের তদন্ত কার্য এখন চলমান রয়েছে।
ওয়াশিংটন পোস্ট জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ২০১৭ সাল পর্যন্ত করা গত কয়েক বছরের পোস্ট বিশ্লেষণ করা হয়েছে। পোস্টগুলো খুঁজে পেতে সহযোগিতা করেছে সামাজিক মাধ্যমগুলো। সিনেট কমিটির জন্য রিপোর্টটি প্রস্তুত করেছে ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি’র কমপিউটেশনাল প্রোপাগান্ডা প্রোচেক্ট অ্যান্ড নেটওয়ার্ক অ্যানালাইসিস কোম্পানি গ্রাফিকা’। তথ্য বিশ্লেষণ করে তারা দেখতে পেয়েছে, রাশিয়ার পক্ষ থেকে ওইসব মিথ্যা ও ভুয়া তথ্য ছড়াতে সামাজিক মাধ্যমের হাজার হাজার অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। মার্কিন ভোটারদের টার্গেট করতে এসব অ্যাকাউন্ট খোলা হয়।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
