জামাইকা মুসলিম সেন্টারের ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার
কাগজ ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪
নিউইয়র্ক সিটিতে মুসলিম ইমিগ্রান্টের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে মসজিদের সংখ্যা। বাংলাদেশী মুসলিম কমিউনিটি এদিক থেকে বরাবরই এগিয়ে। সিটির বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলোতে এ কারণেই গড়ে উঠছে নতুন মসজিদ, মাদ্রাসা ও হাফেজি স্কুল। ধর্মীয় এসব প্রতিষ্ঠানের মধ্যে সর্ববৃহৎ জ্যামাইকা মুসলিম সেন্টার জেএমসি। জ্যামাইকা হিলসের ১৬৮ স্ট্রিটে অবস্থিত জেএমসিকে কেন্দ্র করে স্থানীয় হিলসাইড এভিনিউয়ে বিপুল সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান যেমন গড়ে উঠেছে তেমনি গড়ে উঠেছে বাংলাদেশীদের বসতি। প্রতিনিয়তই বাংলাদেশী কমিউনিটির কলেবর বাড়ছে এখানে।
জ্যামাইকা মুসলিম সেন্টারটি বর্তমানে একটি দ্বিতল ভবন। প্রতি ওয়াক্তের নামাজে ভবনটির প্রথম তলা ঠাসা থাকে মুসল্লিতে। শুক্রবার জুমার নামাজ দুই থেকে তিনটি জামাতে অনুষ্ঠিত হয়। এসময় মসজিদ ভবনের সামনের জায়গা ছাড়াও ১৬৮ স্ট্রিটে নামাজের ব্যবস্থা করা হয় রাস্তা বন্ধ করে দিয়ে। এছাড়া রমজান মাসে তারাবি নামাজে অংশ নেন প্রায় দুই হাজার মুসলিম নারী পুরুষ। ভবনটির দোতলায় মহিলাদের নামাজের স্থান। সবকিছু মিলিয়ে বিপুল সংখ্যক মুসল্লির নামাজের স্থান সংকুলনা হচ্ছে না। বিশেষ করে শীতকালে ও প্রতিকূল আবহাওয়ায় জুমা নামাজ আদায়ে বড় ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আগামী বছরগুলোতে রমজানে তারাবি এবং মুসল্লিদের ঈদের জামাত আদায়ে অসুবিধা আরো বাড়বে। সার্বিক সুবিধার কথা বিবেচনা করে জেএমসির বর্তমান পরিচালনা কমিটি ভবনটির সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে।
নতুন সম্প্রসারণ প্রকল্প অনুযায়ী বর্তমান দ্বিতল ভবনের উপরে আরো দুটি তলা নির্মাণ করা হবে। এতে ভবনটি উন্নীত হবে চতুর্থ তলায়। ফলে অধিক সংখ্যক মুসল্লি সুযোগ পাবেন এক সাথে নামাজ আদায়ে। সম্প্রসারিত প্রকল্পের জন্য অর্থ সংগ্রহের জন্য ফান্ড রেইজিংয়ের আয়োজন করে জেএমসি কর্তৃপক্ষ। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ম্যারিয়ট লাগর্ডিয়া এয়ারপোর্ট হোটেলে আয়োজিত ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগৃহীত হয়েছে। বাদ মাগরিব অনুষ্ঠিত ফান্ড রেইজিংয়র শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন নতুন প্রজন্মের আফিক সাইয়িদ।
জেএমসির সেক্রেটারী আফতাব মান্নানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ডা. মাহমুদুর রহমান। মসজিদের মূল ভবন সম্প্রসারনের প্রয়োজনীয়তা এবং প্রকল্পের বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান ডা. নাজমুল এইচ খান। ফান্ড রেইজিং কমিটির আহবায়ক ফার্মাসিস্ট রাশেদ রানা ও ইমাম শামসি আলী ভবন সম্প্রসার ও আর্থিক অনুদান প্রসঙ্গে আলোচনা করেন। মূল বক্তব্য রাখেন শেষ হাসান আবু না’র। বক্তাগণ সবাইকে মুক্ত হস্তে দান করার আহবান জানান। দোয়া-মোনাজাত পরিচালনা করেন জেএমসি’র ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ।
প্রস্তাবিত এই প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল সংখ্যক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন মূল ভবনটিতে। তৃতীয় ও চতুর্থ তলায় আয়তন বাড়বে আরো ৫ হাজার ৬৫০ বর্গফুট ।
ফলে বর্তমান ৯ হাজার ৮৪০বর্গফুট মিলে মোট আয়তন দাঁড়াবে ১৫ হাজার ৪৩৪ বর্গফুট। বর্তমান দ্বিতীয় তলা থেকে হিফজ স্কুল তৃতীয় তলায় সরানো হলে সেখানে অতিরিক্ত আরো ১৮০জন মুসল্লির নামাজের স্থান সংকুলান হবে। এছাড়া প্রথম তলা থেকে অফিস স্টোরেজ সরালে আরো ৬০ জন মুসল্লির নামাজের জায়গা বাড়বে। বর্তমান ভবনের দুই রুমের মাঝের দেয়াল ভেঙ্গে মিম্বার নিয়ে আসা হবে মাঝামাঝি স্থানে। ইমামের অফিস স্থানান্তর করা হবে চতুর্থ তলায়। নতুন তৃতীয় এবং চতুর্থ তলা নির্মাণ কাজে আনুমানিক আড়াই মিলিয়ন ডলার ব্যয় হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তথ্যানুসন্ধানে জানা যায় ১৯৯২ সালে বর্তমান ঠিকানার প্রাইভেট বাড়িটি ভেঙ্গে জেএমসির নতুন ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়। ১৯৯৩ সালে প্রতিষ্টিত হয় জেএমসির নতুন ভবন। ১৯৯৭ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় শুক্রবার আনুষ্ঠানিকভাবে জেএমসি ভবন তথা আল মামুর মসজিদ ভবনের ঘোষণা দেয়া হয়। ভবনটি নির্মাণে প্রায় এক মিলিয়ন ডলার খরচ হয়। পরবর্তীতে ভবনটি দ্বিতল করা এবং পাশাপাশি আরো একটি প্রাইভেট হাউজ ক্রয় করে মসজিদ ভবনটির পরিধি বাড়ানো হয়। জ্যামাইকা মুসলিম সেন্টারে বিভিন্ন প্রকল্পঃ আল মামুর স্কুল, জামিয়া কোরানিয়া একাডেমী, উইকেন্ড ইসলামিক স্কুল, জেএমসি লাইব্রেরী।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
