চীনে আটক কানাডীয়কে তিন বেলা জিজ্ঞাসাবাদ, নেভাতে দেওয়া হয় না বাতি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮
চীন আটক কানাডার একজন নাগরিক সম্পর্কে জানা গেছে, তাকে প্রতিদিন তিন বেলা জিজ্ঞাসাবাদ করা হয়। আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে দেওয়া হয়নি কোনও আইনজীবী। এমন কি তাকে যেখানে রাখা হয়েছে সেখানে রাতেও বাতি নেভাতে দেওয়া হয় না। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য দিয়ে আরও জানিয়েছে, কানাডার দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে দেখা করার ক্ষেত্রে মাসে মাত্র একবার সুযোগ দেওয়া হবে সংশ্লিষ্ট কানাডীয় মাইকেল কোভরিগকে।
পয়লা ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণের জন্য কানাডায় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সিএফও এবং একই সঙ্গে তার প্রতিষ্ঠাতার মেয়ে মেং ওয়ানঝুকে গ্রেফতার করা হয়। ইরানের বিরুদ্ধে থাকা মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গ করে আর্থিক লেনদেনের প্রকল্প তৈরিতে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছে হুয়াওয়ে। সেই সূত্রে তাকে যুক্তরাষ্ট্রের অনুরোধে গ্রেফতার করে কানাডা। পরে অবশ্য কানাডীয় আদালতে জামিন পেয়েছেন ওয়ানঝু। চীন সেসময় বলেছিল, ওয়ানঝুকে আটক কারার পরিণতিতে কানাডাকে চরম মূল্য দিতে হবে।
গত সপ্তাহে চীন দেশটিতে অবস্থারত দুই কানাডীয় নাগরিককে গ্রেফতার করে। এদের একজন কানাডার সাবেক রাষ্ট্রদূত মাইকেল কোভরিগ এবং ওপর জন ব্যবসায়ী মাইকেল স্পাভোর। কোভরিগ গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের’ (আইসিজি) সঙ্গেও জড়িত। ওয়ানঝুকে গ্রেফতারের প্রতিক্রিয়ায় নাগরিকদের গ্রেফতার করেছে এমন কোনও কথা কানাডা সরাসরি বলছে না। কিন্তু আটক কানাডীয়দের বিষয়ে প্রশ্নের মুখে পড়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঠিকই ওয়ানঝুর মানবাধিকার রক্ষিত হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তাদের ভাষ্য, সংশ্লিষ্টরা এমন কাজে জড়িত যা চীনের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। তাই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কানাডা প্রতিক্রিয়ায় বলেছে, সংশ্লিষ্টদের আটক করা চীনা পদক্ষেপ অগ্রহণযোগ্য। তাদের মুক্তির দেওয়ার দাবি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। অন্যদিকে কোভরিগের মুক্তির দাবি জানিয়েছেন আইসিজির প্রেসিডেন্ট রবার্ট ম্যালে।
কোভরিগের বিষয়ে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, গত সোমবারে বেইজিংয়ের একটি রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় রাত ১০টার দিকে। চীন দুই দিন পরে, বুধবারে, কানাডার সরকারকে আনুষ্ঠানিকভাবে জানায় কোভরিগকে গ্রেফতার করার কথা। কানাডার দূতাবাসের কর্মকর্তারা তার সঙ্গে একটি থানায় আধা ঘণ্টার জন্য দেখা করার সুযোগ পেয়েছেন মাত্র।
সূত্রটির ভাষ্য, ‘কোভরিককে না জামিনের আবেদন করতে দেওয়া হয়েছে আর না আইনজীবী নিয়োগ করতে দেওয়া হয়েছে।’ তাকে একটি গোপন স্থানে রাখা হয়েছে, যেখানে তাকে প্রতিদিন সকাল, দুপুর ও রাতে জিজ্ঞাসাবাদ করা হয়। এমন কি রাতে ঘুমাবার সময়ও বাতি নেভাতে দেওয়া হয় না। তাকে তার স্বজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। তিনি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার ক্ষেত্রে মাসে একবার সুযোগ পাবেন।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হংকং ভিত্তিক এশিয়া বিষয়ক পরিচালক জোশুয়া রোজেনউইগ বলেছেন, তাকে যেভাবে রাখার কথা জানা গেছে, তা থেকে মনে হয় তিনি বিশেষ স্থানে গৃহবন্দি অবস্থায় আছেন। এ ধরনের কাজ চীন আগেও করেছে। এই প্রক্রিয়ার নাম ‘রেসিডেনশিয়াল সার্ভিলেন্স।’ আগে যেসব তথ্য পাওয়া গেছে সেসব তথ্যের সূত্রে রোজেনউইগ বলেছেন, এমন আটকাদেশের শিকার ব্যক্তিদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কথা বের করার জন্য তাদেরকে ঘুমাতে দেওয়া হয় না।
সমালোচনার মুখে চীনের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র হুয়া চুনিং শুক্রবার বলেছেন, কোভরিগের আটকাদেশের আইনগত বৈধতা খতিয়ে দেখা হবে। তবে তিনি প্রশ্ন তোলেন, কানাডা যে চীনা নাগরিককে (ওয়ানঝু) আটক করেছে তার মানবাধিকার নিশ্চিত হওয়া না হওয়া নিয়ে সংশ্লিষ্টরা মনোযোগ দিচ্ছেন কি না।
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
