জমকালো ঢালিউড অ্যাওয়ার্ডস
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৬ জুলাই ২০২৪
ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দর্শকদের বিপুল সমাবেশ
উৎসব আমেজে অনুষ্ঠিত হলো গোল্ডেন এজ হোম কেয়ার নিবেদিত ২২ তম ফিল্ম এন্ড মিউজিক ঢালিউড অ্যাওয়ার্ড। শো টাইম মিউজিকের আলমগীর খান আয়োজিত ঢালিউডের এই অনুষ্ঠান উপভোগ করতে জমায়েত হয়েছিলেন হাজারো প্রবাসী বাংলাদেশি। এতে বাংলাদেশ থেকে আগত ১৫ জন অভিনয় ও সংগীত শিল্পী অংশ নেন।
গত রোববার ৩০ জুন এ অনুষ্ঠানের আয়োজন ছিল জ্যামাইকার আমাজোরা হলে। হল ভর্তি দর্শকদের উপস্থিতিেিত ঢালিউড অ্যাওয়ার্ডের টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ প্রবাসে বাংলাদেশি সংস্কুতি ও কমিউনিটি বিকাশে যেকোন ধরনের সহযোগিতার কথা ঘোষণা দেন। তিনি বলেন. আলমগীর খান আলম গত ২১টি বছর ধরে এ অনুষ্ঠান করে আসছে। প্রবাসে সংগীত ও সংস্কৃতি বিকাশে তার অবদান অনস্বীকার্য। প্রতি বছর সামারে প্রবাসীরা এ অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকেন। এবারের এ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত।
অনুষ্ঠানের দিন প্রাকৃতিক আবহাওয়া অনুকুলে ছিল না। বৃষ্টি ও ঝড়ো হাওয়াকে উপেক্ষা করে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলমগীর খান আলম কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগত শিল্পীদের মধ্যে ছিলেন তাহসান, আতিয়া আনিসা, কমেডিয়ান নজরুল ইসলাম, মেহজাবিন চৌধুরী, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, মন্দিরা চৌধুরী, শাকিব খান ও চঞ্চল চৌধুরী। যুক্তরাষ্ট্রে প্রবাসী শক্তিমান অভিনেতা আহমেদ শরীফের প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের প্রশংসা পায়। এত অধিক সংখ্যক শিল্পীদের নিয়ে কোন অনুষ্ঠান শো টাইম মিউজিকের আলমগীর খান আলম ছাড়া অন্য কেউ এ যাবৎ উপহার দিতে পারেননি। এ প্রসঙ্গে আলমগীর খান আলম বলেন, আমার জীবনের অন্যতম সেরা ও বড় কাজ হচ্ছে প্রতিবছর ঢালিউড অ্যাওয়ার্ডের আয়োজন করা। অনেক প্রতিকূলতার মধ্যেও তা অব্যাহত রেখেছি। প্রবাসের স্পন্সরদের ভালোবাসা ও সহায়তা ছাড়া ২১ বছর ধরে এ ধরনের অনুষ্ঠান করা সম্ভব ছিল না। আমি দর্শক ও স্পন্সরদের কাছে এ জন্য কৃতজ্ঞ। অনুষ্ঠানে আগত শিল্পীদের প্রত্যেকেই আলমগীর খান আলমের ভূয়সী প্রসংশা করেন। তারা বলেন, এটা আলমগীর খান আলমের পক্ষেই সম্ভব। তিনিই প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরতে অক্লান্ত পরিশ্রম করছেন। জাতীয়ভাবে তার এই অবদানের মূল্যায়ন হওয়া উচিৎ।
