ছয় আইনি ফান্দে বন্দি ট্রাম্প
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮
প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পশিবিরের আঁতাত ও মুখ বন্ধ রাখতে পর্নো তারকাদের অর্থ প্রদান এখনও তদন্তাধীন। এ নিয়ে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার আদালতে দেয়া তার সর্বশেষ নথিতে ট্রাম্পকে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করেছেন।
করেছেন ‘ইনডিভিজুয়্যাল ওয়ান’ তথা এক নম্বর আসামি। বিশ্ব গণমাধ্যমে এখন এই খবরগুলো প্রতিদিনই শিরোনাম হচ্ছে। শিগগিরই আরও কিছু আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন।
দিন যত যাচ্ছে, নিউইয়র্ক আর ওয়াশিংটনে তার বিরুদ্ধে তদন্তের তালিকাও দীর্ঘ হচ্ছে। এর কোনো না কোনোটি তার তীব্র মাথাব্যথার কারণ হতে পারে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে ট্রাম্পের সামনে অন্তত ছয়টি চ্যালেঞ্জ এবং এতে ফল কি হতে পারে, তা তুলে ধরা হয়েছে।
অভিষেক অনুষ্ঠানে অর্থের অপব্যবহার : বৃহস্পতিবার এক রিপোর্টে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ২০১৭ সালে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অর্থের অপব্যবহারের অভিযোগে আয়োজক কমিটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন ফেডারেল অপরাধ আদালত।
অনুষ্ঠান উপলক্ষে মোট ১০ কোটি ৭০ লাখ ডলার অর্থ উত্তোলন করে আয়োজক কমিটি। কোনো প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানে তোলা এটাই রেকর্ড অর্থ ছিল।
এই অর্থ কিভাবে খরচ করা হয়েছিল এবং অর্থ প্রদানের মাধ্যমে নতুন প্রশাসনের কাছে দাতারা কোনো সুবিধা নিয়েছে কিনা তা-ই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগ রয়েছে, নয়-ছয় করে খরচ করা হয়েছে ওই অর্থ।
নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ: মুলারের তদন্তের আসল লক্ষ্য হচ্ছে, রাশিয়া ও ট্রাম্পের নির্বাচনী প্রচারণাশিবিরের মধ্যকার যোগসাজশের বিষয়টি প্রকাশ করা। কিন্তু সাম্প্রতিক কিছু রিপোর্ট মতে, নির্বাচনে আরও কয়েকটি দেশের হস্তক্ষেপ করেছিল।
সেই দেশগুলোকেও তদন্তের আওতায় আনা হতে পারে। ডেইলি বিস্ট জানিয়েছে, রাশিয়ার মতো ট্রাম্পকে জেতাতে নির্বাচনে প্রভাব বিস্তার করেছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান তিন মিত্রদেশ সৌদি আরব, ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত। চলতি বছরের শেষেই ‘দ্বিতীয় ধাপের’ তদন্তে এ দেশগুলোর বিষয়ে তদন্ত শুরু করবেন মুলার।
ট্রাম্প হোটেল : শুধু নির্বাচনী আইন ভঙ্গ নয়, ট্রাম্পের জন্য অন্য বিপদও অপেক্ষা করছে। নতুন যে নথি ম–লার আদালতে উপস্থিত করেছেন, তাতে রাশিয়ার সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্কের ব্যাপারটিও উঠে এসেছে।
মস্কোতে তিনি রুশ অর্থানুকূল্যে একটি হোটেল বানানোর তালে ছিলেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি সে কথা চেপে যান। কারণ, তার বিশ্বাস ছিল, তিনি জিতবেন না।
কিন্তু প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে রুশদের কাছে তার গুরুত্ব বাড়বে। ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন জানিয়েছেন, রুশ প্রেসিডেন্টের আনুকূল্য লাভের চেষ্টায় তাকে ৫ কোটি ডলারের একটি ফ্ল্যাট দেয়ার কথাও বিবেচনায় এসেছিল।
ট্রাম্প ফাউন্ডেশন : ট্রাম্প ও তার সহযোগীদের স্বার্থের বিষয়ে চলমান ফেডারেল তদন্তের পাশাপাশি নিউইয়র্ক রাজ্য আইনজীবী ও তদন্তকারীরা তার দাতব্য সংস্থা ট্রাম্প ফাউন্ডেশন নিয়েও পর্যালোচনা করছেন। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউড অভিযোগ করে বলেছেন, ট্রাম্পের রাজনৈতিক ও ব্যবসায় স্বার্থ এগিয়ে নিতে তৎপর রয়েছে তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন। এই তৎপরতা করমুক্ত দাতব্য সংস্থাবিষয়ক রাজ্য আইনের স্পষ্ট লঙ্ঘন।
মুখ বন্ধে ঘুষ প্রদান : এ ব্যাপারে ইতিমধ্যে আদালতকে সব কথা জানিয়ে দিয়েছেন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। এই অপরাধে তিন বছরের জেলও হয়েছে তারা।
কোহেন জানিয়েছেন, কীভাবে তিনি ট্রাম্পের নির্দেশে নির্বাচনী আইন ভঙ্গ করে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস ও প্লেবয় মডেল ল্যারেন ম্যাকডুগালকে অর্থ ধরিয়ে দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল নির্বাচনের আগে তাদের মুখ বন্ধ রাখা।
ডেমোক্রেটিক কংগ্রেস সদস্যদের মধ্যে যারা আগামী মাস থেকে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণভার গ্রহণ করবেন, তাদের অন্যতম জ্যারেড নেডলার (আগামী কংগ্রেসে বিচার বিভাগীয় কমিটির নেতৃত্ব দেবেন) জানিয়ে দিয়েছেন, বিষয়টি তদন্তের বিবেচনা তার রয়েছে।
নির্বাচনে রুশ হস্তক্ষেপ : শুরুতেই বলা হয়েছে, নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছেন বিচার বিভাগের স্পেশাল কাউন্সেল মুলার। ইতিমধ্যে তিনি সর্বশেষ নথিতে তাকে কার্যত একজন ‘অপরাধী’ হিসেবে চিহ্নিত করেছেন।
যদি মুলারের চূড়ান্ত প্রতিবেদনে এই একই অভিযোগ উল্লিখিত হয় অথবা মুলার এই অভিযোগ আদালতে উত্থাপন করেন, তাহলে আগামী কংগ্রেসে তাহলে ট্রাম্পকে নিশ্চিত অভিশংসনের মুখে পড়তে হবে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
