জুমার বয়ানের গুরুত্ব
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
জুমার দিন এবং জুমার নামাজ অনেক গুরুত্ব ও তাৎপর্যময়। এ দিনটি মুসলমানদের সাপ্তাহিক সম্মিলনের দিন। পাঁচ ওয়াক্ত নামাজ পাঞ্জেগানা মসজিদ, বাসাবাড়ি, অফিস-আদালত কিংবা দোকানপাটে পড়া গেলেও জুমার নামাজ জুমা মসজিদ ছাড়া আদায় করা যায় না। তাই এ দিন মুসলিম বিশ্বের মসজিদে মসজিদে ধনী-গরিব, ছোট-বড় সব শ্রেণীর মুসলমানের সমাবেশ ঘটে।
জুমার নামাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খুতবা। আরব দেশগুলোতে শুধু আরবি ভাষায় খুতবা দেয়া হয়। আরবিতে খুতবা পড়া ও শোনা ওয়াজিব বা অবশ্য পালনীয়। তাই এটা কখনো পরিত্যাগ করা যাবে না। রাসূলুল্লাহ সা:, খুলাফায়ে রাশেদিন, তাবেইন, তাবে-তাবেইনের খুতবার ওপর ভিত্তি করে ফুকাহায়ে কেরাম তথা ইসলামী আইনশাস্ত্রবিদেরা বলেন, খুতবায় নিম্নের বিষয়গুলো থাকা সুন্নত। যথা : ১. হামদ বা আল্লাহর প্রশংসা; ২. সানা বা রাসূলের প্রশংসা; ৩. শাহাদাতাইন তথা আল্লাহ তায়ালা ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সা: আল্লাহর বান্দা ও রাসূল এ দু’টি বিষয়ের সাক্ষ্য প্রদান; ৪. রাসূলুল্লাহ সা:-এর ওপর দরুদ; ৫. তাকওয়ার আদেশমূলক কুরআনের আয়াত; ৬. আরবি ভাষায় ওয়াজ-নসিহত; ৭. দুই খুতবার মাঝে বসা; ৮. দ্বিতীয় খুতবায় পুনরায় হামদ, সানা, শাহাদাতাইন ও দরুদ পাঠ করা; ৯. বিশ্ব মুসলিমের জন্য দোয়া করা; ১০. উভয় খুতবা নামাজের তুলনায় সংক্ষিপ্ত হওয়া ইত্যাদি। আমাদের বাংলাদেশসহ অন্য অনারব দেশগুলোতে আরবি মূল খুতবার আগে মুসল্লিদের বোঝার জন্য নিজ নিজ মাতৃভাষায়ও বয়ান করা হয়। সাধারণত আরবি খুতবার বিষয়বস্তুর আলোকেই ভাষান্তর বা ভাবান্তর করা হয়।
জুমার নামাজের আগে বয়ান করা সাহাবায়ে কেরাম রা:-এর যুগেও ছিল। এটা তাঁদের আমল দ্বারা প্রমাণিত। তাই এতে কোনো নিষেধাজ্ঞা নেই। এ বয়ান খতিব বা অন্য কেউ করতে পারেন। আসেম রহ: তাঁর পিতা থেকে বর্ণনা করেন, জুমার দিন হজরত আবু হুরায়রা রা: জুতা খুলে মিম্বরের পাশে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সা:-এর বিভিন্ন বাণী পেশ করতেন। (মুসতাদরাকে হাকিম : ১/১৯০)
বয়ান তথা দাওয়াতের গুরুত্ব তুলে ধরে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘আর তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজে বাধা দান করবে। তারাই হলো সফলকাম।’ (সূরা আলে ইমরান : ১০৪) এভাবে দ্বীনের পথে দাওয়াত দানকারীদের অনুপ্রাণিত করে আল্লাহ তায়ালা ঘোষণা করেন, ‘ওই ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং নিজেও সৎকাজ করে, আর বলেন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত।’ (সূরা হা-মিম সিজদাহ : ৩৩) বিদায় হজের ঐতিহাসিক ভাষণে মহানবী সা: বলেন, ‘তোমরা একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও।’ (তিরমিজি)
