‘চাইলে আমাকে বয়কট করুন’
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯
বিনোদন সাংবাদিকদের সঙ্গে অভিনেত্রী কঙ্গনা রানাউতের ঝামেলা বেশ বড় আকার ধারণ করেছে। ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র গানের টিজার লঞ্চের অনুষ্ঠানে হওয়া সাংবাদিক জাস্টিন রাওয়ের সঙ্গে তার বিতর্কের ঘটনায় কোনোভাবেই ক্ষমা চাইতে নারাজ কঙ্গনা। যদিও গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিয়েছেন ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র প্রযোজক একতা কাপুর।
ক্ষমা না চাইলে কঙ্গনাকে বয়কট করার কথা জানিয়ে দিয়েছে 'এন্টারটেইনমেন্ট গিল্ড অফ ইন্ডিয়া'। এ প্রসঙ্গে নিজের বক্তব্যের ভিডিয়ো রেকর্ড করেছেন অভিনেত্রী। যেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল।
ভিডিও বার্তায় কিছু অংশের সাংবাদিকদের প্রশংসা করেছেন কঙ্গনা, আবার সাংবাদিকদের একাংশের কড়া সমালোচনাও করেছেন অভিনেত্রী। কঙ্গনার কথায়, সব জায়গাতেই ভালো লোকদের পাশাপাশি কিছু খারাপ লোকজনও থাকে। এমন অনেক সাংবাদিক রয়েছেন যারা সবসময় আমায় উৎসাহিত করছেন। আমার এই সাফল্যের পিছনে মিডিয়ার একটা বড় হাত রয়েছে।
কঙ্গনা আরো বলেন, যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে কাজে উৎসাহ দিয়েছেন তাদের কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। আবার কিছু লোকজন রয়েছেন যারা সাংবাদিকতার এই জায়গাটাকে নষ্ট করছেন। ইচ্ছাকৃতভাবে দেশের একতাকে নষ্ট করার প্ররোচনা দেন। মিথ্যা প্রচার করেন, দেশদ্রোহী কাজকর্ম করেন। এধরনের এক সাংবাদিকের সঙ্গেই আমার ওইদিন সাংবাদিক সম্মেলনে কথা হয়েছিল। আমি ওর কথার জবাব দিতে অস্বীকার করি। আর তারপরই কিছু লোকজন এন্টারটেইনমেন্ট গিল্ড বানিয়ে আমাকে বয়কট করার হুমকি দেন। এর আগে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে আমি এক স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে প্রচার করেছিলাম, সেসময়ও ওই সাংবাদিক একই কাজ করেছিলেন। এক শহিদের নামে ছবি বানিয়েছিলাম তিনি সেটা নিয়েও মজা মশকরা করেছিলেন।
কঙ্গনার আরো অভিযোগ, কোনো কিছু ঘটলে তা তর্ক-বিতর্কের মাধ্যমে প্রতিবাদ করা সাংবাদিকদের অধিকার। আর কিছু লোকজন সেগুলি না করে গালিগালাজ করেন, নিজের এই পেশাকেই এরা নিচে নামিয়ে দেন। এধরনের দেশদ্রোহী, বিকিয়ে যাওয়া সংবাদিকদের আমার কাছে কোনো মূল্যই নেই। শুধুমাত্র তোমাদের মত লোকজন নেই বলেই আমি আজ দেশের অন্যতম টপ, হায়েস্ট পেড অভিনত্রীদের মধ্যে অন্যতম হতে পেরেছি। তোমরা যদি আমায় বয়কট করতে চাও তাহলে করতে পারো, এতে আমার কিছুই যায় আসে না।
প্রসঙ্গত কঙ্গনার সঙ্গে জাস্টিনের বিবাদের সূত্রপাত হয়েছিল ‘মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি’ সংবাদিক সম্মেলনের সময়। যেখানে সাংবাদিক জাস্টিন রাও তাকে প্রশ্ন করেছিলেন পুলওয়ামা জঙ্গি হামলার তার ছবিকে কেন পাকিস্তানে মুক্তি দেয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তরে কঙ্গনা যা উত্তর দিয়েছিলেন সেটাই টুইট করেছিলেন জাস্টিন রাও।
এরপরে সম্প্রতি হওয়া জাজমেন্টাল হ্যায় কেয়ার গানের টিজার লঞ্চের অনুষ্ঠানে সাংবাদিক জাস্টিন রাওয়ের উত্তর দিতে অস্বীকার করেন কঙ্গনা। তার অভিযোগ জাস্টিন ‘মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি’ ছবিটি নিয়ে খারাপ প্রচারে চালিয়েছেন। এক্ষেত্রে কঙ্গনা ও জাস্টিনের তর্কের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়।
- সোসাইটি পেল স্টেটের ২০ হাজার ডলার অনুদান
- ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
- প্রভাবশালি ক্রিস্টি নোয়েমকে ট্রাম্পের বরখাস্ত
- সংসদ ভবন পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল
- নিউইয়র্কে এসএসসি ২০০৩ ব্যাচের ইফতার
- পাম্পে ঝুলছে ‘তেল নেই’ ঢাকায় ঝাপিয়ে পড়েছে ক্রেতারা
- আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশনের ইফতার ১১ মার্চ
- খালেদা জিয়া পেলেন স্বাধীনতা পুরস্কার
- ইরান কি আরেকটি গাজা হবে?
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার
- একাই লড়ছে ইরান, চাপে ট্রাম্প
- ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
- বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
- ঘড়ির কাঁটা মিলিয়ে নিন
- ট্রাম্প-মামদানি প্যাকেজ
সানিসাইডে ১২ হাজার এপার্টমেন্ট - মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি
- আজকাল ৯১২
- ইরানে কেউ নেতৃত্ব দিতে চাইলেই সে মারা যাচ্ছে : ট্রাম্প
- হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী
- আগে উঠে সিট দখল, মতিঝিল মেট্রো স্টেশনে নতুন নিয়ম
- বড় ৫ চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি
- মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
- মাঝ আকাশে উধাও ভারতের যুদ্ধবিমান, পাওয়া যাচ্ছে না কোথাও
- আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল
- এবার ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের অভিযান
- আমেরিকায় বাড়ি কেনার অভিযোগ, যা বললেন আসিফ নজরুল
- ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর
- পদ হারানোর পর ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- মাত্র একটি দেশকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিল ইরান
- আরব দেশগুলোকে যে আশ্বাস দিল ইরান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