৩০ জুন জ্যামাইকার আমাজোরা হলে সন্ধ্যা থেকেই দর্শকরা গেটে লাইন ধরে দাঁড়িয়ে পড়েন। সারিবদ্ধভাবে তারা হলে প্রবেশ করেন। রাত ৯টা নাগাদ অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে। এতে ছিল অ্যাওয়ার্ড বিতরণ, গান, গল্প ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন দিনাত জাহান মুন্নি এবং আলমগীর খান আলম। অ্যাওয়ার্ড নেওয়ার পাশাপাশি শিল্পীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় অভিনেতা আহমেদ শরীফকে। শুভেচ্ছা বক্তব্যের এক পর্যায়ে তিনি তার একটি সিনেমার ডায়ালগ দিয়েছেন। তিনি বলেছেন, প্রবাসের জীবন অনেক কষ্টের। বাংলাদেশে থাকাবস্থায় এ কষ্ট টের পাওয়া যায় না। আমরা প্রবাসীরা বাংলাদেশকে খুবই ভালোবাসি। দেশ ছাড়তে হয় নানাবিধ কারনে। অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে প্রশ্ন করা হয়, আপনি কি জীবনে চুরি করেছেন? উত্তরে বললেন, দর্শকদের মন চুরি করেছি। তারপর একটি গানের কয়েকটি লাইন পরিবেশন করেন। অনুষ্ঠানে তাহসান এবং লায়লার গান সবাইকে মুগ্ধ করেছে। বিশেষ করে তাহসান তো তরুণ প্রজন্মকে নাচিয়ে ছাড়েন। তাহসান ও ফারিনের দ্বৈত কন্ঠে অনুষ্ঠানের শেষ গান দর্শকরা অনেকদিন মনে রাখবে। মধ্যরাত অবধি প্রাসীরা এ অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে আলমগীর খান আলমকে সহায়তা করেন লায়ন জেএফএম রাসেল ও আব্দুর রশীদ বাবু।
অনুষ্ঠানে যাদের অ্যাওয়ার্ড দেওয়া হয় তারা হলেন, সেরা গায়ক তাহসান, সেরা গায়িকা আতিয়া আনিসা, সেরা কৌতুকাভিনেতা নজরুল ইসলাম, সেরা টিভি অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, ওয়েব সিরিজ তাসনিয়া ফারিণ, ওয়েব চলচ্চিত্র নিখোঁজ, সেরা টিভি অভিনেত্রী পপুলার ক্যাটাগরি তানজিন তিশা, মন্দিরা চৌধুরী, সেরা চলচ্চিত্র অভিনেতা শাকিব খান (প্রিয়তমা), অভিনেত্রী তমা মির্জা (সুড়ঙ্গ), সেরা পরিচালক রায়হান রাফি (সুড়ঙ্গ), হিমেল আশ্রাফ (প্রিয়তমা), সেরা টিভি অভিনেতা চঞ্চল চৌধুরী, রাইজিং সিংগার অ্যাওয়ার্ড (নর্থ আমেরিকা) নিপা জামান, মোস্তফা অনিক রাজ, সেরা সংগীত শিল্পী রানো নেওয়াজ, লোকসংগীত বিন্দু কনা, সুলতানা লায়লা, স্পেশাল অ্যাওয়ার্ড দর্শনা বনিক, অভিনেতা জায়েদ খান, এন্টারটেইনার শাহ নেওয়াজ, এন্টারপ্রেনিয়র নাসির সবুজ ও প্রিসিলা।
অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদান করেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট আকাশ রহমান, খলিল বিরিয়ানির প্রেসিডেন্ট খলিলুর রহমান, বিশিষ্ট আইন উপদেষ্টা এন মজুমদার, রিভাটেলের সিইও রুহিন হোসেন, গ্রিই ম্যাকানিক্যালের প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী লিটন, কাজী লিটন, শো-টাইমের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, বেলাল চৌধুরী, ও উৎসব ডট কমের রায়হান জামান।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক, শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, হাসান জিলানী, ইশতিয়াক রুমি, আব্দুর রশিদ বাবু, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৩ জুলাই বাফেলোতে অনুষ্ঠিত হবে এ বছরের ঢালিউডের পরবর্তী অনুষ্ঠান।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