জুমার এই বয়ান হতে পারে অপরাধ ও কুসংস্কারমুক্ত ইসলামী আদর্শ সমাজ গড়ার মাধ্যম। সে জন্য প্রয়োজন খতিব, মুসল্লি বিশেষ করে মহল্লাবাসী ও মসজিদ কমিটির ঐকান্তিক ইচ্ছা, চেষ্টা ও পারস্পরিক সহযোগিতা। কমিটির লোকজন একজন হকপন্থী যোগ্য আলেমকে খতিব নিয়োগ দেবেন, যিনি কুরআন-হাদিসের আলোকে ইসলাম, সমাজ ও মানুষের অসঙ্গতিগুলো প্রতি জুমায় একটি একটি করে তুলে ধরবেন। যেমন সুদ, ঘুষ, যৌতুক প্রথা, ইভটিজিং, নারী নির্যাতন, কুসংস্কার, মাদকাসক্তি, যুবসমাজের অধঃপতন, ইসলাম ও দেশবিরোধী কর্মকাণ্ড, জাতীয় ও আন্তর্জাতিক সমকালীন প্রসঙ্গ ইত্যাদি। মক্কা শরিফের মসজিদে হারাম এবং মদিনা শরিফের মসজিদে নববীর জুমার খুতবায়ও সমকালীন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলো প্রাধান্য পেয়ে থাকে। এ ছাড়া কুরআন-হাদিসের আলোকে দুনিয়ার জীবন, পরকালের জীবন, জান্নাতের শান্তি, জাহান্নামের শাস্তি ইত্যাদি বিষয় তো আলোচনা করবেনই। মোট কথা, খতিব প্রচলিত নিয়মে আলোচনার নির্দিষ্ট বিষয়ে না থেকে ইসলামের সার্বিক বিষয় পর্যায়ক্রমে মুসল্লিদের মাঝে তুলে ধরবেন। এ ক্ষেত্রে মুসল্লিরাও আগেভাগে মসজিদে গিয়ে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে। এভাবে প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয়ে আলোচনা শুনতে শুনতে মুসল্লিদের ইসলাম সম্পর্কে জানার পরিধি বাড়বে। ইসলাম ও সমাজের অসঙ্গতিগুলো দূর হতে থাকবে।
জুমার আজানের পর জুমার নামাজ ছাড়া অন্য কাজে ব্যস্ত হয়ে পড়া কঠোরভাবে নিষিদ্ধ। আর জুমার দিন জুমার নামাজে আগেভাগে হাজির হওয়া এবং মনোযোগ সহকারে জুমার বয়ান ও খুতবা শোনার বিশেষ গুরুত্ব ও ফজিলতের কথা বলা হয়েছে। হাদিসের বর্ণনায় আছে, জুমার জামাতের সময় মসজিদের দ্বারদেশে রহমতের ফেরেশতারা অবস্থান গ্রহণ করে কে কখন হাজির হচ্ছে তা লক্ষ করেন। যারা নিতান্ত বিনয়, নম্রতা ও বিশেষ মনোযোগের সাথে জুমায় হাজিরা দেন, তাদের নাম রহমতপ্রাপ্ত বান্দাদের তালিকায় লিখে রাখেন। আল্লাহ তায়ালার পক্ষ থেকে শান্তির একটি আবহ সৃষ্টি হয়। এতে ইবাদতে মনোনিবেশ বৃদ্ধি পায়।
হজরত আবদুল্লাহ ইবনে ইউসুফ রা: ও আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো গোসল করে নামাজের জন্য আসে, সে যেন একটি উট কুরবানি করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে এলো, সে যেন একটি গাভী কুরবানি করল। যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে এলো, সে যেন একটি শিংবিশিষ্ট দুম্বা কুরবানি করল। যে ব্যক্তি চতুর্থ পর্যায়ে এলো, সে যেন একটি মুরগি কুরবানি করল। যে ব্যক্তি পঞ্চম পর্যায়ে এলো, সে যেন একটি ডিম কুরবানি করল। পরে ইমাম যখন খুতবা দেয়ার জন্য বের হয়, তখন ফেরেশতারা জিকির শোনার জন্য হাজির হয়ে থাকেন।’ (বুখারি, মুসলিম, তিরমিজি)
