জমকালো অস্কার এবারের বিজয়ী যারা
আজকাল বিনোদন
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪
আণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ ছিল গত বছরের অন্যতম আলোচিত সিনেমা। গত রোববার ‘সেরা সিনেমা’ সহ মোট সাতটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছে এই সিনেমা।
এবারের অস্কারে সঞ্চালকের দায়িত্বে ছিলেন জিমি কিমেল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওপেনহেইমার সিনেমাটি আগে গোল্ডেন গ্লোব, বাফটাসহ অন্যান্য পুরস্কারও জিতে নিয়েছে। অস্কারে সর্বোচ্চ ১৩টি মনোনয়ন পায় এই সিনেমা। ওপেনহেইমার বক্স অফিসে ৯৫৩ দশমিক আট মিলিয়ন ডলার আয় করে এবং দর্শক ও সমালোচক উভয়ের কাছেই প্রশংসা পায়।
আয়ারল্যান্ডের অভিনেতা কিলিয়ান মারফি এই সিনেমায় তাত্ত্বিক পদার্থবিদ জে. রবার্ট ওপেনহেইমারের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার খেতাব জিতেছেন এবং সেরা পরিচালক হয়েছেন ক্রিস্টোফার নোলান।
এটাই নোলানের প্রথম অস্কার। এর আগে ডার্ক নাইট ব্যাটম্যান ট্রিলজি, মেমেন্টো, ইনসেপশনের মতো দর্শকনন্দিত সিনেমা নির্মাণ করলেও এটাই তার প্রথম অস্কার জয়।
অস্কার গ্রহণ করার সময় নোলান উল্লেখ করেন, সিনেমার ব্যবসায় এখন প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে চলছে এবং এখনো এই শিল্প বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ‘এই প্রক্রিয়ায় আমার একটি অর্থপূর্ণ ভূমিকা রয়েছে, এটা নিশ্চিত হতে পারাই আমার জন্য সবচেয়ে সেরা অর্জন’, যোগ করেন তিনি।
সেরা অভিনেত্রীর খেতাব জেতেন এমা স্টোন। ‘পুওর থিংস’ সিনেমায় অভিনয় করে তিনি তার দ্বিতীয় অস্কার জেতেন। এর আগে ২০১৬ সালে ‘লা লা ল্যান্ড’ সিনেমার জন্য তিনি অস্কার পেয়েছিলেন।
এক নজরে অস্কার:
সেরা অভিনেতা: কিলিয়ার মারফি (ওপেনহেইমার), সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস), সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার), সেরা সিনেমা: ওপেনহেইমার, সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহেইমার), সেরা পার্শ্ব অভিনেত্রী: ডে’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভারস), সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি), সেরা রূপান্তরিত চিত্রনাট্য: আমেরিকান ফিকশন (কর্ড জেফারসন), সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: দ্য বয় অ্যান্ড দ্য হেরন (হায়াও মিয়াজাকি ও তোশিও সুজুকি), সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য), সেরা চিত্রগ্রহণ: হয়তে ফন হয়তেমা (ওপেনহেইমার), সেরা পোশাক পরিকল্পনা: পুওর থিংস (হলি ওয়াডিংটন), সেরা প্রামাণ্যচিত্র: টোয়েন্টি ডেইস ইন মারিউপোল (মিস্তিস্লাভ চেরনোভ, ইউক্রেন), সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য লাস্ট রিপেয়ার শপ (বেন প্রাউডফুট ও ক্রিস বাওয়ার্স), সেরা চলচ্চিত্র সম্পাদনা: ওপেনহেইমার (জেনিফার লেম), সেরা রূপসজ্জা ও চুলসজ্জা: পুওর থিংস (নাদিয়া স্টেসি, জশ ওয়েস্টন ও মার্ক কুলিয়ার), সেরা মৌলিক আবহসংগীত: লুদভিগ গোরানসন (ওপেনহেইমার), সেরা মৌলিক গান: হোয়াট ওয়াজ আই মেড ফর? (গীতিকার ও সুরকার বিলি আইলিশ, ফিনিয়াস ও'কনেল, সিনেমা: বার্বি), সেরা শিল্প নির্দেশনা: পুওর থিংস (জেমস প্রাইস, শনা হিথ ও জুজা মিহালেক), সেরা শব্দ: দ্য জোন অব ইন্টারেস্ট (জনি বার্ন, টার্ন উইলার্স), সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: গডজিলা মাইনাস ওয়ান (তাকাশি ইয়ামাজাকি, কিয়োকো শিবুয়া, মাসাকি তাকাহাশি, তাতসুজি নোজিমা), সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার (ওয়েস অ্যান্ডারসন, স্টিভেন রালস), সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: ওয়ার ইজ ওভার! ইন্সপায়ার্ড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইয়োকো (ডেভ মালিন্স, ব্র্যাড বুকার), সম্মানসূচক অস্কার: মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেট, মার্কিন কমেডিয়ান, চিত্রনাট্যকার ও পরিচালক মেল ব্রুকস, চলচ্চিত্র সম্পাদক ক্যারল লিটেলটন, জিন হার্শোল্ট মানবিক অ্যাওয়ার্ড: সানড্যান্স চলচ্চিত্র উৎসবের নির্বাহী মিশেল স্যাটার।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
