জালনোট কারবারিদের ঠেকাতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী
প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯
ঈদ এলেই মৌসুমী অপরাধীদের ঢল নেমে যায় রাজধানীসহ সারাদেশে। তবে রাজধানীতে নানা কৌশলে তাদের কার্যক্রম পরিচালনা করে প্রতারক চক্রের সদস্যরা। বিশেষ করে জাল টাকা কারবারিরা বেপরোয়া হয়ে উঠে।
ঈদুল আজহাকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে জাল টাকা তৈরির চক্র ও কারবারিরা। এই চক্র বিপুল পরিমাণ জাল টাকা, ভারতীয় রুপি তৈরি করে গরুর হাট ও সীমান্ত এলাকায় ছড়িয়ে দেয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তবে এদের রুখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরইমধ্যে এই চক্রের সঙ্গে জড়িত শতাধিক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।
এদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হাতে। তাদের দেয়া তথ্যে প্রতারক চক্রের সদস্যদের দমন করতে সহজ হচ্ছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এই চক্রের প্রধান টার্গেট পশুর হাট। জাল টাকা গরু ব্যাপারী, ক্রেতা-বিক্রেতাদের মাঝে ছড়িয়ে দেয়াই প্রধান টার্গেট। এমন প্রতারণাকে প্রতিহত করতে রাজধানীর সব হাট ও শপিং মলে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও গোয়েন্দা সংস্থাগুলো। পোশাকধারী, সাদা পোষাকে, সিভিল টিমে ডিউটি করবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে, গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, জাল নোট তৈরিতে জড়িত রয়েছে দেশি-বিদেশি অনেক চক্র। নতুন পুরাতন মিলিয়ে জালনোট চক্রের সঙ্গে সারাদেশে ৫০টি চক্র জড়িত রয়েছে। শুধুমাত্র ঢাকাতেই ২০ থেকে ২৫টি চক্র রয়েছে। এদের অনেকেই বিভিন্ন সময় আইন-শৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবার সক্রিয় হয়ে উঠেছে।
জাল চক্র যেন বাজারে প্রতারণা না করতে পারে সেই লক্ষে আগে থেকেই অভিযান পরিচালনা করছে র্যাব ও ডিবি পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল রাজধানীর কদমতলী এলাকা থেকে আলমগীর হোসেন ও সুমন চন্দ্র সাহা নামের দু’জনকে আটক করে র্যাব-২। তাদের কাছে পৌনে তিন লাখ টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল ও তাজাগুলি পাওয়া যায়।
র্যাব-২ এর এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, আটক আলমগীর ও সুমন চন্দ্র দীর্ঘদিন যাবৎ তারা পরস্পর যোগসাজশে জাল টাকার ব্যবসা করে আসছে। ঈদকে কেন্দ্র করে তারা কোরবানির পশুর হাটে জাল নোট ছড়িয়ে দেয়ার চেষ্টা চালিয়ে আসছিল। তিনি আরো জানান, তাদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এর সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।
এরআগে, রাজধানীতে পৃথক অভিযানে জাল টাকা ও ভারতীয় জাল রুপি তৈরি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯০ লাখ টাকার জাল নোট ও ২৬ লাখ জাল রুপি। আটক প্রতারকরা হলেন, রাজধানীর ফকিরাপুল থেকে লাল মিয়া ও শহিদুল ইসলাম, সবুজবাগ থেকে আবিদা সুলতানা ও আলামিন, লিয়াকত হোসেন ওরফে জাকির, শান্তা আক্তার ও মমতাজ বেগম।
এদিকে, সংশ্লিষ্ট সূত্র জানায়, জাল টাকা তৈরি ও বাজারজাত করার ক্ষেত্রে রাজধানীতেই অন্তত ২০ থেকে ২৫টি চক্র সক্রিয়। এর আগে গত ৮ জুন রাজধানীর মিরপুরের একটি ভাড়া বাসা থেকে ছাপা ও অর্ধছাপা বাংলাদেশি ১০০০ ও ৫০০ টাকা মূল্যমানের বিপুল পরিমাণ জাল নোট, জাল নোট তৈরির কাগজ, ১২টি ফ্রেম, রং, নিরাপত্তায় ব্যবহৃত থ্রেট সুতা, তিনটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, তিনটি প্রিন্টার, ১২ বান্ডেল উদ্ধার করা হয়। এ সময় চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীতে এই প্রতারক চক্রটি জাল নোট ছড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানায় গোয়েন্দা সংস্থা।
এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরির চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে তাদের অপতৎপরতা রোধে আমাদের গোয়েন্দারা মাঠে নেমেছেন। কোনোভাবেই যেন তারা প্রতারণা করতে না পারে সেই দিকে প্রস্তুত গোয়ান্দা সংস্থা।
জাল টাকা প্রতারকদের উদ্দেশ্যে সম্পর্কে ডিবির এই কর্মকর্তা আরো বলেন, গ্রেফতার ব্যক্তিরা ঈদে পোশাক ও গরু আমদানি করা ব্যবসায়ীদের মাধ্যমে জাল রুপি পাচার করে। চক্রটির মূল হোতা লিয়াকত হোসেন জাল রুপি দেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের আগ্রহী ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী সরবরাহ করত। শান্তা ও মমতাজ জাল রুপি তৈরির দক্ষ কারিগর বলে ও জানান।
ডিএমপির একাধিক কর্মকর্তা জানান, প্রতি বছরই ঈদকে ঘিরে মৌসুমী অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। তবে আইন-শৃংখলা বাহিনীর কঠোর নজরদারির কারণে অন্য বছরের তুলনায় খুবই কম অপরাধ সংঘটিত হচ্ছে।
তারা আরো বলেন, অপরাধ করার আগেই অপরাধীরা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে। ঈদকে ঘিরে প্রতি বছর জাল টাকার ব্যবসায়ীরা বড় ধরনের টার্গেট নিয়ে মাঠে নামে। তবে এবার বেশ কয়েকটি গ্রুপকে আগেই গ্রেফতার করা হয়েছে।
জাল টাকা প্রতারক চক্র সম্পর্কে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ডিসি মশিউর রহমান বলেন, আমরা সর্বদা জাল টাকা প্রতারক চক্র ও কারবারিদের ধরতে তৎপর রয়েছি।
তিনি আরো বলেন, আপনারা জানেন এরইমধ্যে আমরা বেশ কয়েকটি চক্রকে ধরেছি। তারা যতই চতুর হোক না কেন আমাদের হাত থেকে রেহাই পাবে না। আমাদের অভিযান অব্যহত রয়েছে।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
