জাস্টিন ট্রুডোর বিয়ে বিচ্ছেদ বিশ্বব্যাপী প্রতিক্রিয়া
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩
আজকাল ডেস্ক -
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোরি ট্রুডোর বিচ্ছেদের খবরে বুধবার ভরা ছিল দেশটির সংবাদমাধ্যমগুলো। কানাডার বাইরেও মানুষের আগ্রহ ছিল দুজনের এই বিচ্ছেদ নিয়ে। বিষয়টি খবরের শিরোনাম হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশ ও ভারতসহ অন্য দেশগুলোতেও।
ট্রুডো-সোফির বিচ্ছেদের খবরগুলো করা হয়েছে মূলত এ নিয়ে ট্রুডোর করা একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে। ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘সোফি ও আমি আপনাদের জানাতে চাই, অনেক খোলামেলা ও গঠনমূলক আলোচনার পর আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সব সময়ের মতো আমরা ঘনিষ্ঠ পরিবার হিসেবে থাকব। আমাদের মধ্যে গভীর ভালোবাসা থাকবে।’
এ বিচ্ছেদের খবর ফলাও করে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সংবাদপত্র নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট। সিএনএন, সিবিএস ও এনবিসিসহ দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ট্রুডো-সোফির খবর শিরোনাম হয়েছে। বুধবার বিকেলে মার্কিন সাময়িকী পিপল-এর ওয়েবসাইটে শীর্ষ সংবাদ ছিল এই বিচ্ছেদ। সংবাদমাধ্যম টিএমজেড-এর ওয়েবসাইটেও খবরটি গুরুত্ব পেয়েছে।
বিষয়টি নিয়ে সিবিসি নিউজ নেটওয়ার্কের সঙ্গে কথা বলেছেন যোগাযোগ বিষয়ক সংস্থা সিনট্যাক্স স্ট্রাটেজিকের প্রধান নির্বাহী (সিইও) জেনিফার স্টেওয়ার্ট। তাঁর মতে, কানাডার চেয়ে বাইরের দেশগুলোতে ট্রুডো-সোফির বিচ্ছেদের খবর বেশি নজর কাড়বে। তিনি বলেন, ‘এটা কানাডার খবর না, আন্তর্জাতিক খবর। ট্রুডো ও সোফিÑদুজনেরই তারকা খ্যাতি রয়েছে। আর ট্রুডোর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের সহানুভূতি রয়েছে। আমি মনে করি, কানাডার চেয়ে দেশটির বাইরের মানুষের এই সহানুভূতি বেশি।’
সম্প্রতি রাজা তৃতীয় চার্লসের অভিষেকের সময় যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন ট্রুডো ও সোফি। তাঁদের বিচ্ছেদের খবর বিবিসির মূল পাতায় স্থান করে নিয়েছে। দ্য গার্ডিয়ান ও ডেইলি মেইলের মতো ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোও এ বিচ্ছেদ নিয়ে খবর করেছে। এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের সময়ও যুক্তরাজ্যের রক ব্যান্ড কুইনের একটি গান গেয়ে আলোচনায় এসেছিলেন ট্রুডো।
২০১৫ সালে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন ট্রুডো। সে সময় মার্কিন সাময়িকী ভোগের প্রচ্ছদে স্থান করে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছিলেন ট্রুডো ও সোফি। পরে ২০১৭ সালে তাঁদের নিয়ে আরেকটি নিবন্ধ প্রকাশ করে ভোগ। তাতে দুজনের দীর্ঘ দিনের ভালোবাসার ওপর আলোকপাত করা হয়েছিল।
এই বিচ্ছেদে হলিউড তারকাদের বিচ্ছেদের মতো অনুভূতি রয়েছে বলে মনে করেন এন্টারপ্রাইজ কানাডার প্রেসিডেন্ট জাসন লিয়েটার। সিবিসি নিউজ নেটওয়ার্ককে তিনি বলেন, ‘তিনি দীর্ঘ দিন ধরে কানাডার প্রধানমন্ত্রী। আমরা তাঁকে চিনি, তাঁর পরিবারকে চিনি। এই খবর শোনার পর আমি আশা করছিলাম, তাঁদের সন্তানেরা যেন ভালো থাকে।’
সাবেক এই দম্পতিকে নিয়ে খবর বেরিয়েছে ফ্রান্স, আয়ারল্যান্ড, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যমগুলোতেও। এ নিয়ে কানাডার চার্লিটন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জোনাথন মালয় বলেন, ট্রুডো প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিশ্বে মানুষের কাছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ বেড়েছে।
জোনাথন মালয় বলেন, কানাডার প্রধানমন্ত্রী হিসেবে ট্রুডোর ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই মানুষের অস্বাভাবিক রকমের আগ্রহ রয়েছে। তাই তাঁর পারিবারিক জীবনে এমন একটি দুর্ভাগ্যজনক ও একান্ত ব্যক্তিগত ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা অবাক করার মতো কিছু নয়।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
