জাকাত সংগ্রহ ও একটি হাদীস
প্রকাশিত: ২২ মে ২০১৯
সাম্প্রতিক কিছু লেখায় সরকারি ব্যবস্থাপনায় জাকাত আদায়ের কথা ওঠে এসেছে। তাদের দাবি হচ্ছে, সরকার যদি নিজের তত্বাবধানে জাকাত আদায় ও বণ্টন করে তাহলে দেশের দারিদ্রের হার দ্রুত কমে আসবে।
অন্য দিকে কিছু আর্থিক প্রতিষ্ঠান জাকাত ফান্ডের নামে জাকাত সংগ্রহ করে আসছে আগে থেকেই।
জাকাতের ক্ষেত্রে মূল সিস্টেম হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করা। এ কারণেই হজরত আবু বকর (রা.) এর সময় একদল লোক যখন বাইতুল মাল তথা রাষ্ট্রীয় কোষাগারে জাকাত দিতে অস্বীকার করে, তখন তিনি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন।
জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকন। আর্থিক ইবাদত। নামাজ, রোজা, হজ ইত্যাদি ইবাদত সমূহ সহীহ হওয়ার জন্য যেমন কিছু শর্ত রয়েছে তেমনি রয়েছে জাকাত আদায় সহীহ হওয়ার জন্যও কিছু শর্ত। এর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে, জাকাতযোগ্য ব্যক্তিকে জাকাতের মালের মালিক বানিয়ে দেয়া।
জাকাত পাওয়ার যোগ্য কারা, শরীয়ত তা নির্ধারণ করে দিয়েছে। আল কোরআনে বলা হয়েছে, ‘জাকাত তো ফকির, মিসকিন, জাকাতের কাজে নিয়োজিত কর্মচারী ও যাদের মনোরঞ্জন করা উদ্দেশ্য-তাদের জন্য। এ ছাড়াও জাকাত দাশমুক্ত করণ, ঋণগ্রস্তদের দায়মুক্তি, আল্লাহর রাস্তায় মুজাহিদ ও মুসাফিরের জন্য।’ (সূরা তাওবা-৬০) ‘যাদের মনোরঞ্জন করা উদ্দেশ্য-তাদেরকে জাকাত দেয়া যাবে’ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলামের প্রাথমিক যুগে অমুসলিমদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য জাকাত দেয়া হতো। কিন্তু পরবর্তীতে তা রহিত হয়ে যায়।
মালিক না বানিয়ে কাউকে সরাসরি জাকাতের মাল বা তা দ্বারা ক্রয়কৃত বস্তু খাইয়ে দেয়া হলে জাকাত আদায় হবে না বলে ফুকাহায়ে কেরাম মত দিয়েছেন। এই আলোচনার অর্থ হচ্ছে, জাকাতের মাল যেনতেনভাবে খরচ করা যাবে না। অন্যথায় ব্যক্তির জাকাত আদায় হবে না। কখনো এমন হতে পারে প্রাকৃতিক দূর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে জাকাত ফান্ড থেকে ব্যাপক সাহায্য করা হলো। অথচ, যারা ক্ষতিগ্রস্থ তারা সকলেই জাকাতের উপযুক্ত নাও হতে পারে।
দ্বিতীয় বিষয় হচ্ছে, বাংলাদেশে ব্যাপকভাবে দূর্নীতি হয়ে থাকে। বিগত সময়ে আমরা দেখেছি, হাজিদের জন্য বরাদ্দকৃত টাকা, বিদেশ থেকে আগত কোরবানির পশুর গোশত, ইয়াতিমের মালসহ এ ধরনের অনেক কিছুতেই দুর্নীতি হয়েছে। জাকাতের নামে টাকা কালেকশন করে তা দুর্নীতির রাঘববোয়ালের পেটে যাবে না তা অবিশ্বাস্য। আর এমনটা হলে মানুষের জাকাত আদায় হবে না। তাই জাকাতের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার আগে এই সমস্যাগুলোর শুরাহা করতে হবে। এগুলোর সমাধান না করে, জাকাতের মাল সরকারের হাতে তুলে দেয়ার কথা বললে, সঠিকভাবে জাকাত আদায় হবে না।
এ প্রসঙ্গে একটি হাদীসের উদ্ধৃতি দিয়ে আলোচনার ইতি টানতে চাই। হাদীসটি হজরত আবু হুমাইদ সায়েদী (রা.) থেকে বর্ণিত, একবার নবী করীম (সা.) এক ব্যক্তিকে জাকাতের মাল আদায়ের দায়িত্ব দিয়ে পাঠালেন। তিনি জাকাতের মাল নিয়ে এসে বলেন, এ হচ্ছে জাকাতের মাল আর এগুলো আমাকে দেয়া হাদিয়া। রাসূল (সা.) এ কথা শুনে রাগান্বিত হন। সঙ্গে সঙ্গে মিম্বারে ওঠে ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, আমি কাউকে কাউকে জাকাতের মাল আদায়ের দায়িত্ব দিয়ে পাঠাই। সে এসে বলে, এ হচ্ছে জাকাতের মাল আর এগুলো আমার জন্য হাদিয়া। সে কেন ঘরে বসে থেকে যাচাই করেনি যে, তাকে হাদিয়া দেয়া হয় নাকি? তারপর রাসূল (সা.) বলেন, ‘আল্লাহর শপথ, জাকাতের মাল থেকে কেউ যদি একটি উট, গরু বা ছাগল যাই নিবে, কিয়ামতের দিন ওই প্রাণীটি আওয়াজ দিতে দিতে আসবে।’ (মেশকাত) রাসূল (সা.) এর রাগের কারণ হচ্ছে, হতে পারে হাদিয়ার লোভে জাকাত নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম আদায় করবে। এতে জাকাত দাতা ও গ্রহীতা উভয়ে ক্ষতিগ্রস্থ হবে। আর এর কারণ হচ্ছে, সরকারি কর্মচারী। যেখানে রাসূল (সা.) এর যমানায় এমনটির আশংকা ছিলো, সেখানে আজকের এই দিনে এই আশংকার মাত্রা কতটুকু বেড়েছে, তা সকলেই জানি। তাই বর্তমানে সুষ্ঠুভাবে জাকাত সংগ্রহ ও প্রদানের আগে দুর্নীতির পথ বন্ধ করা প্রয়োজন। তাহলে সুষ্ঠুভাবে জাকাত আদায় হবে।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
