জম্মু-কাশ্মিরে সংঘর্ষে ১১ জন নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের দক্ষিণাঞ্চলীয় পালওয়ামায় সশস্ত্র বিদ্রোহীদের এক আস্তানায় দেশটির সেনাবাহিনীর অভিযানে তিন বিদ্রোহী নিহত হয়েছে। এ অভিযানে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে এক সেনাসদস্যও নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে পুরো এলাকা। বিক্ষোভকারীদের দমাতে পুলিশের ছোঁড়া গুলিতে আরো সাত বেসামরিক লোক নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবারের এই সংঘর্ষে এখন পর্যন্ত এক সেনাসদস্য, তিন বিদ্রোহী ও সাত বেসামরিক ব্যক্তি মিলিয়ে মোট ১১ জন নিহত হয়েছে। - খবর এনডিটিভি’র
পুলিশের এক কর্মকর্তা জানান, কাশ্মিরের দক্ষিণাঞ্চলের পালওয়ামা এলাকার একটি বাড়িতে বিদ্রোহীরা লুকিয়ে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা ওই বাড়ি ঘেরাও করলে সেখানে সংঘর্ষের সৃষ্টি হয়।
কাশ্মিরী পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সোম প্রকাশ বলেন, সংঘর্ষে সেনাবাহিনীর সাবেক এক সদস্য; যিনি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন, তিনি-সহ তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। বন্দুকযুদ্ধ চলাকালে সেনাবাহিনীর এক সদস্যও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই বাড়িতে সংঘর্ষ চলাকালীন শত শত গ্রামবাসী তীব্র শীত উপেক্ষা করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বাড়িটির দিকে অগ্রসর হতে থাকেন এবং নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের অপর এক কর্মকর্তা বলেন, সেনাবাহিনীর গুলিতে ছয় বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া স্থানীয় একটি হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, গুলিবিদ্ধ এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা গেছেন।
জম্মু ও কশ্মিরের দুই নেতা মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ শনিবারের এ প্রাণহানীর ঘটনায় প্রশাসনকে দায়ী করেছে।
আন্তর্জাতিক একটি পর্যবেক্ষক দল জানিয়েছে, ২০০৯ সালের পর চলতি বছরে কাশ্মিরে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০১৮ সালে জম্মু-কাশ্মিরে আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দেড়শ বেসামরিক নাগরিকসহ প্রায় ৫৫০ জন নিহত হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, চলতি বছরে ২৩০ জন বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। এদের অধিকাংশই কাশ্মির উপত্যকার স্থানীয় বাসিন্দা। তবে প্রতিনিয়ত কাশ্মিরের বিদ্রোহী গোষ্ঠীতে নতুন নতুন সদস্য নিয়োগ করা হচ্ছে।
২০১৬ সালে কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের জনপ্রিয় এক নেতার প্রাণহানির পর বিদ্রোহীদের প্রতি কাশ্মিরের জনগণের সমর্থন বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় হাজার হাজার গ্রামবাসী একত্রিত হয়ে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে।
১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর ভারত পাকিস্তান বিভক্ত হয়। তখন থেকেই কাশ্মির দ্বিখণ্ডিত। দুই দেশের মাঝে অবস্থিত হিমালয় অঞ্চলের কাশ্মিরকে নিজেদের ভূ-খণ্ড বলে দাবি করে ভারত-পাকিস্তান।
কাশ্মিরের স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে একীভূত করার দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে বিদ্রোহীরা। তবে ভারত সরকার কাশ্মিরকে তাদের ভূখণ্ড দাবি করে ওই অঞ্চলের নিরাপত্তার জন্য প্রায় ৫ লাখ সেনাসদস্য মোতায়েন রেখেছে। ১৯৮৯ সালের পর থেকে কাশ্মিরে অন্তত ৭০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে; এদের অধিকাংশই বেসামরিক।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
