ছিলেন ‘অত্যাচারী মানবিক’ ডাক্তার, হতে চান ‘চাকর’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯
‘বাংলাদেশে এমন কোনও হাসপাতাল নেই যেখানে তিনি ফোন করেননি। তার চেনা-পরিচিত এমন কোনও ডাক্তার নেই যাকে তিনি ‘অত্যাচার’ করেননি। ডাক্তারদের কাছে ফোন করেই তিনি বলতেন, ভাই আমার রোগীটা ভর্তি করে দেন, ভাই আমার রোগীটা এখনও ভর্তি হয় নাই কেন? অপারেশনের ডেটটা করে দেন। এমনিভাবে মানবিক কাজে বহু ডাক্তারকে ‘অত্যাচার’ করেছেন তিনি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ২০০১ সালে এমবিবিএস পাস করার পর একটি দিনের জন্য চাকরি করেননি। বাবার নির্দেশে জনগণের সেবা নিশ্চিত করার জন্য তিনি মানবিক কাজে নিজেকে মনোনিবেশ করেন। গত ১৭ বছরে নিজ এলাকার (জামালপুরের সরিষাবাড়ি উপজেলা) এক লাখেরও বেশি মানুষকে বিনামূল্যে দেখেছেন, তাদের ওষুধ দেয়ার চেষ্টা করেছেন।
যে লোকটি ১৭ বছর ধরে নিজ এলাকার রোগীদের সেবা প্রদানের জন্য ডাক্তারদের দ্বারে দ্বারে ঘুরেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে তিনি এখন দেশের ১৬ কোটির বেশি জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। দেশের মানুষের কল্যাণে তিনি এখন জনগণের ‘চাকর’ বা ‘সেবক’ হয়ে স্বাস্থ্য সেক্টর পরিচালনা করতে চান। তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত ডা. মুরাদ হাসান।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শহীদ ডা. মিলন অডিটরিয়ামে এক অনুষ্ঠানে নিজের এই জীবন কাহিনি জানান তিনি।
ঢামেকের এমবিবিএস প্রথমবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করছিলেন। নিজের স্মৃতিচারণে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন, আমি আগে থেকেই জনগণের সেবক বা চাকর ছিলাম। বহু ডাক্তারকে মানবিক (রোগীর চিকিৎসা) কাজের জন্য ‘অত্যাচার’ করেছি। যেদিন থেকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছি, সেদিন থেকে আরও বড় চাকর হিসেবে নিজেকে মনে করছি।
তিনি সবাইকে মনিব হিসেবে এবং নিজেকে চাকর হিসেবে মনে করে কাজ করে যেতে চান।
মুরাদ হাসান বলেন, আমি বিশ্বাস করি, সবচেয়ে বেশি মেধাবিরা ডাক্তার হবেন, তারা সবচেয়ে বেশি সেবা দেবেন। এ জাতির প্রত্যাশাও তাই। তিনি জানালেন, তিনি ডাক্তারদের জন্য, তাদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে চান। তবে প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ডাক্তারদের কাছ থেকেও তিনি সহায়তা কামনা করেন।
স্বাস্থ্যপ্রতিমন্ত্রী বলেন, মানুষ ডাক্তারদের দেখে ভয় পায়, ডাক্তারদের কাছে যেতে চায় না। কারণ, গেলে অনেক টাকা ভিজিট দিতে হবে, অনেক টেস্ট করাতে হবে। মানবিক চিকিৎসক হয়ে জনগণের মন থেকে এ ভীতি দূর করতে হবে।
তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রলীগের সভাপতি থাকাকালে ২০০০ সালের ২৮ জানুয়ারি তিনি বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন। তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে পড়ে যায়। ওই সময় বিএনপি-জামায়াতের তিন দিনের হরতাল চলছিল। সেদিন রাত ১২টায় তাকে মারাত্মক আহত অবস্থায় ঢামেকের প্লাস্টিক সার্জারি বিভাগে আনা হয়। অধ্যাপক ডা. সাফখাত হোসেন খন্দকার তার অস্ত্রোপচার করে বৃদ্ধাঙ্গুলি প্রতিস্থাপন করেন। সে হিসেবে তিনিই দেশের প্লাস্টিক সার্জারি প্রতিস্থাপনের প্রথম রোগী বলে দাবি তার।
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- শরীরে ভিটামিন ডির ঘাটতি বুঝবেন কীভাবে?
- মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্ত! এরপর চিকিৎসা…