কিন্তু অনেক মসজিদে মুসল্লিরা সময়ক্ষেপণ করে মসজিদে এসে থাকেন, ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও খতিব যথাসময়ে বয়ান শুরু করতে পারেন না, কিংবা মোটেও বয়ান করা হয়ে ওঠে না।
পরিতাপের বিষয় হচ্ছে, দেশের বেশির ভাগ মসজিদেই খতিব স্বাধীনভাবে কুরআন-হাদিসের কথা বলতে পারেন না। সে জন্য তাদের ওপর বাধা ও চাপ আসে। সব মতাদর্শের ওপর ইসলামী মতাদর্শকে প্রাধান্য দিয়ে স্বাধীন আলোচনার সুযোগ সৃষ্টি করা এলাকাবাসীর ঈমানি দায়িত্ব।
আবার কোনো কোনো মসজিদে বিশেষ করে মফস্বলের মসজিদে বলতে গেলে বয়ানই হয় না। হয়তো খতিব সেভাবে কথা বলতে অভ্যস্ত নন, অথবা খতিব-মুসল্লি কেউই এ ব্যাপারে গুরুত্ব দেন না। মুসল্লিরা অযথা বসে থেকে গল্প-গুজব করে সময় নষ্ট করেন। আর এভাবেই বছরের পর বছর কেটে যাচ্ছে। এমনটি করা মোটেও উচিত হচ্ছে না। অথচ দেখা গেছে, ওই মসজিদগুলোতেই মাহফিলের নামে প্রতি বছর লাখ টাকা খরচ করা হয়ে থাকে। একেকজন বক্তাকে ৩০-৩৫ হাজার টাকা করে হাদিয়া দিয়ে এনে ওয়াজ করাতে পারলে, ভালো সম্মানী দিয়ে একজন ইমাম-খতিব কেন নিয়োগ দেয়া যাবে না? মাহফিলে তো শুধু একদিন ওয়াজ শোনা যায়, আর খতিবের মাধ্যমে শোনা যাবে প্রতি সপ্তাহে। বাস্তবতা হলো, মাহফিল থেকে জুমার নামাজপূর্ব বয়ান অনেক ফলপ্রসূ। কারণ মাহফিলে সাধারণত এক শ্রেণীর ধার্মিক মুসলমান যারা ইসলাম সম্পর্কে মোটামুটি অবগত তারাই গিয়ে থাকেন। আর জুমার নামাজ আদায় করতে সমাজের উঁচু-নীচু, ধনী-গরিব, বৃদ্ধ-যুবক, শিশু-কিশোর সর্বস্তরের মুসলমান হাজির হন। এ জন্য তাদের কাছে ইসলামের বাণী পৌঁছানো আরো বেশি জরুরি এবং সহজ।
আলহামদুলিল্লাহ, দেশের কিছু মসজিদে বিশেষ করে রাজধানী, জেলা ও থানা শহরের বিভিন্ন মসজিদে একদল যোগ্য তরুণ আলেম-খতিব বয়ানের এই উপকারী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন প্রতিকূলতা এড়িয়ে এই ফলপ্রসূ ভূমিকা পালন করে যাচ্ছেন। সমাজের সাধারণ মানুষ এর মাধ্যমে অনেক উপকৃত হচ্ছেন। মুসল্লিদেরও তারা সেভাবে গড়ে তুলেছেন।
আমরাও যদি সমাজ বদলের এই মিছিলে শামিল হতে চাই, তা হলে মুসল্লিদের সাথে পরামর্শ করে বয়ানের সময় ঠিক করে নেয়া যায়। সহজ পদ্ধতি হলো, প্রথম আজানের পর বয়ান শুরু করবেন, মুসল্লিরা এসে নীরবতার সাথে বয়ান শুনবেন। খুতবার ১০ মিনিট আগে তা শেষ করে মুসল্লিদের সুন্নত পড়ার সুযোগ দেবেন। এরপর খতিব আজানের পর আরবি ভাষায় দু’টি খুতবা দিয়ে সাথে সাথে নামাজ পড়াবেন। (ফাতাওয়া মাহমুদিয়া : ১২/৩৮৬-৩৯২)
ইসলামের আলোকে আদর্শ সমাজ বিনির্মাণে দেশের প্রতিটি জুমা মসজিদে ইলম ও আমলদার সহি আকিদার যোগ্য আলোচক খতিব নিয়োগ দেয়া প্রয়োজন এবং খতিবদেরও সমাজের চাহিদা অনুযায়ী যুগোপযোগী বয়ান করা কর্তব্য।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
